Contents 8৮ তাফসীরে ইব্ন কাছীর সহীহদ্বয়ে হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, হে আল্লাহ্র রাসূল! বড় বড় পাপগুলি কি কি? অন্য রিওয়ায়াতে রহিয়াছে, তিনি জিজ্ঞাসা করিলেন যে, কবীরা গুনাহ কি কি? তিনি বলিলেন, আল্লাহ্র সঙ্গে কাহাকেও শরীক করা; অথচ তিনিই সৃষ্টিকর্তা । আমি বলিলাম, আর কি? তিনি বলিলেন, খাদ্য ও আহারের ভয়ে সন্তান হত্যা করা । আমি বলিলাম, আর কি? তিনি বলিলেন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া । অতঃপর তিনি এই আয়াতের pli lil a 59১ 9 5১34/9 হইতে 05 ১ %। পৰ্যন্ত পাঠ করেন। আর একটি হাদীসে মদ্যপান করাকে কবীরা গুনাহ বলিয়া উল্লিখিত হইয়াছে। ইব্ন আবু হাতিম (র)...... হযরত আবদুল্লাহ্ ইবৃূন আমর ইব্ন আস (রা) হইতে বর্ণনা করেন যে, একদা আমর ইব্ন আস (রা) হারাম শরীফের হাতিমের মধ্যে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি আসিয়া তাহাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, তুমি কি ভাবিতে পার যে, আমার মত একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলের উপর মিথ্যারোপ করিতে পারে? ইহা বলিয়া তিনি জিজ্ঞাসা করেন, তুমি যেন কি ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলে ? লোকটি বলিল, মদ সম্পর্কে । অতঃপর তিনি বলিলেন “উহা হইল বড় পাপগুলির মধ্যে জঘন্যতম বড় পাপ । কেননা উহা হইল দুশ্চরিত্রতার মূল এবং উহা মানুষকে নামায হইতে বিরত রাখে। আর মদ্যপ অবস্থায় মানুষ মা, খালা ও ফুফুর সঙ্গেও ব্যভিচার করিয়া বসে ৷” তবে এই সূত্রে হাদীসটি গরীব । ইব্ন মারদুবিয়া (র)...... আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যুর পর একদা হযরত আবূ বাক্র (রা) ও হযরত উমর ইব্ন খাত্তাব (রা)-সহ আরো বহু সাহাবা একত্র হইয়া বসিয়াছিলেন। সেই সভায় কবীরা গুনাহ প্রসঙ্গে আলোচনা হইতেছিল। কিন্তু সর্বাপেক্ষা বড় মাপের কোনটি তাহা কেহ নির্ধারণ করিতে সক্ষম ছিলেন না। ফলে ইহা জিজ্ঞাসা করিতে আমাকে আবদুল্লাহ্ ইব্ন আমর ইব্ন আস (রা)-এর নিকট পাঠান হইল । তিনি আমাকে বলিলেন যে, মদপান করা হইল সর্বাপেক্ষা বড় পাপ । আমি ফিরিয়া আসিয়া তাহাদিগকে ইহা বলিলে তাহারা আমার কথার উপর নিশ্চিত হইতে পারিলেন না। পরে সকলে উঠিয়া আমর ইব্ন আস (রা)-এর বাড়ি যাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই ঘটনা বর্ণনা করিয়াছেন যে, বনী ইসরাঈলের এক বাদশাহ এক ব্যক্তিকে বন্দী করিয়া বলেন, হয় তুমি মদপান করিবে, নতুবা কাহাকেও হত্যা করিবে কিংবা ব্যভিচার করিবে অথবা শূকরের মাংস খাইবে, অন্যথায় তোমাকে হত্যা করা হইবে। এই অবস্থায় সে মদপান করাটাকে বাছিয়া নেয়। সে উহা পান করার পর একে একে উপরিউক্ত সব অপরাধগুলি করিতে থাকে। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (স) আমাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন £$ “যে ব্যক্তি মদপান করে, আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তাহার নামায কবূল করেন না। মদপান অবস্থায় যদি কেহ্ মারা যায়, আর তাহার মূত্রথলিতে সামান্য পরিমাণ মদও থাকে, তবে তাহার জন্য বেহেশত হারাম করা হয়। আর মদপান করার পর চল্লিশ দিনের মধ্যে মারা গেলে সে জাহিলী যুগের মৃতদের মত মৃত্যুবরণ করে”
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।