Contents 8৫৮ তাফসীরে ইব্ন কাছীর অনেক ফিকহবিদ ইমাম ইব্ন জারীরের মাসেহ শব্দের সঠিক অর্থ বুঝিতে অসমর্থ হইয়া ইহাকে মুশকিল বা অমীমাংসিতব্য বিষয় বলিয়া মন্তব্য করিয়াছেন। অবশ্য তাহাদের দোষ নয়। কেননা বহু চেষ্টা করিয়াও তাহারা কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই । মোটকথা আমি আয়াতের যে অর্থ করিয়াছি, ইমাম ইব্ন জারীর তাহাই বুঝাইতে চাহিয়াছেন। আল্লাহই ভাল জানেন। অবশেষ আমি চিন্তা-ভাবনা করিয়া দেখিলাম যে, তিনি উভয় পঠনরীতিকে এক সূত্রে গ্রথিত করিতে চাহিয়াছেন। অর্থাৎ ॥<!2 ১! -কে যের দিয়া পড়ার ক্ষেত্রে মাসেহর অর্থ হইল ACN CEA CUCU RE OTR ধৌত করা । পা ধোয়া ওয়াজিব সম্পর্কিত ইতোপূর্বে আমীরুল মু'মিনীন উসমান, আলী, ইব্ন আব্বাস, মু'আবিয়া, আবদুল্লাহ ইব্ন যায়িদ ইব্ন আসিম, মিকদাদ ইবৃন মাদীকারাব (রা) প্রমুখ হইতে মতান্তরে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উষূর মধ্যে একবার, দুইবার অথবা তিনবার পা ধুইয়াছেন। অন্য আর একটি হাদীসে আমর ইব্ন শু'আয়বের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা ও তিনি বর্ণনা করিয়াছেন যে, তাহার দাদা বলেন ৪ হুযুর (সা) উষূতে পা ধৌত করেন এবং বলেন- এই হইল উষু যাহা ব্যতীত আল্লাহ তা‘আলা নামায কবুল করেন না। হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে আওয়ানার সূত্রে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইব্ন আমর (রা) বলেন £ একদা এক সফরে রাসূল (সা) আমাদের হইতে কিছুটা পিছনে পড়িয়া যান। এমন সময় আসরের ওয়াক্ত সমাগত হইলে আমরা উষূ করিতে প্রবৃত্ত হই । ইতোমধ্যে রাসূলুল্লাহ (সা) আমাদের কাছাকাছি আসিয়া পড়েন এবং আমাদের পা ধোয়া দেখিয়া তিনি উচ্চস্বরে আমাদিগকে লক্ষ্য করিয়া বলেন £ যথাযথভাবে উষযূ কর । অগ্নু পায়ের গোড়ালীর জন্য অমঙ্গল করিবে। হযরত আয়েশা (রা) হইতে মুসলিম এবং আবু হুরায়য়া (রা) হইতে সহীহদ্বয়ের বর্ণিত হইয়াছে £ রাসূলুল্লাহ (সা) বলেন ৪ যথাযথভাবে উষূ কর। পায়ের গোড়ালির জন্য অগ্নির অমঙ্গল রহিয়াছে। লায়স ইব্ন সা‘দ (র)......আবদুল্লাহ ইব্ন হারিস ইব্ন হিরয হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন হারিস ইবন হিরয বলেন £$ তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছেন যে, পায়ের গোড়ালী এবং পায়ের পাতার জন্য অগ্নূর অমঙ্গল রহিয়াছে। বায়হাকী ও হাকিম ইহা বর্ণনা করিয়াছেন। ইহার সনদও বিশুদ্ধ । ইমাম আহমদ (র)...... হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন ৪ একদা জাবির ইব্ন আবদুল্লাহ (রা) পাহাড়ের উপর উঠিয়া বলিলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, পায়ের গোড়ালির জন্য আগুনের শাস্তি রহিয়াছে। আসওয়াদ ইব্ন আমির (র)...... হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বলেন ৪ একদা রাসুলুল্লাহ (সা) জনৈক ব্যক্তির উযূর মধ্যে ক +
— পৃষ্ঠা ৪৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।