Contents সূরা মায়িদা ৪৮৩ শয়তান তাহা তাহাদের জন্য হারাম করিয়াছে। এমনকি তাহাদিগকে অন্ধভাবে আমার সঙ্গে শরীক করিতে প্ররোচিত করিয়াছে। যাহা হউক, আল্লাহ পাক পৃথিবীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া আরব-আজমের সকলকে অপসন্দ করিয়াছেন । শুধুমাত্র বনী ইসরাঈলদের সেই কয়েকজন লোক ব্যতীত, যাহারা আজও সত্যের উপর প্রতিষ্ঠিত । তাই তিনি বলেন £ আমি তোমার মাধ্যমে সকলকে পরীক্ষা করার জন্য তোমাকে প্রেরণ করিয়াছি। আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করিয়াছি, তাহা পানি দিয়া ধুইয়া ফেলার নহে। উহা তুমি ঘুমন্ত ও জাগ্রতাবস্থায় পাঠ করিতে থাক । অতঃপর আল্লাহ পাক আমাকে কুরায়শদের নিকট পয়গাম পৌছাইয়া দেওয়ার আদেশ করেন। তখন আমি বলিলাম, হে আল্লাহ! তাহা হইলে ইহারা আমার মাথা রুটির মত টুকরা টুকরা ফেলিবে। আল্লাহ পাক উত্তরে বলিলেন $ তুমি তাহাদিগকে বহিস্কার করিয়া দাও, যেভাবে তোমাকে তাহারা বহিস্কার করিয়াছিল এবং তুমি তাহাদের সাথে যুদ্ধ কর, আমি তোমার সঙ্গে থাকিব । তাহাদের ব্যাপারে ব্যয় কর, আমি তোমার ব্যাপারে ব্যয় করিব । তুমি তাহাদের মুকাবিলায় সৈন্য প্রেরণ কর, আমি তাহার সঙ্গে আরো পাচগুণ সৈন্য প্রেরণ করিব। অতএব তুমি তোমার অনুগতদের নিয়া তোমার অবাধ্যদের বিরুদ্ধে যুদ্ধ কর। ' দ্বিতীয়ত, তিন প্রকারের লোক বেহেশতী £ ১. ন্যায়পরায়ণ, সদাচারী ও দানশীল বাদশাহ; ২. যেই দয়াশীল ব্যক্তি আত্মীয়-স্বজন ও মুসলমানদের সাথে ভজ্দ্র ও নয্র ব্যবহার করে; ৩. যেই দর্দ্ব ব্যক্তি তাহার পরিবার-পরিজন ভূখা থাকা সত্বেও হারাম হইতে বাচিয়া থাকে। পাচ প্রকারের লোক দোযখী £ ১ সেই ইতর ব্যক্তি যে ধর্ম মানে না, অথচ সে কাহারো অধীনস্থ নহে এবং তাহার কোন পরিবার-পরিজনও. নাই; ২. সেই খিয়ানতকারী ব্যক্তি, যে ক্ষুদুতম জিনিসের ব্যাপারেও লোভ সংবরণ করিতে পারে না এবং অতি তুচ্ছ জিনিসও সে তসরুপ করিতে কসুূর করে না; ৩. সেই ব্যক্তি, যে প্রত্যেক সকাল ও বিকালে জনগণকে তাহার জমাজমি, ধন-সম্পদ ও ঘর-সংসার লইয়া প্রতারণা করে; 8৪. যে ব্যক্তি কৃপণ ও মিথ্যাবাদী; ৫. অশালীন ভাষা প্রয়োগকারী । মুতাররিফ ইব্ন আবদুল্লাহ ইব্ন শুআয়ব (র) হইতে কাতাদার সূত্রে ইমাম আহমদ, মুসলিম ও নাসাঈ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ বলেন, এই হাদীসটি কাতাদা মুতাররিফ হইতে শোনেন নাই । ইয়ায ইবৃন হিমার হইতে রাওহ (র) ইহা বর্ণনা করিয়াছেন। আওফ আরাবী হইতে গুন্দুরের সনদে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন। FR FET UCIT OE SET CF BE HEEL eS sail এই হাদীসটিতে বলা হইয়াছে যে. রাসূলুল্লাহ (সা)-কে পৃথিবীতে প্রেরণ করার সময় সত্য ধর্মের কোন অস্তিত্ ছিল না। বনী ইসরাঈলের মুষ্টিমেয় লোক ব্যতীত ধর্মের উপর প্রতিষ্ঠিত কোন লোকই অবশিষ্ট ছিল না । অবশেষে স্বীয় প্রেরিত নবীর মাধ্যমে মানুষকে অন্ধকার ও ভ্রান্ত পথ হইতে আলো ও হিদায়াতের পথে নিয়া আসেন । তাহাদিগকে তিনি উজ্ভবল ও স্পষ্ট শরী‘আত দান করেন, যাহাতে কাহারও অভিযোগ করার কোন অবকাশ না থাকে ।
— পৃষ্ঠা ৪৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।