Contents সূরা নিসা ৫১ ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন যে, কবীরা গুনাহুকি কি ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন, “আল্লাহর সহিত শরীক করা, আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্র মকর হইতে নির্ভয় থাকা ।” এইগুলি হইল কবীরা গুনাহর মধ্যে বড় কবীরা গুনাহ । বায্যার (র)...... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল! কবীরা গুনাহ কি কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন $ “আল্লাহ্র সহিত শরীক করা, আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা ।” ইহার সনে সন্দেহ রহিয়াছে। পরন্ু এই হাদীসটি মাওকুফ। তবে ইবন মাসউদ (রা) হইতে এইরূপ হাদীস বর্ণিত হইয়াছে। ইব্ন জারীর (র)...... আবূ তুফায়ল হইতে বর্ণনা করেন যে, আবু তুফায়ল (র) বলেন ঃ ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন £ “কবীরা গুনাহগুলির মধ্যে কয়েকটি কবীরা গুনাহ হইল, আল্লাহ্র সঙ্গে শরীক করা; তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা এবং আল্লাহূর রহমত হইতে নিরাশ হওয়া ৷” আবদুল্লাহ্ (রা) হইতে আ'মাশের সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। তেমনি ইব্ন মাসউদ (রা) হইতে বিভিন্ন সূত্রে আবূ তুফায়ল সূত্রেও ইহা রিওয়ায়াত করা হইয়াছে। মোট কথা সন্দেহাতীতভাবে হাদীসটি সহীহ বলিয়া সাব্যস্ত । আল্লাহ্র ব্যাপারে কুধারণা পোষণ করা সম্পর্কীয় হাদীস ৪ ইব্ন মারদুবিয়া (র)...... হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা কর্ন যে, ইব্ন উমর (রা) বলেন £ “কবীরা গুনাহগুলির মধ্যে অন্যতম কবীরা গুনাহ হইল আল্লাহ্র সম্বন্ধে কুধারণা পোষণ করা৷” হাদীসটি নিতান্ত গরীব । হিজরত করিয়া পুনরায় কাফিরের দেশে আসিয়া বসতি স্থাপন করা সম্পর্কীয় হাদীস ৪ ইব্ন মারদুবিয়া (র)......সাহল ইব্ন আবু খায়সামা (রা) হইতে বর্ণনা করেন যে, সাহল ইব্ন আবু খায়সামা (রা) বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, একদা তিনি বলেন ঃ “সাতটি বড় কবীরা গুনাহ সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করিতেছ না কেন? উহা হইল, আল্লাহ্র সহিত শরীক করা; কাহাকেও হত্যা করা, যুদ্ধক্ষেত্ৰ হইতে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, সুদ খাওয়া; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; কাফিরের দেশ হইতে হিজরত করিয়া পুনর্বার কাফিরের দেশে প্রত্যাবর্তন করা৷” ইহার সনদে সন্দেহ রহিয়াছে। দ্বিতীয়ত, এই রিওয়ায়াতটিকে মারফু বলা সাংঘাতিক ভুল। তবে সঠিক হইল ইব্ন জারীরের রিওয়ায়াতটি। উহা এই ঃ ইব্ন জারীর (র)...... সাহল ইব্ন আবু খায়সামা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ খায়সামা (রা) বলেন £ঃ আমি কুফার মসজিদে ছিলাম । তখন হযরত আলী (রা) মসজিদের মিম্বরে উঠিয়া বলিতেছিলেন ৪ “হে লোক ' সকল! কবীরা গুনাহ সাতটি । ইহা শুনিয়া জনতা চিৎকার করিয়া উঠিলেন। তিনি উহা তিনবার পুনরাবৃত্তি করেন । অতঃপর বলেন, তোমরা সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা. করিতেছ না কেন? জনতা সমস্বরে বলিল, হে আমীরুল মু'মিনীন! সেইগুলি কি কি? তিনি বলিলেন, আল্লাহ্র সহিত
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।