Contents ৪৬০ তাফসীরে ইব্ন কাছীর উভয়ে ইব্ন ওয়াহাবের সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইহার সনদ অতি চমৎকার এবং ইহার প্রত্যেক রাবী বিশ্বস্ত ও সত্যবাদী । কিন্তু আবূ দাউদ বলেন, এই হাদীসটি পরিচিত নয়। একমাত্র ইব্ন ওয়াহাবের রিওয়ায়াত ব্যতীত ইহা অন্য কোন রিওয়ায়াতে পাওয়া যায় না । অবশ্য ইবৃন ওয়াহাব ...... হাসান হইতে কাতাদার অনুরূপ অর্থের হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র)......খালিদ ইবৃন মা'দান হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর জনৈক স্ত্রী বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) এমন এক ব্যক্তিকে নামায পড়িতে দেখেন যাহার পায়ের উপরিভাগে এক দিরহাম পরিমাণ জায়গা শুষ্ক ছিল ও সেখানে পানি পৌঁছে নাই । তখন রাসূলুল্লাহ (সা) সেই লোকটিকে পুনরায় উযূ করার জন্য আদেশ করেন। বাকীয়ার সনদে আবৃ দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি 5,1]! শব্দটি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন ইহার সনদ সহীহ, উত্তম ও শক্তিশালী । আল্লাহই ভাল জানেন। উসমান (রা) হইতে হুমরান সূত্রে রাসূলুল্লাহ (সা)-এর উষূ সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি উষূর সময় পায়ের অংগুলি খেলাল করিতেন। আহলে সুনান (র)......আসিম ইব্ন লাকীত ইব্ন সিবরার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, আসিম ইব্ন লাকীত ইব্ন সিবরার পিতা বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উষূ সম্পর্কে বলুন! তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উষূকে পূর্ণতায় পৌঁছাও । অঙ্গুলী খেলাল কর। যদি রোযাদার না হও তো নাকের ভিতরে পানি পৌঁছাও ৷ ইমাম আহমদ (র)......আমর ইব্ন আব্বাস হইতে বর্ণনা করেন যে, আমর ইব্ন আব্বাস বলেন £ঃ আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উষু সম্পর্কে বলুন । তখন রসূলুল্লাহ (সা) বলিলেন ৪ যখন কেহ উষূ করিতে প্রবৃত্ত হয় ও কুলি করে এবং নাকে পানি দেয়, তখন তাহার ' কুলি ও নাকের পানির সাথে নাক ও মুখের পাপসমূহ ঝরিয়া পড়িয়া যায় । অতঃপর সে যখন আল্লাহর নির্দেশ মুতাবিক মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার দাড়ি বাহিয়া মুখমণ্ডলের সমস্ত পাপ ঝরিয়া যায়। যখন সে হস্তদ্বয় কনুই সমেত ধৌত করে, তখন উষূর পানির সাথে তাহার হাতের পাপসমূহ বাহিয়া পড়িয়া যায়। যখন সে মাথা মাসেহ করে, তখন মাথার সমস্ত পাপ মাসেহের পানির সাথে চলিয়া আসে । অতঃপর যখন সে পদদ্বয় আল্লাহ্র আদেশমত ধৌত করে, তখন তাহার পদদ্বয়ের আংগুল বাহিয়া পায়ের পাপরাশি ঝরিয়া পড়িয়া যায়। অবশেষে সে যখন উষূ শেষ করিয়া আল্লাহ্র যথাযোগ্য প্রশংসা পূর্বক দুই রাকাআত নামায সমাপ্ত করিয়া বাহির হয়, তখন সে পাপ হইতে এমনভাবে পবিত্রতা লাভ করে যেন সে আজ মাত্র তাহার জননীর উদর হইতে ভূমিষ্ট হইয়াছে। ইহা শুনিয়া আবূ উমামা আমর ইব্ন আবাসাকে বলিলেন, হে আমর! আপনি আরও চিন্তা করুন । সত্যিই কি রাসূলুল্লাহ্ (সা) ইহা বলিয়াছিলেন ? মানুষ কি একই সময় এত কিছু লাভ করিবে ? উত্তরে আমর ইব্ন আবাসা বলিলেন, হে আবূ উমামা! আমি এখন বয়োবৃদ্ধ, আমার অস্থি দুর্বল হইয়া গিয়াছে, আমি এখন প্রায় মৃত্যুর কোলে শায়িত । এমতাবস্থায় আল্লাহর রাসূলের উপর মিথ্যারোপ করিয়া আমার কি লাভ ? আমি ইহা রাসূলুল্লাহ (সা)-এর নিকট
— পৃষ্ঠা ৪৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।