তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৭০ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ সত্য প্রত্যাখ্যান ও আয়াতকে মিথ্যা প্রতিপন্নকারীদের দোযখে প্রবিষ্ট করাই ন্যায় ও সুবিচারের দাবি ৷ তাই আল্লাহ তা'আলা বলেন ৪ Ra] EAE EE A) Ele alt a) EEE STR 5 Cl EL Gin অর্থাৎ ‘হে বিশ্বাসীগণ! তোমাদের প্রতি আল্লাহ্র সেই অনুগ্রহ স্মরণ কর যখন এক সম্পৃদায় তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাহিয়াছিল। তখন আল্লাহ তাহাদের হাত সংযত করিয়াছিলেন’ আবদুর রাযযাক (র)......হযরত জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ৪ এক সফরে কোন একস্থানে চলার পথে রাসূলুল্লাহ (সা) অবতরণ করেন। অবতরণ করার পর অন্যান্য সঙ্গীরা ছায়াময় বৃক্ষের খোজে বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলিয়া যান । রাসূলুল্লাহ (সা) তাহার তরবারি একটি গাছের সাথে ঝুলাইয়া রাখেন । ইতিমধ্যে এক বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর তরবারিখানা হাতে নিয়া তাহার মুখামুখি হইয়া বলিল £ আমার হাত হইতে আপনাকে এখন কে বাচাইবে ? তিনি বলিলেন, মহামহিমান্বিত আল্লাহ । এইভাবে তরবারি হাতে নিয়া আমাকে বাচাইবেন। যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) সাহাবীদেরকে ডাকিলেন. এবং ঘটনা সম্পর্কে তাহাদিগকে অবহিত করিলেন। সাহাবীগণ আসার পরও সেই লোক তথায় পাংশুমুখে বসিয়াছিল। কিন্তু রাসূলুল্লাহ (সা) এই লোকটির ওদ্ধত্যের কোন প্রতিশোধ নিলেন না। মা‘মার (র) বলেন ঃ কাতাদা (র) হইতেও প্রায় এইরূপ বর্ণিত হইয়াছে । তিনি বলিয়াছেন ৪ আরবের একটি দল রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করার জন্য গুপ্ত বাহিনী গঠন করিয়াছিল। তাহারাই উক্ত বেদুঈনকে গুপ্ত ঘাতক হিসাবে রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করার জন্য পাঠাইয়াছিল। কাতাদা আরও বলেন, এই আয়াত দ্বারা একটি দল বা বাহিনীর প্রতি ইঙ্গিত পাওয়া যায় । সহীহ হাদীস দ্বারা জানা যায় যে, উক্ত বেদুঈনের নাম ছিল ‘গাওরস ইব্ন হারিস’। আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে আওফী ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন £৪ ইয়াহুদীদের একটি দল রাসুলুল্লাহ (সা) ও তাহার সাহাবীগণকে মারিয়া ফেলার উদ্দেশ্যে খাদ্যে বিষ মিশ্রিত করিয়া দাওয়াত করে। কিন্তু আল্লাহ পাক ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ (সা)-কে ইহা জানাইয়া দেন। সুতরাং তাহারা সেই খাদ্য গ্রহণ করা হইতে বিরত থাকেন এবং সকলে বাচিয়া যান। ইব্‌ন আবূ হাতিম ইহা বৰ্ণনা করিয়াছেন। আবু মালিক বলেন £ কা'ব ইব্‌ন আশরাফ ও তাহার সঙ্গীরা মুহাম্মদ (সা) ও তাহার ' সাহাবীগণকে কা‘ব ইব্‌ন আশরাফের ঘরে ডাকিয়া হামলা করার যে ষড়যন্ত্র করিয়াছিল, সেই প্রসঙ্গে এই আয়াতটি অবতীর্ণ হইয়াছে। ইহাও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৪৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।