তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 8৪৭৩ তবে তাওরাতের চতুর্থ পর্বে বনী ইস্রাঈলের গোত্রগুলির নেতাদের যে নাম উল্লেখিত হইয়াছে, উহার সহিত এই রিওয়ায়াতের নামের বেশ গরমিল পরিলক্ষিত হইতেছে। আল্লাহই ভাল জানেন। তাওরাতে রহিয়াছে যে, বনী রুবেলের নেতা ছিলেন ইয়াসুর ইব্ন সাদূন, বনী শামউনের নেতা ছিলেন শামওয়াল ইব্ন সুরকাকী, বনী ইয়াহ্যার নেতা ছিলেন হাশওয়ান ইব্‌ন আমীযাব, বনী আশারের নেতা নাহাঈল ইব্‌ন আজরান, বনী কানের নেতা সাইফ ইব্ন দাওয়ায়ীল, বনী নাফতালীর নেতা আজযা ইব্‌ন [আমইয়ানান । উল্লেখ্য, রাসূলুল্লাহ (সা) যখন লায়লাতুল আকাবায় আনসারদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করেন, তখনও তাহাদের বারজন সর্দার উপস্থিত ছিলেন । তাহারা হইলেন আউস গোত্রের উসায়দ ইব্‌ন হুযায়র, সা'দ ইব্ন খায়সামা ও রিফা‘আ ইব্‌ন আব্দে মুন্যির। কেহ রিফা‘আ ইব্‌ন আবদে মুন্যিরের স্থলে আবুল হাইসাম ইব্‌ন তাইহান (রা) বলিয়াছেন। অন্য নয়জন ছিলেন খাযরাজ গোত্র হইতে । তাহারা হইলেন £ আবূ উমামা আর্স‘'আদ ইব্‌ন যুরারা, সা‘দ ইব্ন রবী‘, আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা, রাফি ইব্‌ন মালিক ইব্‌ন আজলান, বারা" ইব্ন মা‘রূর, উবাদা ইব্ন সামিত, সাদ ইব্‌ন উবাদা, আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্ন হারাম, মুনযির ইব্‌ন উমর ইব্‌ন হুনাইশ রাযি আল্লাহু তা'আলা আনহুম । কা'ব ইব্‌ন মালিক তাহার কবিতায়ও এইরূপ বলিয়াছেন। j ইহারা সকলে ছিলেন তাহাদের গোত্রের সর্দার ও মান্যবর ব্যক্তি । তাহারা সকলে নিজ নিজ গোত্রের পক্ষ হইতে রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহার কথা শোনা এবং মান্য করার অঙ্গীকার করিয়াছিলেন। ইমাম আহমদ (র).......মাসরূক হইতে বর্ণনা করেন যে, মাসরূক বলেন.ঃ একদা আমরা আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট বসা ছিলাম । তিনি আমাদিগকে কুরআন পাঠ শিখাইতেছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, হে আবূ আবদুর রহমান! এই উন্মতের কয়জন খলীফা হইবে তাহা কি আপনারা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন ? আবদুল্লাহ বলিলেন, আমি ইরাকে আসার পরে আর কেহ আমাকে এই প্রশু করে নাই । অতঃপর তিনি বলেন, হ্যা, আমরা রাসূলুল্লাহ (সা)-কে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলাম । তিনি বলিয়াছিলেন ৪ বনী ইসরাইঈলের দলপতিদের মত বারজন খলীফা হইবে । হাদীসটি দুর্বল বটে । কিন্তু সহীহদ্বয়ে জাবির ইব্ন সামুরা (রা)-এর হাদীসে'বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, মানব জীবন ততদিন সচল থাকিবে যতদিন তাহাদের দ্বাদশ ওলী অতিবাহিত না হইবে৷ ইহার পর রাসুলুল্লাহ (সা) যে কথাটি বলেন, তাহা আমি শুনি নাই । তাই পাশের একজনকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ (সা) কি বলিলেন ? তিনি বলিলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, তাহারা সকলে কুরায়শ হইবে ইহা হইল মুসলিমের রিওয়ায়াত ৷ কাছীর__৩/৬০

— পৃষ্ঠা ৪৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।