তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

SJUo]L ৪৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর জমহুর বলেন ৪ বিশেষত ইহাতে মূসা (আ)-এর জাতিকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে বটে, কিন্তু বিষয়টি সাধারণভাবে প্রযোজ্য । কেহ বলেন ৪ ইহা দ্বারা বনী ইস্রাইলদের প্রতি নাযিলকৃত মান্না-সালওয়া এবং মেঘমালার ছায়াদান ইত্যাদি অস্বাভাবিক বস্তুসমূহের কথা বলা হইয়াছে। উহা আল্লাহ শুধু বনী ইস্রাঈলকে দান করিয়াছিলেন। আল্লাহ তা‘আলাই ভাল জানেন। আলোচ্য আয়াতে আল্লাহ তা‘আলা বলিতেছেন যে, মূসা (আ) বনী ইস্রাঈলদিগকে জিহাদ হযরত ইয়াকৃব (আ)-এর সময় তাহাদের দখলে ছিল। কিন্তু তিনি তাহার পুত্র ইউসুফ (আ)-এর নিকট মিসর চলিয়া যাওয়ার পর আস্তে আস্তে বায়তুল মুকাদ্দাস হইতে তাহাদের কর্তৃত্ব লোপ পায়। যখন তাহারা মূসা (আ)-এর সঙ্গে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারকল্পে অগ্রসর হয়, তখন আমালিকা নামক শক্তিশালী এক সম্পৃদায়ের সঙ্গে তাহাদের মুকাবিলা হয়। বায়তুল মুকাদ্দাস তখন আমালিকাদের দখলে ছিল। মূসা (আ) বনী ইস্রাঈলদিগকে আমালিকাদের হটাইয়া বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করিতে এবং শত্রুদিগকে হত্যা করিতে নিদেশ দেন । তিনি বলেন, তোমরা আল্লাহ্র মদদে অবশ্যই বিজয়ী হইবে৷ কিন্তু তাহারা ভীতিগ্রস্ত হইয়া মূসা (আ)-এর নির্দেশ অমান্য করিল। ইহার ফলস্বরূপ তাহাদিগকে তীহ ময়দানে উদ্বান্তের মত অবস্থান করিতে হইল । তাহাদিগকে সেই ময়দানের চল্লিশ বৎসর পর্যন্ত অবস্থান করিতে হইয়াছিল । ইহা ছিল আল্লাহর পক্ষ হইতে তাহাদের প্রতি শাস্তি স্বরূপ ৷ আল্লাহ তা'আলা মুসা (আ)-এর বক্তব্য উদ্ধৃত করিয়া বলেন £ ১৯১১ $54 2434 0; £১৪০! অৰ্থাৎ ‘হে আমার সম্পৃদায়! তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ কর ।' সুফিয়ান সাওরী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) LAD 29 ১1: সম্পৰ্কে বলেন ৪ উহা হইল তূর পাহাড় এবং উহার পার্শ্ববর্তী ভূমি । মুজাহিদ (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে সুফিয়ান সাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ উহা হইল আরীহা ময়দান। আরও অনেক মুফাস্সির হইতে এই ধরনের অভিমত বর্ণিত হইয়াছে। তবে ইহার মধ্যে সন্দেহের অবকাশ রহিয়াছে। কেননা, ‘আরীহা’ জয় করার উদ্দেশ্য মূসা (আ)-এর ছিল না এবং আরীহা বায়তুল মুকাদ্দাসের পথেও নয়। তবে উহা সেই ময়দান হইতে পারে যেখানে তাহারা ফিরাউনকে ধ্বংস করার পর ঘোরাফেরা করিতেছিল। অথবা আরীহা বায়তুল মুকাদ্দাসের কোন এলাকার নাম হইবে। ইব্‌ন জারীর (র)......সুদ্দী হইতে বর্ণনা করেন ৪ ইহা সেই প্রসিদ্ধ শহর যাহা বায়তুল মুকাদ্দাসের পূর্বদিকে তূর পাহাড়ের সন্নিকটে অবস্থিত ৷ <] ৭1| 54,541 -‘উহা তোমাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করিয়াছেন।’ অর্থাৎ তোমাদের পূর্বপুরুষ হযরত ইস্রাঈল (আ)-এর সঙ্গে আল্লাহ তা'আলা ওয়াদা করিয়াছিলেন যে, তোমাদের যাহারা ঈমান আনিবে, তাহাদিগকে তিনি এই ভূমির উত্তরাধিকারী বানাইবেন! £051 2 15550,5 9", অৰ্থাৎ ‘তোমরা জিহাদ হইতে পশ্চাদপসরণ করিও না ॥'-

— পৃষ্ঠা ৪৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।