তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৬৪ তাফসীরে ইব্ন কাছীর এই সম্বন্ধে সূরা নিসায় আলোচনা করা হইয়াছে। এখন আবার আলোচনা করা নিষ্পুয়োজন ৷ দ্বিতীয়ত, কিতাবের কলেবর ইহাতে বৃদ্ধি পাইবে তায়ান্মুমের আয়াতের শানে নুযূলও সেখানে বর্ণনা করা হইয়াছে। তবে এই আয়াত সম্পর্কে ইমাম বুখারী বিশেষত এই হাদীসটি বর্ণনা করিয়াছেন ঃ ইয়াহিয়া ইব্ন সুলায়মান (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ আমার গলার হারটি বায়দা নামক স্থানে পড়িয়া যায়। আমরা মদীনায় যাইতেছিলাম। এই কারণে রাসূলুল্লাহ (সা) তাহার বাহন থামাইয়াছিলেন এবং আমার কোলে মাথা রাখিয়া শুইয়া পড়েন। ইতোমধ্যে আবু বকর (রা) আসিয়া আমাকে তিরস্কার করিয়া বলেন, তুমি হার হারাইয়া সকলের যাত্রা বিরতি করিয়াছ। এই কথা বলিয়া তিনি আমাকে প্রহার করিতে শুরু করেন। উহার ফলে আমার কষ্টবোধ হইতেছিল। কিন্তু রাসূলুল্লাহ (সা)-এর ঘুমের ব্যাঘাত সৃষ্টি হইবে ভাবিয়া আমি নড়াচড়া করিলাম না। ইত্যবসরে রাসুলুল্লাহ (সা) সজাগ হন এইদিকে ফজরের নামাযের সময় হইয়া যায়। তাই তিনি পানি খৌজ করিতে থাকেন। কিন্তু কোথাও পানি পাওয়া HLL LG dL oi AND ERs Lil stall 3 lsat Sle Cs EA le আল্লাহ তোমাদিগকে কষ্ট দিতে চাহেন না। তাই আল্লাহ তা'আলা সহজ ও সরল পদ্থা প্রণয়ন করিয়াছেন এবং কাঠিণ্য হইতে মুক্তি দিয়াছেন । শুধু তাহাই নহে, তিনি রোগে পতিত হইলে এবং পানিহীন হইয়া পড়িলে তায়াম্মুমের অনুমতি দিয়াছেন। আল্লাহপাক দয়া করিয়া বিশেষ বিশেষ ক্ষেত্রে তায়ান্মুমকে উষূর স্থলাভিষিক্ত করিয়াছেন। তবে অনেক সময় ইহা করা যাইবে না। এই সম্পর্কে পূর্বে আলোচনা করা হইয়াছে। ইসলামী বিধান সম্পর্কীয় কিতাবসমূহেও এই বিষয়ে বিস্তারিত বিবরণ রহিয়াছে। তাই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আহকামের কিতাবসমূহ দ্রষ্টব্য । অতঃপর আল্লাহ তা আলা বলেন $ বরং ভিনি তোমাদিগকে পৰিত করিতে চাহেন ও তোমাদের পতি তাঁহার অনুমহ স্প্ণ করিতে চাহেন, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর ॥' অর্থাৎ তোমাদের প্রতি শরী‘আতের সংকীর্ণতামুক্ত বিধান, দয়া, রহমত, সহজসাধ্যতা এবং অবকাশ দানের জন্য তাহার প্রতি কৃতজ্ঞ হও উষূর পরে পড়ার জন্য হাদীসে একটি দুআ আসিয়াছে। পবিত্রতা লাভ করার পর দু‘আটি পাঠ করা হয়। দু‘আটি প্রায় আলোচ্য আয়াতের মর্মানুরূপ । যথা ৪ ইমাম আহমদ, মুসলিম ও আহলে সুনান (র).....উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, উকবা ইব্‌ন আমির (রা) বলেন ৪ আমরা পালা করিয়া উট চরাইতাম। আমার পালার দিন আমি ইশার সময় দেখি যে, রাসূলুল্লাহ (সা) দাড়াইয়া লোকদের সামনে বক্তব্য'

— পৃষ্ঠা ৪৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।