তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা | 8৮৯ SELB Ue A DE Ue OS SS অর্থাৎ তাহারা অজুহাত তুলিয়া মূসা (আ)-কে বলিল যে, আপনি আমাদিগকে বায়তুল কাদা শান কতবা ৰং সেখানে দখলদার শক্তিশালী সম্প্রদায়ের সঙ্গে আমাদিগকে যুদ্ধ করিতে আদেশ করিয়াছেন। কিন্তু আমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিয়া সেখানে পৌছিতে অক্ষম । যতক্ষণ তাহারা সেখানে অবস্থান করিবে, তাহাদের সঙ্গে যুদ্ধ করিয়া উহা ' দখল করা আমাদের দ্বারা সম্ভব নহে। সেই শক্তি আমাদের নাই । ইব্‌ন জারীর (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ মূসা (আ) তাহার সঙ্গীদিগকে শক্তিশালী সম্পৃদায়ের শহরে প্রবেশ করিতে আদেশ করিলেন এবং তাহার সঙ্গীদের সহ রওয়ানা করিয়া শহরের উপকণ্ঠে অবস্থান গ্রহণ করিলেন। সেই শহরটির নাম হইল আরীহা। সেখানে তিনি বারজন গুপ্তচর প্রেরণ করেন যাহাতে তিনি উহাদের সম্পর্কে সঠিক সংবাদ জানিতে পারেন। এই লোকগুলি সেখানে প্রবেশ করিয়া তাহাদের বিশাল দেহ এবং অসাধারণ শক্তি দেখিয়া ভয় পাইয়া পার্শ্ববর্তী একটা ফলের বাগানে আশ্রয় নেয়। ইতিমধ্যে বাগানের মালিক ফল পাড়িতে আসিয়া তাহাদিগকে দেখিয়া ফেলে এবং ফলের ঝুড়ির মধ্যে তাহাদিগকে ভরিয়া বাদশাহর সামনে নিয়া হাযির হয়। তাহাদিগকে দেখিয়া বাদশাহ বলিলেন, দেখিলে তো তোমরা আমাদের শক্তি ও সাহস! এখন তোমরা গিয়া তোমাদের অন্যান্য সাথীদিগকে আমাদের সম্পর্কে অবহিত কর । অতঃপর তাহারা ফিরিয়া গিয়া মুসা (আ)-কে সকল ঘটনা খুলিয়া বলিল । অবশ্য ইহার সনদে যথেষ্ট দুর্বলতা রহিয়াছে। আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ মূসা (আ) ও তাহার সম্পু্দায় শহরের উপকণ্ঠে অবতরণ করিয়া নিজেদের মধ্য হইতে বারজন লোককে গুপ্তচর হিসাবে উহাদের সকল সংবাদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য পাঠান । তাহারা শহরে গিয়া উপস্থিত হইলে ‘জাব্বারীনদের’ একজনের সঙ্গে সাক্ষাত হয়। মে তাহাদের সকলকে গীঠরি বাধিয়া শহরের মধ্যে নিয়া আসিয়া সকলকে ডাক দেয়। অনেক লোক জমা হইয়া যায় । (আ)-এর সম্প্রদায় । তিনি আমাদিগকে তোমাদের সংবাদ সংগ্রহ করিতে এখানে পাঠাইয়াছেন। ইহা শুনিয়া তাহারা তাহাদিগকে আংগুর জাতীয় একটি ফল দিল, যে ফলটি একটি লোকের জন্য যথেষ্ট ছিল। অতঃপর তাহারা তাহাদিগকে বলিল, তোমরা মূসা এবং তাহার সম্প্রদায়ের নিকট গিয়া দেখাও যে, এই হইল তাহাদের এক-একটি ফলের পরিমাণ যাহা তাহারা খায় । তাহারা মূসা (আ)-এর নিকট গিয়া সকল ঘটনা বলিল । ইহার পরও যখন মূসা (আঁ) তাহাদিগকে সেই শহরে প্রবেশ করিতে এবং তাহাদিগকে হত্যা করিতে আদেশ করিলেন, তখন তাহারা বলিল, ত, আমরা এইখানে বসিলাম। ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। কাছীর_-৩/৬২

— পৃষ্ঠা ৪৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।