Contents সূরা মায়িদা 8৪৭৭ ১৫.“হে আহলে কিতাব! অবশ্যই তোমাদের নিকট আমার রাসূল আসিয়াছে ও তোমাদের জন্য অনেক কিছু প্রকাশ করিতেছে। অথচ তোমরা এশী কিতাবের সেই কথাগুলি গোপন করিতেছিলে এবং কিছু কিছু বিলুপ্ত করিয়াছ । নিঃসন্দেহে তোমাদের নিকট আল্লাহর তরফ হইতে নূর ও সুস্পষ্ট এশীগ্রন্থ আসিয়াছে ।” ১৬. “উহা দ্বারা আল্লাহ তাহার সন্তোষ অনুসারীগণকে শান্তির পথ প্রদর্শন করেন এবং তাহাদিগকে নিজ অভিপ্রায় মতে অন্ধকার হইতে আলোর দিকে নিয়া আসেন এবং তাহাদিগকে সরল পথ প্রদর্শন করেন।” তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলেন ঃ তিনি তাহার রাসূল মুহাম্মদ (সা)-কে হিদায়াত ও সত্য দীন সহ আরব, আজম, কিতাবী ও অকিতাবী, এক কথায় পৃথিবীর সকল মানুষের নিকট স্পষ্ট প্রমাণাদি দিয়া সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসাবে প্রেরণ করিয়াছেন । সেই কথা আল্লাহ কুরআনের ভাষায় বলেন ৪ OEE Le hes ll অর্থাৎ ‘হে কিতাবীগণ! তোমরা তোমাদের কিতাবের যাহা পরিবর্তন করিয়াছ, ভুল অর্থ ও ব্যাখ্যা করিয়াছ, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিয়াছ এবং কিতাবের যে অংশটুকু তোমাদের মনমত নয় তাহা গোপন করিয়াছ, এই সব কিছু আমার রাসূল প্রকাশ করিয়া দিবেন। হাকিম (র)......ইব্ন আব্বাস হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ৪ যে ব্যক্তি রজমের শাস্তি (প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড) অস্বীকার করিল, প্রকারান্তরে সে কুরআনকেই অস্বীকার করিল । কেননা- TERE CEES SA FS OEE EAS CS ACE ES CF oli -এই আয়াতে রজমের বিধান গোপন করার কথা বলা হইয়াছে। ইহার সনদ সহীহ কিন্তু সহীহদ্বয়ে ইহা বৰ্ণিত হয় নাই । ইহার পর আল্লাহ তা'আলা মহানবীর প্রতি নাযিলকৃত পবিত্র কুরআনের পরিচিতি দান করিয়া বলেন ৪ Ee 2» 9 2 EA 0 0-13 0 29 72 2 303 i) oa Ll) C21 “lester, 132 Ul pS z Hi অর্থাৎ ‘আল্লাহর নিকট হইতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে। যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চাহে, ইহা দ্বারা তিনি তাহাদিগকে শাপ্তির পথে পরিচালিত করেন’ অর্থাৎ ইহা হইল মুক্তি, শান্তি ও কল্যাণের শীর্ষে আরোহণের সিঁড়ি স্বরূপ ৷
— পৃষ্ঠা ৪৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।