তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৮২ তাফসীরে ইব্ন কাছীর কিন্তু প্রথম উক্তিটি সঠিক যে, তাহাদের উভয়ের আগমনের মধ্যে ছয়শত বৎসর ব্যবধান ছিল। অবশ্য ইহাদের মধ্যে কেহ বলিয়াছেন যে, ছয়শত বিশ বৎসর ব্যবধান ছিল। তবে এই দুই মতের কোন বৈপরীত্য নাই । কেননা যিনি ছয়শত বৎসরের কথা বলিয়াছেন, তিনি সৌর মাস হিসাবে বলিয়াছেন এবং অন্য দল চান্্রমাস হিসাবে ছয়শত বিশ বৎসর বলিয়াছেন। মূলত বৎসরসমূহ সৌর ও চান্দ্র উভয় হিসাবে গণনা করা হইয়া থাকে। এক-একটি শতাব্দীতে সৌর বৎসর হইতে চান্দ্র চৎসরে তিন বৎসরের ব্যবধান হইয়া থাকে। তাই আল্লাহ তা'আলা আসহাবে কাহফ সম্বন্ধে বলিয়াছেন $ bs Plas s oe LLNS eN 4 JE অর্থাৎ ‘তাহারা তাহাদের গুহায় তিনশত বৎসর অবস্থান করে এবং আরো নয় বৎসর বৃদ্ধি করিয়া দেয়।' অর্থাৎ চান্দ্র বছরের হিসাবে তাহাদের অবস্থান হয় তিনশত নয় বৎসর এবং সৌর বৎসর হিসাবে তিনশত বৎসর । আসহাবে কাহফ সম্বন্ধে আহলে কিতাবদের নিকট সৌর বৎসরের হিসাব ছিল। বনী ইস্রাঈলদের মধ্যে শেষ নবী ঈসা ইব্ন মরিয়ম (রা) এবং নবুওয়াতী ধারার সমাপ্তকারী নবী মুহাম্মদ (সা)-এর মধ্যকার' যুগ ছিল নবীশুন্য যুগ । যথা আবু হুরায়রা (রা) হইতে সহীহ বুখারীতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ অন্যান্যদের তুলনায় ইব্‌ন মরিয়মের সাথে আমার বিশেষ সম্পর্ক রহিয়াছে। কেননা আমার ও তাহার মাঝে কোন নবী নাই । এই হাদীস দ্বারা তাহাদের মতকে খন্ডন করা হইয়াছে যাহারা বলেন যে, এতদুভয় নবীর মাঝখানে খালিদ ইব্ন সিনান নামে একজন নবীর আবির্ভাব ঘটিয়াছিল ৷ কুযাঈ প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। মোট কথা হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ রাসূল প্রেরণে দীর্ঘ বিরতির এমন পর্যায়ে আবির্ভূত করিয়াছেন যখন পৃথিবী ছিল জাহিলিয়াতের প্রভাবে অন্ধকারাচ্ছন্ন । রাসূলদের পদচিহ্ন বিলুপ্ত হইয়া গিয়াছিল ও ধর্মে চরম বিকৃতি ঘটিয়াছিল এবং রাসূলদের শিক্ষা বিদায় হইয়া দেব-দেবী পূজার ব্যাপক মহড়া চলিতেছিল। আগুন ও ক্রশ দেবীর আসনে প্রতিষ্ঠিত ছিল। তখন তীব্রভাবে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়াছিল। বিশ্বময় ওদ্ধত্য ও অবাধ্যতা ছড়াইয়া পড়িয়াছিল। আদল-ইনসাফ এমনকি মানুষ্যত্ব পর্যন্ত ধরা হইতে মুছিয়া গিয়াছিল। বর্বরতা ও অজ্ঞতার রাজত্ব চলিতেছিল। মাত্র মুষ্টিমেয় লোক তাহাদের পূর্বের দীনের উপর অটল ছিল। ইহাদের কিছু ছিল ইয়াহুদী, কিছু ছিল খ্রিষ্টান এবং কিছু ছিল সাবিঈ । ইমাম আহমদ (র)......ইয়ায ইব্‌ন হিমার মুজাশিঈ (রা) হইতে বর্ণনা করেন যে, ইয়ায ইব্‌ন হিমার মুজাশিঈ (রা) বলেন ৪£ একদা রাসূলুল্লাহ (সা) খুতবার মধ্যে বলেন ৪ আমাকে আল্লাহ তা'আলা তোমরা যাহা জান না তাহা শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিয়াছেন। আজ আল্লাহ আমাকে জানাইয়াছেন £ “আমি আমার বান্দাদিগকে যাহা কিছু দিয়াছিলাম, সব হালাল ' করিয়াছিলাম । আমি প্রত্যেক ব্যক্তিকে সরল পথ বা তাওহীদের উপর সৃষ্টি করিয়াছিলাম ৷ কিন্তু শয়তান তাহাদিগকে প্ররোচনা দিয়া বিভ্রান্ত করে এবং যাহা তাহাদের জন্য হালাল করিয়াছি,

— পৃষ্ঠা ৪৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।