Contents ৪৮৬ তাফসীরে ইব্ন কাছীর হাকিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ তাহাদিগকে পত্নী ও পরিচারক দেওয়া হইয়াছিল। " eyaladl a A Sys pC ASC - -“এবং বিশ্বজগতে কাহাকেও যাহা তিনি দেন নাই তাহা তোমাদিগকে দিয়াছিলেন।' অর্থাৎ তৎকালে তাহাদিগকে যাহা দেওয়া হইয়াছিল অন্য কোন সম্প্দায়কে তাহা দেন নাই । তৎকালে তাহারাই ছিল পৃথিবীর উন্নত ও সমৃদ্ধশালী জাতি । হাকিম বলেন, হাদীসটি সহীহ সংকলকচ্বয়ের দৃষ্টিতে বিশুদ্ধ বটে; কিন্তু তাহারা ইহা উদ্ধৃত করেন নাই । মাইমূন ইব্ন মিহরান (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £ বনী ইস্রাঈলদের কাহারো যদি পত্নী, পরিচারক এবং ঘর থাকিত, তাহাকেই বাদশাহ বলা হইত ৷ ইব্ন জারীর (র)......আবদুল্লাহ ইবন আমর ইব্ন আস (রা) হইতে বর্ণনা করেন যে, একদা এক ব্যক্তি আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আসকে জিজ্ঞাসা করেন, আমি কি দরিদ্র মুহাজিরদের অন্তর্ভুক্ত ? আবদুল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী আছে? লোকটি বলিল, হ্যা আছে। আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ঘর আছে ? লোকটি বলিল, হ্যা, আছে। আবদুল্লাহ তাহাকে বলিলন, তবে তো তুমি ধনীদের অন্তর্ভুক্ত । লোকটি বলিল, আমার একটি খাদিমও আছে । অতঃপর তিনি বলিলেন, আলে ততে তম হদযাহদে অন্তৰ্ভুক্ত । হাসান বসরী (র) বলেন £ যাহার সওয়ারী, খাদিম এবং ঘর রহিয়াছে, ৰ অন্তর্ভুক্ত । ইব্ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। হাকিম, মুজাহিদ, মানসূর ও সুফিয়ান সাওরী প্রমুখ হইতেও এইরূপ রিওয়ায়াত করা হইয়াছে। মাইমূন ইবৃন মিহরান (র) হইতে ইব্ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন শাওয়াব (র) বলেন £ বনী ইসরাঈলদের কাহারো ঘর ও পরিচারক থাকিলে তাহাকে বাদশাহ বলিয়া ডাকা হইত। কাতাদা (র) বলেন ৪ পূর্ব যুগে বনী ইস্রাঈলীদের কেহ খাদিম গ্রহণ করিলে তাহাকে বাদশাহ বলা হইত । সুদ্দী (র) বলেন ঃ তাহাদের মধ্যে যে ব্যক্তি পরিচারক, সম্পদ এবং পত্নীর অধিকারী হইত, তাহাকে বাদশাহ বলা হইত ৷ ইব্ন আবু হাতিম ইহা বৰ্ণনা করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র)......আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ বনী ইস্রাঈলদের মধ্যে কাহারো খাদিম, সওয়ারী ও পত্মী থাকিলে বাদশাহদের খাতায় তাহার নাম লিখা হইত ৷ তবে এই সূত্রে হাদীসটি দুর্বল । ইব্ন জারীর (র).... “যায়দ ইব্ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন আসলাম (রা) বলেন ৪ ', ১৫155, আয়াতাংশ সম্বন্ধে ততটুকু জানি যাহা রাসূলুল্লাহ (সা) বলিয়ছেন। অর্থাৎ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, যাহার ঘর ও' খাদিম থাকিবে, সেই বাদশাহ ৷ হাদীসটি মুরসাল ও গরীব পর্যায়ের ।
— পৃষ্ঠা ৪৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।