Contents সূরা মায়িদা ৪৬৭ করে। ইনসাফ কর, উহা আল্লাহ-ভীরুতার সর্বাধিক সমীপবর্তী । আর আল্লাহকে ভয় কর । নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃত কার্যাবলী সম্পর্কে সুপরিজ্ঞাত ।” ৯. “যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, আল্লাহ তাহাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা করিয়াছেন ।” ১০. “আর যাহারা কুফরী করিয়াছে ও আমার আয়াতকে মিথ্যা বলিয়াছে, তাহারা জাহান্নামের বাসিন্দা ।” ১১. “হে ঈমানদাগণ! তোমরা আল্লাহ্র সেই নি‘আমত স্মরণ কর, যখন এক সম্পদায় তোমাদের উপর হাত বাড়াইতেছিল, তখন তিনি তাহা ঠেকাইয়া ছিলেন। আর আল্লাহকে ভয় কর এবং ঈমানদারদের উচিত আল্লাহ্র উপর ভরসা করা ৷” তাফসীর £ঃ আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা'আলা মানব জাতির জীবন বিধান স্বরূপ দীনের প্রবর্তন এবং বিশ্বনবীকে প্রেরণ করিয়া যে অনুগ্রহ করিয়াছেন, তাহা স্মরণ করাইয়া দিতেছেন। তাই তাহারা আল্লাহ্র অনুগত হইবে, তাহারা দীনের সকল প্রকারের সহযোগিতা করিবে, দীনের উপর প্রতিষ্ঠিত থাকিবে ও নিজেরা তাহা গ্রহণ করিবে এবং অপরের নিকট পৌঁছাইয়া দিবে। এইসব অঙ্গীকার তাহারা যে করিয়াছিল, তিনি তাহাও স্মরণ করাইয়া দিতেছেন। তাই আল্লাহ তা'আলা বলেন ৪ Cals Ce ili Bla DGS, CoN Sls BEd all Labs 19S ‘তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও তাহাকে প্রদত্ত প্রতিশ্রুতি স্বরণ কর এবং তোমরা যখন বলিয়াছিলে, শ্রবণ করিলাম এবং মান্য করিলাম ৷' অর্থাৎ পূর্ববর্তী -উন্মতরাও ইসলাম গ্রহণ করিয়া সকলে রাসূলুল্লাহ (সা)-এর হাতে এই শপথ করিত যে, আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহার প্রত্যেকটি আদেশ শ্রবণ ও মান্য করার শপথ করিতেছি । এমন কি তাহা আমাদের মনের সপক্ষে হোক বা বিপক্ষে হোক । আর যে কাহাকে ও আমাদের উপর প্রাধান্য দেওয়া হউক, তাহা আমরা মানিয়া নিব এবং কোন যোগ্য লোকের নিকট হইতে আমরা নেতৃত্ব ছিনাইয়া নিব না। যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ EE of CECE En TEE le ELE অর্থাৎ ‘কি হইয়াছে তোমাদের যে তোমরা আল্লাহ্র উপর ঈমান আনিতেছ না? অথচ রাসূল তোমাদের প্রভুর উপর ঈমান আনার জন্য আহ্বান করিতেছেন। আর তিনি তোমাদের নিকট হইতে অঙ্গীকার নিয়াছেন; যদি তোমরা বিশ্বাসী হও ৷' কেহ্ বলিয়াছেন £ এই আয়াতে ইয়াহুদীদিগকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে যে, তোমরা তো আল্লাহ্র রাসূল (সা)-এর আনুগত্য স্বীকার করার জন্য কথা দিয়াছিলে। ইহার পরও তাহাকে
— পৃষ্ঠা ৪৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।