তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা 8৯ এই সূত্রে হাদীসটি ভীষণ গরীব । ইহার রাবী দাউদ ইব্‌ন সালিহ । তিনি হলেন তাম্মার আল-মাদানী ও আনসারীগণের আযাদকৃত দাস । এই রাবী সম্পর্কে ইমীম আহমদ (র) বলেন, তাহার মধ্যে আমি কোন দোষ-ক্রটি দেখি না। ইব্ন হিব্বান (র) বলেন, তিনি বিশ্বস্ত ও গ্রহণীর ব্যক্তিত্ব । তাহার মধ্যে কেহই বর্জনযোগ্য কোন ক্রটি পান নাই । নিম্নোক্ত হাদীসে মিথ্যা শপথের কথা উল্লেখিত হইয়াছে ৪ ইমাম আহমদ (র)...... হযরত ভা বাতাহ উৰণ অনিল) ত বা আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বড় বড় পাপগুলির মধ্যে অন্যতম হইল আল্লাহ্‌র সহিত শরীক করা ও পিতামাতার নাফরমানী করা । শু'বা (র) বলেন, ইহার মধ্যে তিনি হত্যা করা অথবা মিথ্যা শপথ করার কথাও বলিয়াছেন। শু‘বার সনদে বুখারী, তিরমিযী এবং নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন। তবে বুখারী ও শায়বান উহা ফিরাস (র)-এর সূত্রে আরো দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন। মিথ্যা শপথ সম্পর্কে অন্য একটি হাদীস ৪ ইব্‌ন আবু হাতিম (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন উনায়স জুহানী (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন উনায়স জুহানী (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বড় বড় পাপগুলির মধ্যে সর্ব বৃহৎ পাপসমূহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; পিতামাতার নাফরমানী করা এবং মিথ্যা শপথ করা । আর যে ব্যক্তি আল্লাহ্র নামে শপথের মধ্যে সামান্য মিথ্যাও মিশ্রিত করে, তাহার হৃদয়ে একটা কালো দাগ পড়িয়া যায়। আর সেই দাগটি কিয়ামত পর্যন্ত স্থায়ী হইয়া থাকে ।” ইমাম আহমদ স্বীয় মুসনাদে ও আবদ ইব্‌ন হুমাইদ (র) স্বীয় তাফসীরে......লাইস ইব্ন সা‘দ হইতে ইহা বর্ণনা করিয়াছেন । আবদ ইবৃন হুমাইদ (র)-এর উর্ধ্বতন সূত্রে তিরমিযীও ইহা রিওয়ায়াত করিয়াছেন। তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের এবং আবূ উমামা আনসারী হইল সা‘লাবার পুত্র । তবে তাহার নাম অজ্ঞাত । বহু সাহাবী হইতে তিনি হাদীস বর্ণনা করিয়াছেন। নিম্নোক্ত হাদীসে পিতামাতাকে অভিশাপ দেওয়া সম্পর্কে বলা হইয়াছে $ ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আবদুল্লাহ্‌ ইবৃূন আমর (রা) হইতে বর্ণনা করেন. যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বড় পাপগুলির মধ্যে একটি হইল পিতামাতাকে গালমন্দ করা।’ লোকজন জিজ্ঞাসা করিল, সন্তান পিতামাতাকে কিভাবে গালি দিতে পারে ? তিনি বলিলেন, “অন্যের পিতাকে গালি দিলে সে তাহার পিতাকে পাল্টা গালি দিবে । তেমনি অন্যের মাতাকে গালি দিলে সে তাহার মাতাকে পাল্টা গালি দিবে” ইমাম বুখারী (র)......আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বড় বড় পাপগুলির মধ্যে অন্যতম বড় পাপ হইল সন্তানের পক্ষ হইতে পিতামাতার প্রতি গালি দেওয়া । উপস্থিত লোকজন জিজ্ঞাসা করিল, সন্তান কিভাবে পিতামাতাকে গালি দেয় ? তিনি বলিলেন ঃ “কেহ কাহারও পিতাকে গালি দিলে তেঞাতহাদ তাক গালত কেযম কহ ভাগত গাতাকে গত হযে হক Ee মাতাকে গালি দেয় ৷” কাছীর__৩/৭

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।