. Contents ং তাফসীরে ইব্ন কাছীর সকলকে উদ্দেশ্য করিয়া বলেন £ হে মুসলমানগণ! আপনারা আমাকে পরামর্শ দিন। মুহাজিরদের সকলের সমর্থন পাওয়ার পরও রাসূলুল্লাহ (সা) কর্তৃক সকলের পরামর্শ আহ্বান করার উদ্দেশ্য ছিল আনসারদের মন-মানসিকতা সম্পর্কে অবগত হওয়া । কেননা কাফিররা সংখ্যায় অধিক ছিল। তখন সা'দ ইব্ন মা‘আয (রা) বলিলেন ঃ হে আল্লাহ্র রাসূল! মনে হয় আপনি আমাদের মনের ইচ্ছা জানিতে চাহিতেছেন। সেই মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, যদি আপনি আমাদিগকে সমুদ্রের তীরে সারিবদ্ধ করিয়া উহাতে ঝাপ দেওয়ার নির্দেশ দেন, তাহা হইলেও আমরা বিনা বাক্য ব্যয়ে উহাতে ঝাঁপাইয়া পড়িব। একজন আনসারও আপনার নির্দেশ অমান্য করিবে না। আমাদের কাহারো কোন অজুহাত নাই, আপনি আমাদিগকে শত্রুর মুকাবিলায় নিয়া চলুন। আমরা ধৈর্যের সঙ্গে শত্রুর মুকাবিলায় স্থির থাকি কিনা পরীক্ষা করিয়া দেখুন । আমরা আল্লাহ্র সঙ্গে সাক্ষাত হওয়াকে সত্য বলিয়া বিশ্বাস করি। আমাদের স্থিরতা ও দৃঢ়তা দেখিয়া সত্যিই আপনার হৃদয়ে প্রশান্তি আসিবে । সা'দ (রা)-এর ভাষণ শুনিয়া রাসূলুল্লাহ (সা) অত্যন্ত খুশি হন। অন্য আর একটি রিওয়ায়াতে ইব্ন মারদূবিয়া (র)...... হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বদরের যুদ্ধ করার ব্যাপারটি স্থির করিয়া প্রথমে উমর (রা)-এর নিকট পরামর্শ চাহিলেন। অতঃপর আনসারদের মতামত চাহিলে তাহাদের একজন আনসারদিগকে লক্ষ্য করিয়া বলিলেন ৪ হে আনসারগণ! রাসূলুল্লাহ (সা) এই ব্যাপারে আপনাদের মনোভাব সম্পর্কে অবগত হইতে চাহেন। তাহারা সকলে সমস্বরে বলিল, আমরা বনী ইস্রাঈলদের মত নহি যে, এই কথা বলিব, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব। সেই সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, যদি আপনি আমাদিগকে একে একে গভীর কূপে ঝীপাইয়া পড়িতে বলেন, তবুও আমরা আপনার নির্দেশ মান্য করিব । ইমাম আহমদ (র), নাসাঈ ও ইব্ন হিব্বান (র) হুমাইদ-এর সনদে হযরত আনাস (রা) হইতে ইহা বৰ্ণনা করিয়াছেন। ইব্ন মারদূবিয়া (র)......উতবা ইব্ন উবায়দ সুলামী হইতে বর্ণনা.করেন যে, উতবা ইব্ন উবায়দ সুলামী বলেন £ রাসূলুল্লাহ (সা) তাহার সাহাবীদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন, তোমরা কি শত্রুদের মুকাবিলায় জিহাদ করিবে না ? সাহাবীগণ উত্তরে বলিয়াছিলেন ৪ মূসা (আ)-কে বনী ইসরাঈলরা বলিয়াছিল, যে, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এখানেই বসিয়া থাকিব। আমরা তদ্রুপ বলিব না; বরং আমাদের কথা হইল, আপনি ও আপনার প্রতিপালক যুদ্ধ করিবেন এবং আমরাও আপনাদের সঙ্গে সমভাবে যুদ্ধ করিব । হুযুর (সা)-এর উপরোক্ত জিজ্ঞাসার উত্তরে সেইদিন মিকদাদ ইব্ন আমর কিন্দী (রা) এই কথা বলিয়াছিলেন। ইমাম আহমদ (র)......তারিক ইবনে শিহাব (র) হইতে বর্ণনা করেন যে, তারিক ইবৃন শিহাব (র) বলেন ঃ বদরের দিন রাসূলুল্লাহ (সা)-কে মিকদাদ (রা) বলিয়াছেন ৪ হে আল্লাহ্র রাসূল! মূসা (আ)-কে বনী ইসরাঈলরা যেরূপ বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানে বসিয়া থাকিব, আমরা আপনাকে অমন কথা বলিব না; বরং
— পৃষ্ঠা ৪৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।