তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 8৫৯ পায়ের এক দিরহাম পরিমাণ জায়গা শুষ্ক দেখিয়া তাহাকে লক্ষ্য করিয়া বলেন, পায়ের গোড়ালির জন্য আগুনের অমঙ্গল রহিয়াছে। ইব্‌ন মাজাহ ও ইব্‌ন জারীর (র) আবূ ইসহাকের সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। আলী ইব্ন মুসলিম (র)......জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) এক সম্প্রদায়কে উযূ করিতে দেখেন। অথচ তাহাদের পায়ের গোড়ালিতে পানি না পৌঁছার কারণে তিনি তাহাদিগকে বলেন, পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের আগুনের শাস্তি রাহিয়াছে। ইমাম আহমদ (র)......মুআইকিব (রা) হইতে বর্ণনা করেন যে, মুআইকিব (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের আগুনের শাস্তি অবধারিত রহিয়াছে। এই হাদীসটি একমাত্র আহমদ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র)......আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ পায়ের গোড়ালিসমূহের জন্য অমঙ্গল রহিয়াছে । বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সা) ইহা বলার পর বিশিষ্ট কি সাধারণ, এমন কোন লোক ছিলেন না যিনি মসজিদে ঢুকিয়া নিজের পায়ের গোড়ালি যথাযথভাবে ধোয়া হইয়াছে কিনা তাহা না দেখিতেন। আবু কুরাইব (র)......আবু উমামা (রা) অথবা আবূ উমামার ভাই হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) অথবা তাহার ভাই বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) কোন এক সনম্পৃদায়কে নামায পড়িতে দেখেন তাহাদের একজনের পা অথবা পায়ের গোড়ালির এক দিরহাম পরিমাণ জায়গা শুকনা ছিল অথবা নখের গোড়ায় পানি পৌঁছে নাই । তখন তিনি বলিলেন £$ পায়ের গোড়ালিসমূহের জন্য আগুনের অমঙ্গল রহিয়াছে। বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে কোন লোক যদি দেখিত যে, তাহার পায়ের সামান্য পরিমাণ জায়গা শুকনা রহিয়াছে, তাহা হইলে সে পুনরায় উযূ করিত । ইহা দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উযূর মধ্যে পদদ্বয় ধৌত করা ফরয । যদি তাহা না হইয়া মাসেহ ফরয হইত, তবে রাসূলুল্লাহ (সা) সামান্য একটু জায়গা শুষ্ক থাকিলে জাহান্নামের এমন কঠিন ভীতি প্রদর্শন করিতেন না। অথচ মাসেহর সময় সমস্ত পা মাসেছ করা হয় না। মোজার উপর যেমন মাসেহ করা হয়, অনুরূপভাবে পায়ে উপর হাত বুলান হয় মাত্র । ইহাতে পায়ের অনেকাংশই শুষ্ক থাকে। শী‘আদের মুকাবিলায় ইমাম আবূ জাফর ইব্‌ন জারীরও এই দলীল ও যুক্তি পেশ করিয়াছেন। মুসলিম (র)......হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, উমর ইব্ন খাত্তাব (রা) বলেন ঃ এক ব্যক্তি উযূ করিলে হুযূর (সা) লক্ষ্য করেন যে, তাহার পা নখ পরিমাণ শুষ্ক রহিয়াছে। হুযূর (সা) তখন তাহাকে উদ্দেশ্য করিয়া বলেন, যাও, বায়হাকী (র)......হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা) বলেন ৪ একদা এক ব্যক্তি উযূ করিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিলে রাসূলুল্লাহ (সা) লক্ষ্য করেন যে, তাহার পায়ের এক নখ পরিমাণ জায়গা শুকনা রহিয়াছে । তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন ঃ যাও, দ্বিতীয়বার সুন্দর করিয়া উযূ কর ।

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।