Contents সূরা মায়িদা ৪৬৩ এইভাবে তাহারা পায়ের গোড়ালির ব্যাপারেও ইমামগণের মতের বিরোধিতা করিয়াছেন। তাহারা বলেন যে, গোড়ালি হইল পায়ের উপরিভাগে আর প্রত্যেক গোড়ালির একটি গিরা রহিয়াছে। রাবী বলেন $ ইমাম শাফিটঈ বলিয়াছেন যে, এই ব্যাপারে কাহারো মতবিরোধ নাই যে, উষূর মধ্যে কুরআনে বর্ণিত ‘কা‘বাইন’ ধোত হইল সেই উঁচু হাড় বা গিরাদ্বয়, যাহা পায়ের গোছা ও গোড়ালির মধ্যভাগে অবস্থিত । ইমামগণ বলেন যে, প্রত্যেক পায়ে দুইটি করিয়া গিরা রহিয়াছে। উহা সকলেরই সুবিদিত । Mea on whctin-an douapdlo sano bie. he Halas stags Wilnngrtecibhh উসমান (রা) উযূ করিবার সময় ডান পা গোড়ালি সমেত ধৌত করেন এবং বাম পাও অনুরূপ GET OE BE OE EE CTE OE ET TOE EOE ইব্ন খুযায়মা স্বীয় সহীহ সংকলনে এবং আবূ দাউদ তাহার সুনানে বর্ণনা করেন যে, নুমান ইব্ন বাশীর (র) বর্ণনা করেন ৪£ একদা রাসূলুল্লাহ (সা) আমাদের দিকে মুখ ফিরাইয়া বলেন ৪$ তোমরা তোমাদের কাতার সোজা কর । ইহা তিনবার বলিলেন। আল্লাহ্র শপথ! তোমরা তোমাদের কাতার সোজা কর । না হয় আল্লাহ তোমাদের হৃদয়ে বক্রতা সৃষ্টি করিয়া দিবেন। বর্ণনাকারী বলেন, তখন হইতে প্রতিটি লোক তাহার পাশের লোকের গোড়ালির সঙ্গে গোড়ালি, জানুর সঙ্গে জানু এবং কাধের সঙ্গে কাধ মিলাইয়া নামাযে দাড়াইত। ইহা হইল ইব্ন খুযায়মার বৰ্ণনা । ইহা দ্বারা বুঝা যায় যে, ‘কা'বাইন’ বলা হয় সেই গিরাদ্বয়কে, যাহা পায়ের গোছার একেবারে নিম্ন প্রান্তে অবস্থিত অর্থাৎ পায়ের গোছা এবং গোড়ালীর মধ্যস্থলে বিদ্যমান৷ কেননা তাহা না হইলে পাশাপাশি দুইটি লোকের পক্ষে উহা মিলান সম্ভব নয়৷ ইহা হইল আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অভিমত । ইব্ন আবূ হাতিম (র)......ইয়াহিয়া ইব্ন হারিস তাইমী ওরফে খাবির হইতে বর্ণনা করেন যে, ইয়াহিয়া ইব্ন হারিস তাইমী (র) বলেন £ আমি যায়দের নিহত সঙ্গীটির প্রতি লক্ষ্য করিয়াছি । তাহার গোড়ালি পায়ের পিঠের উপর পাইয়াছি। সত্যের বিরোধিতা এবং শী‘আ মতবাদের উপর দৃঢ় বিশ্বাস ও বাড়াবাড়ি করার কারণে তাহার এই কঠিন শাস্তি হইয়াছিল। ইহার পর আল্লাহ পাক বলিয়াছেন ৪ ad's BSL Sie al sit se sl ee PAS ul Lis EM ana ss yal Ul Tada Vyassid sls gues oli Cll অর্থাৎ ‘তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আগমন করে, অথবা তোমরা স্ত্রীর সহিত মিলিত হও এবং পানি না পাও, তবে বিশুদ্ধ মাটির চেষ্টা করিবে এবং উহা তোমাদের মুখে ও হাতে বুলাইবে ৷'
— পৃষ্ঠা ৪৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।