Contents সূরা মায়িদা ৪৮১ হব্ন আবূ হাতিম ও ইব্ন জারীরও এইরূপ বর্ণনা করিয়াছেন। আলোচ্য আয়াত প্রসঙ্গে সুদ্দী হইতে আসবাতের সূত্রে বর্ণিত হইয়াছে যে, তাহারা নিজেদেরকে আল্লাহর সন্তান বলিয়া দাবি করে এবং ইহা বলে যে, আল্লাহ তা'আলা ইসরাঈল (আ)-এর প্রতি এই ওহী নাযিল করিয়াছিলেন যে, তোমার প্রথম সন্তান আমার সন্তানদের অন্তর্ভুক্ত । তাহারা আরও দাবি করে যে, চন্লিশ দিন তাহারা জাহান্নামের আগুনে জ্বলিবে এবং সেই কয়দিনে আগুন তাহাদের সমস্ত পাপ দূরীভূত করিয়া পুত-পবিত্র করিয়া দিবে। অতঃপর একজন তাহাদিগকে ডাকিয়া বলিবে, ইসরাঈলের সন্তানদের মধ্যে যাহারা খৎনাকৃত, তাহারা : বাহির হইয়া আস । তখন তাহারা সকলে জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে তাহাদের কথা হইল, তাহারা মাত্র নিদিষ্ট কয়দিন জাহার্ামে থাকিবে। Pf LOE TS UF CFs IIA IE SS SSI AT OO G8 YF OPES SHALE IG LIT HS Ge EC 92 OX ১৯.“হে আহলে কিতাব! নিঃসন্দেহে তোমাদের নিকট আমার রাসূল আসিয়াছে। সে থাকিবার পর; যদি তোমরা বল যে, আমাদের নিকট কোন সুসংবাদদাতা ও সতর্ককারী আসে নাই; অনন্তর অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সূতর্ককারী আসিয়াছে । নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান ৷” তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা ইয়াহুদী ও খ্রিস্টানদিগকে উদ্দেশ্য করিয়া বলেন ৪ আমি তোমাদের সকলের নিকট মুহাম্মদ (সা)-কে রাসূল করিয়া প্রেরণ করিয়াছি। তিনি হইলেন শেষ'নবী । তাহার পরে আর কোন নবী বা রাসূল প্রেরিত হইবে না। তিনি হইলেন নবুয়াতের ধারা সমাপ্তকারী । হইয়া গিয়াছে। এই দুই নবীর আগমনের মধ্যে কতকাল অতিবাহিত হইয়াছে, সেই ব্যাপারে মতভেদ রহিয়াছে। আবূ উসমান নাহ্দী ও কাতাদা (র) এক রিওয়ায়াত অনুসারে বলেন ঃ ঈসা (আ)-এর পর ছয়শত বৎসর নবুয়াতের ধারা বন্ধ ছিল। সালমান ফারসী (রা) ও কাতাদা (র) হইতে বুখারী (র) বর্ণনা করেন $ পাঁচশত ষাট বৎসর । কোন এক সাহাবী হইতে মামার (র) বলেন ঃ পীচশত চল্লিশ বৎসর । যাহহাক বলেন ঃ চারশত ত্রিশ বৎসর । শা‘বী (র) হইতে ঈসা (আ) সম্পর্কে ইব্ন আসাকির বলেন ঃ ঈসা (আ)-কে আকাশে উঠাইয়া নেওয়া হইতে রাসূলুল্লাহ (সা) -এর হিজরত পর্যন্ত নয়শত তেত্রিশ বৎসর ব্যবধান ছিল। কাছীর__৩/৬১
— পৃষ্ঠা ৪৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।