তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৬৫ রাখিতেছেন। আমি যখন উপস্থিত হইলাম তখন রাসুলুল্লাহ (সা) বলিতেছিলেন, যে মুসলমান যথাযথভাবে উযূ করিয়া আন্তরিকতার সহিত দুই রাকাআত নামায পড়িবে, তাহার জন্য বেহেশত ওয়াজিব হইয়া যাইবে। ইহা শুনিয়া আমি বলিলাম, চমৎকার কথা তো ৷ এমন সময় সামনে উপবিষ্ট এক ব্যক্তি বলিলেন, ইহার পূর্বে যে কথাটি বলিয়াছেন তাহা ইহা হইতেও উত্তম । আমি লক্ষ্য করিয়া দেখিলাম লোকটি উমর (রা) । তিনি বলিলেন, তুমিতো কেবল এখন আসিলে । রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করার পর বলিবে $ HORNS AONE CETTE TETTE FE তাহার জন্য বেহেশতের আটটি দরজা খুলিয়া যাইবে ৷ যেইটা দিয়া তাহার ইচ্ছা, প্রবেশ করিতে পারিবে। ইহা হইল মুসলিমের রিওয়ায়াত ৷ ইমাম মালিক (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যখন কোন মুসলিম অথবা মু'মিন বান্দা মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার চোখের দ্বারা সংঘটিত সকল পাপ উষূর পানির সাথে অথবা শেষ ফোটার সাথে ঝরিয়া যায়। যখন সে হস্তদ্বয় ধৌত করে, তখন তাহার হস্তদ্বয় দ্বারা সংঘটিত সমুদয় পাপ পানির সাথে অথবা শেষ ফৌটার সাথে ঝরিয়া পড়িয়া যায়। যখন সে পদদ্বয় ধৌত করে, তখন উষূর পানির সাথে অথবা শেষ ফোটার সাথে পদদ্বয়ের পাপ ঝরিয়া পড়িয়া যায়। অবশেষে সে পাপসমূহ হইতে সম্পূৰ্ণ পবিত্ৰ হইয়া যায়৷” মুসলিম (র)......মালিক হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র).....কা‘ব ইব্ন মুররা (রা) হইতে বর্ণনা করেন, কা'ব ইব্ন মুররা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ কোন ব্যক্তি উযূ করার সময় যখন কজিদ্বয় অথবা বান্থদ্বয় ধৌত করে, তখন তাহার হস্তদ্ধয়ের সমুদয় পাপ বিদূরীত হইয়া যায়। যতগ্মন সে মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার মুখমণ্ডলের সমুদয় পাপ বিদূরীত হইয়া যায়। যখন মাথা মাসেহ করে, তখন তাহার মাথার সকল পাপ বিদূরীত হইয়া যায়। যখন সে পদদ্বয় ধৌত করে, তখন তাহার পদদ্বয়ের সকল পাপ বিমোচিত হইয়া যায়। ইমাম আহমদ (র)......কা‘ব ইবৃন মুররা সুলামী অথবা মুররা ইব্‌ন কা'ব হইতে বর্ণনা করেন যে, তাহারা উভয়ে বলেন ঃ হযরত নবী (সা) বলিয়াছেন £ কোন ব্যক্তি উষূর মধ্যে যখন কজিদ্বয় ধৌত করে, তখন তাহার কজিদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া যায়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার মুখমণ্ডল দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া যায় । যখন সে হস্তদ্ধয় ধৌত করে, তখন তাহার হস্তদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া যায়। যখন সে পদদ্বয় ধৌত করে, তখন তাহার পদদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া যায়। শু“বা বলেন, এই হাদীসে মাসেহর কথা উল্লেখ করা হয় নাই । ইহার সনদ বিশুদ্ধ । ইব্ন জারীর (র)......আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করার পর নামাযে দাড়ায়, তখন তাহার পাপসমূহ কান, চোখ, হাত ও পা দিয়া বাহির হইয়া যায়৷ . কাছীর-__৩/৫১

— পৃষ্ঠা ৪৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।