তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৬১ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং ইহা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট সাতবার অথবা উহার অধিকবার শুনিয়াছি। ইহার সনদ সম্পূর্ণ বিশুদ্ধ অন্য সূত্রে এই হাদীসটি মুসলিমেও বর্ণিত হইয়াছে। তবে উহাতে এই কথাও বর্ণিত হইয়াছে যে, অতঃপর তিনি স্বীয় পদদ্বয় সেভাবে ধৌত করেন যেভাবে আল্লাহ্‌পাক আদেশ করিয়াছেন । ইহা দ্বারা প্রতীয়মান হয় যে, কুরআন পদদ্বয় ধৌত করার নির্দেশ দিয়াছে! আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে আবূ ইসহাক সাবীঈ বর্ণনা করেন যে, আলী ইব্ন আবূ তালিব (রা) বলেন £ তোমরা তোমাদের পদদ্বয় গোড়ালী সমেত সেভাবে ধৌত কর . যেভাবে তোমরা আদিষ্ট হইয়াছ। ইহা দ্বারা পরিষ্কার হইয়া গেল যে, আলী (রা) হইতে যে হাদীসে তাহার পদদ্বয় জুতার মধ্যে ধৌত করার কথা উল্লেখিত হইয়াছে, উহার মর্মার্থ হইল জুতার মধ্যে হালকাভাবে ধুইয়া নেওয়া । তবে যদি চপ্পল থাকে তবে তো উহা পায়ে দিয়াও উত্তমরূপে পায়ের রন্ধবে রন্ধে পানি পৌঁছান যায়। আলোচ্য হাদীসসমূহ পদদ্বয় ধোত করার সপক্ষে শক্ত দলীল । অথচ যাহারা পদদ্বয় ধৌত করার ব্যাপারে সংশয়ে পতিত এবং যাহারা সীমাতিরিক্ত শংকিত, ইহা তাহাদের সংশয় নিরসনের অব্যর্থ দলীল । ইব্‌ন জারীর (র)......হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) জনবিবর্জিত একটা ময়লাপূর্ণ জায়গায় আসেন এবং তথায় তিনি দাড়াইয়া পেশাব করেন। অতঃপর পানি চাহিয়া উযূ করেন এবং জুতার উপর মাসেহ করেন। হাদীসটি সহীহ । ইহার উত্তরে ইব্‌ন জারীর (র) বলেন, অন্য একটি বিশুদ্ধ সূত্রে হুযায়ফা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, হুযায়ফা বলেন £ তথায় রাসূলুল্লাহ (সা) দাড়াইয়া পেশাব করার পর উযূ করেন এবং মোজার উপরে মাসেহ করেন । ইহার সামঞ্জস্য বিধান এইভাবে করা যাইতে পারে যে, তখন পায়ে মোজা ছিল এবং মোজার উপরে ছিল চপ্পল । এমতাবস্থায় তো মাসেহ করা সুপ্রমাণিত । এইভাবে ইমাম আহমদ (র)......আউস ইব্‌ন আবূ আউস হইতে বর্ণনা করেন যে, আউস ইব্‌ন আবূ আউস বর্ণনা করেন £ আমি দেখিয়াছি রাসূলুল্লাহ (সা) উষু করেন এবং জুতার উপরে মাসেহ করেন । অতঃপর তিনি নামাযে দাড়াইয়া যান। অন্য একটি সূত্রে আবূ দাউদ (র)......আউস ইব্‌ন আবূ আউস হইতে বর্ণনা করিয়াছেন যে, আউস ইব্‌ন আবু আউস বলেন ঃ আমি দেখিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) জনবিবর্জিত একটি জায়গায় আসেন এবং তথায় পেশাব করার পর উযূ করেন। উষূর মধ্যে তিনি জুতা ও পায়ের উপরে মাসেহ করেন। ইব্‌ন জারীরও ইহা শু‘বা এবং হুশাইমের সূত্রে বর্ণনা করিয়া মন্তব্য করেন যে, তখন রাসূলুল্লাহ (সা)-এর উষুূ ছিল। মানে তিনি উষযূর উপরে উষূ করিয়া ছিলেন । অন্যথায় আল্লাহ্‌র নির্দেশ ও রাসূলের হাদীসের মধ্যে বৈপরীত্যমূলক ব্যাখ্যা করা কোন মুসলমানের পক্ষে উচিত নয়। দ্বিতীয়ত, ইহা সাব্যস্ত হইয়াছে যে, সাধারণ উষূর মধ্যে পায়ের উপরিভাগ ধৌত করা

— পৃষ্ঠা ৪৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।