তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৯০ তাফসীরে ইব্ন কাছীর ইব্‌ন আবূ হাতিম (র)......ইয়াহিয়া ইব্‌ন আবদুর রহমান হইতে বর্ণনা করেন যে, ইয়াহিয়া ইব্‌ন আবদুর রহমান (র) বলেন £ঃ একদা আমি দেখি যে, হযরত আনাস ইবৃন মালিক (রা) একটি বাশ মাপেন। তবে উহা কত হাত তাহা আমার জানা ছিল না। অতঃপর তিনি উহার পঞ্চাশ বা পঞ্চানন হাত মাটিতে রাখেন। অবশেষে বলেন, আমালিকরা এতটা লম্বা ছিল। এই বিষয়ে মুফাসসিরগণ হইতে বহু ইসরাঈলী মওযূ হাদীস বর্ণিত হইয়াছে। উহাতে উজ ইব্‌ন উনুক বিনতে আদম সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি তিন হাজার তিনশত তেত্রিশ গজ লম্বা ছিলেন এবং তাহার শরীরের প্রস্থ ছিল তিনশত গজ । এইসব হাস্যকর কথার কোন ভিত্তি নাই । এই সব রিওয়ায়াত বর্ণনা করাটা লজ্জার বিষয় । কেননা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আল্লাহ তা'আলা আদম (আ)- কে ষাট হাত লম্বা সৃষ্টি করিয়াছিলেন। সেই হইতে মানুষের দৈর্ঘ্য লোপ পাইতে পাইতে এই পর্যন্ত পৌছিয়াছে। ইসরাঈলী রিওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, উক্ত উজ ইব্‌ন উনুক বিনতে আদম কাফির এবং জারজ ছিল। সে নূহ (আ)-এর কিশতিতে উঠিতে অস্বীকৃতি জানাইয়াছিল। সেই তুফানের পানি তাহার হাঁটু পর্যন্ত হইয়াছিল । অবশ্য এই সব কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । কেননা আল্লাহ তাআলা নূহ (আ)-এর ঘটনা প্রসঙ্গে বলিয়াছেন যে, তিনি পৃথিবীর কাফিরদের সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করিয়াছিলেন $ ‘হে প্রতিপালক! ভূপৃষ্টে একজন ACA RE A Soe 0 ent cove HOR TONE StI oN SOMO অবশিষ্ট geile dP “0 ee 0 পাইবে না।' স্বয়ং নূহ (আ)-এর পুত্র কাফির ছিল বলিয়া সেও রক্ষা পায় নাই । অথচ কাফির ও জারজ উজ ইব্‌ন উনুক কিভাবে রক্ষা পাইল ? কেনইবা তাহাকে নূহ (আ) নৌকায় উঠিতে বলিবেন ? ইহা শরী‘আত খা ক রক: ভা যাক সন্দেহ রহিয়াছে। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তা'আলা বলেন ৪ (402 1 21 SALES Cl bs SLE JUG ‘যাহারা ভয় করিতেছিল তাহাদের মধ্যে দুইজন, যাহাদের প্রতি আল্লাহ তা'আলা অনুগ্রহ করিয়াছিলেন’ অর্থাৎ বনী ইসরাঈলরা যখন আল্লাহর আনুগত্য ও তাহার নবী মূসা (আ)-এর অনুসরণ অস্বীকার করিয়াছিল, তখন যে দুই ব্যক্তির উপর আল্লাহ্র দয়া ও অনুগ্রহ ছিল, তাহারা তাহাদিগকে বুঝাইতে লাগিলেন। সেই ব্যক্তিদ্বয়ের অন্তরে এই ভয় ছিল যে, না জানি উহাদের অবাধ্যতার কারণে আল্লাহর কোন শাস্তি ও গযব আপতিত হয় ।

— পৃষ্ঠা ৪৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।