তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৬২ . তাফসীরে ইব্ন কাছীর ফরয । আয়াতের সঠিক অর্থও ইহা । যে একবার ইহা ফরয বলিয়া শুনিবে, তাহার জন্য ইহা পালন করা ফরয । যবর দিয়া পড়ার সময় পা ধৌত করারই অর্থ বুঝায় এবং যের দিয়া পড়ার সময়ও এই ব্যাখ্যা হওয়ার কারণে ইহা ফরয হিসাবে অকাট্যভাবে প্রমাণিত হইয়াছে । উপরন্তু কোন কোন মনিষী এই কথাও বলিয়াছেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর মোজার উপর মাসেহ করার হুকুম রহিত হইয়া গিয়াছে। আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে ইহা রিওয়ায়াত করা হইয়াছে। কিন্তু ইহার সনদ বিশুদ্ধ নয়। দ্বিতীয়ত, স্বয়ং আলী (রা) হইতেই * ইহার বিপরীত মত প্রমাণিত হইয়াছে। তবে যে যাহাই বলুক, এই আয়াতটি নাযিল হওয়ার পর ইহার বিপরীত কোন মন্তব্য কোনক্রমেই আর গ্রহণযোগ্য নয়। ইমাম আহমদ (র)......জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী (রা) হইতে বর্ণনা করেন যে, জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী (রা) বলেন £ সূরা মায়িদা অবতীর্ণ হওয়ার পর আমি ইসলাম গ্রহণ করিয়াছি। ইহার পরে আমি রাসুলুল্লাহ (সা)-কে মোজার উপর মাসেহ করিতে দেখিয়াছি । একমাত্র আহমদ ইহা বর্ণনা করিয়াছেন। সহীহদ্বয়ে আ‘মাশের সূত্রে হাম্মাম হইতে বর্ণিত হইয়াছে যে, হাম্মাম বলেন £ একদা জারীর (র) পেশাব করেন, তারপর উষযূ করেন এবং মোজার উপর মাসেহ করেন। জনৈক ব্যক্তি তাহাকে ইহা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি এইরূপ কেন করিতেছেন? তিনি উত্তরে বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে পেশাব করিয়া উষূ করার সময় মোজার উপর মাসেহ করিতে দেখিয়াছি । বর্ণনাকারী বলেন, হাদীসটি গ্রহণযোগ্য । কেননা জারীর ঠিকই সূরা মায়িদা অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করিয়াছেন। এই অংশটি ইমাম মুসলিমের কথা । দ্বিতীয়ত, রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে বর্ণিত কাজ ও কথার হাদীসে শরঈ দৃষ্টিতে মোজার উপর মাসেহ করা প্রমাণিত হইয়াছে। ইহা ইসলামী আইনের বড় বড় কিতাবে ' বিস্তারিতভাবে আলোচিত হইয়াছে। এখন আলোচনা করা হইবে মাসেহ কার্যকারিতার সীমা ও সময় নিয়া । যথাস্থানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা রহিয়াছে। অবশ্য রাফিযীরা এই বিষয়েও বিরোধিতা করিয়াছেন। তবে তাহাদের নিকট কোন দলীল-প্রমাণ নাই; বরং ইহা তাহাদের ভ্রান্তি ও অজ্ঞতার ফল মাত্র । কেননা আমাদের সপক্ষে সহীহ মুসলিমে আমীরুল মুমিনীন হযরত আলী (রা)-এর রিওয়ায়াত রহিয়াছে। কিন্তু রাফিযীরা ইহা মানেন না। যেমন হযরত নবী (সা) হইতে আলী (রা)-এর সূত্রে বর্ণিত সহীহদ্বয়ের হাদীসে প্রমাণিত যে, মুত‘আ বিবাহ নিষিদ্ধ, অথচ শী‘আরা ইহা মানেন না । তাহারা মুত‘আ বিবাহ জায়েয বলিয়া মনে করেন। এইরূপ এই স্থানেও আয়াত দ্বারা প্রমাণিত হইয়াছে যে, উভয় পা ধোয়া ফরয । একাধারে সহীহ হাদীসের মধ্যেও ইহার মযবৃত প্রমাণ রহিয়াছে। দ্বিতীয়ত, হাদীস ও কুরআনে এই ব্যাপারে কোন বৈপরীত্যও নাই । কিন্তু রাফিষী ও শী‘আরা ইহা মানেন না। অথচ তাহাদের সপক্ষে সহীহ কোন দলীলও নাই । সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য ।

— পৃষ্ঠা ৪৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।