Contents সূরা মায়িদা ৪৮৫ ২২. “তাহারা বলিল, হে মূসা! সেখানে এক দুর্ধর্ষ জাতির বাস । তাহারা বাহির হইয়া না যাওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করিব না । যদি তাহারা চলিয়া যায়, তাহা হইলে আমরা সেখানে প্রবেশ করিব ।” ২৩.“তাহাদের আল্লাহ-ভীরু দুই বান্দা, যাহাদের উপর আল্লাহর অনুগ্রহ ছিল, তাহারা বলিল, তোমরা শহরের দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া পড় । যখন তোমরা প্রবেশ করিবে, তোমরা নিশ্চয়ই বিজয়ী হইবে । আর তোমরা আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা ঈমানদার হইয়া থাক ।” ২৪. “তাহারা বলিল, হে মুসা! আমরা কিছুতেই কোনদিনই উহাতে প্রবেশ করিব না, যতদিন তাহারা সেখানে থাকিবে । তাই তুমি ও তোমার প্রভু গিয়া লড়াই কর, আমরা এখানে বসিয়া থাকিব ।” ২৫. “সে বলিল, হে আমার প্রতিপালক! আমার ও আমার ভ্রাতা ব্যতীত কাহারও চুপ্র জনয তারিবতয ন ২ তাত তি জায়নও সাতার অপদাতের াকযতা করিয়া দাও ৷” ২৬. “আল্লাহ বলিলেন, তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল । তাহারা ' পৃথিবীতে উদভ্রান্ত হইয়া খুরিয়া বেড়াইবে। সুতরাং তুমি অবাধ্য সম্পৃদায়ের জন্য দুঃখ করিও না ।” তাফসীর ঃ আল্লাহ তা‘আলা স্বীয় বান্দাদিগকে ও রাসূলকে উদ্দেশ্য করিয়া বর্ণনা করেন যে, মূসা ইব্ন ইমরান (আ) তাহার সম্পৃদায়কে আল্লাহর নি‘আমতসমূহ স্মরণ করাইয়া দিয়া বলিয়াছিলেন, তোমরা যদি আল্লাহপ্রদত্ত সরল বিধানের উপর প্রতিষ্ঠিত থাক, তবে তোমরা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কল্যাণপ্রাপ্ত হইবে । আলোচ্য আয়াতে তিনি বলেন ৪ LTE SILL alt Ls IGE PIE Ls i te UG ‘যখন মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্পৃদায়! তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যে, তিনি তোমাদের মধ্য হইতে নবী বানাইয়াছেন।' অর্থাৎ পূর্বের নবীগণ তিরোহিত হওয়ার পর তিনি ইবরাহীম (আ)-এর বংশধরদের মধ্য হইতে একের পর এক নবী প্রেরণ করিতে রহিয়াছেন। তাহারা তোমাদিগকে আল্লাহর দিকে আহ্বান করিত এবং পরকালের ভীতি প্রদর্শন করিত । অতঃপর ঈসা ইব্ন মরিয়ম (আ) পর্যন্ত আসিয়া ইস্রাঈলী নবুওয়াতী ধারার অবসান ঘটে । অবশেষে আল্লাহ পাক শেষনবী ও রাসূল মুহাম্মদ ইব্ন আবদুল্লাহর প্রতি ওহী প্রেরণ করেন। এই শেষনবী হইলেন পূর্বের সকল নবী হইতে পরিপূর্ণ ও শ্রেষ্ঠতম । <, ১5,5", -অৰ্থাৎ ‘তোমাদিগকে রাজ্যাধিপতি করিয়াছিলেন।' আবদুর রাযযাক (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন 8 (৫,1, :€1955-এর অর্থ হইল ‘আল্লাহ তাহাদিগকে পরিচারক, পত্নী ও ঘরবাড়ি দান করিয়াছিলেন ।'
— পৃষ্ঠা ৪৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।