Contents ৪৭২ তাফসীরে ইব্ন কাছীর নিশ্চয়ই তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইব যাহার নিম্নে ঝর্ণাধারা প্রবহমান । ইহার পরেও যাহারা কুফরী করিল, তাহারা সরল পথ হইতে বিচ্যুত হইল ৷” ১৩. “সুতরাং তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাহাদিগকে অভিশপ্ত করিয়াছি ও তাহাদের অন্তর কঠিন করিয়াছি। তাহারা বাক্যের তাৎপর্য বিকৃত করিতেছে এবং তাহাদিগকে প্রদত্ত উপদেশ হইতে কিছু অংশ বিস্মৃত হইয়াছে । তুমি সর্বদা উহাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতক পাইবে । সুতরাং উহাদিগকে ক্ষমা কর ও উপেক্ষা কর; আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন ।” ১৪. “যাহারা বলে, ‘আমরা নাসারা’ তাহাদেরও অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম; কিন্তু তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে । সুতরাং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্ৰুতা ও বিদ্বেষ জাগরূক রাখিয়াছি।” তাফসীর ঃ পূবেল্লেখিত আয়াতগুলিতে আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের নিকট হইতে তাহার নেওয়া মৌখিক অঙ্গীকার এবং নবী (সা) কর্তৃক নেওয়া শপথ' পূর্ণ করা এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা ও ইনসাফের সাথে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়াছিলেন। উহাতে তিনি ' প্রকাশ্য ও গোপন নি‘আমতসমূহ যাহা দ্বারা হক ও হিদায়াতের উপর অবিচল থাকা সম্ভব হইয়াছে, তাহার কথাও স্মরণ করাইয়া দিয়াছেন। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা‘আলা পূর্ববর্তী কিতাবধারী ইয়াহ্দী ও নাসারাদের অঙ্গীকার ভঙ্গের কথা বর্ণনা করিয়া বলেন, অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাহারা লা‘নত ও অভিশাপের মধ্যে পতিত হইয়াছে এবং সত্য ও ন্যায়ের উপর চলিতে তাহাদের হৃদয় কঠিন ও বিমুখ হইয়াছে। সেই কথা উল্লেখ করিয়া আল্লাহ পাক বলেন ৪ Cs pie Sl Mee is Jl Ll Gls A SET ‘আল্লাহ তা‘আলা বনী ইস্রাঈলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে বারজন নেতা নিযুক্ত করিয়াছিলেন ৷’ অর্থাৎ তাহাদের নেতাদের নিকট হইতে আল্লাহ ও রাসূলের এবং কিতাবের আদেশ-নিষেধ মানিয়া চলার অঙ্গীকার নেওয়া হইয়াছিল। ইব্ন ইসহাক (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ হযরত মূসা (আ) যখন তাহার অবাধ্যদের সঙ্গে যুদ্ধ করার নিমিত্ত প্রস্তুতি নিতেছিলেন, তখন বনী ইস্রাঈলের প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া নেতা নির্বাচন করার জন্য আদেশ করিয়াছিলেন। ইব্ন ইসহাক (র) বলেন ঃ রুবেল গোত্রের নেতা ছিলেন শামুন ইব্ন রাকুন, শামউন গোত্রের নেতা ছিলেন শাফাত ইব্ন হুর্রী, ইয়াহুযা গোত্রের নেতা ছিলেন কালিব ইব্ন ইউফার্না, তীনের নেতা ছিলেন মিখাইল ইব্ন ইউসুফ, ইউসূফ গোত্র তথা ইফ্রাইমের নেতা ছিলেন ইউশা ইব্ন নূন, বিনইয়ামীনের নেতা ছিলেন ফালতুম ইব্ন দাফুন, যাবুলুনের নেতা ছিলেন জুদাই ইব্ন শুরা, মানশা ইব্ন ইউসূফের নেতা ছিলেন জুদাই ইবৃন মূসা, দান গোত্রের নেতা ছিলেন খামলাঈল ইব্ন হামল, আশারের নেতা ছিলেন সাতুর ইব্ন মালাকীল, Gl LALA a বাহার ইব্ন ওয়াকসী, ইয়াসাখিরের নেতা ছিলেন লাঈল ইব্ন মাকীদ ।
— পৃষ্ঠা ৪৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।