Contents সূরা মায়িদা ৪৫৭ যাহা হউক, এই সকল অভিমত ও মন্তব্যসমূহ খুবই দুৰ্বল ও অগ্রহণযোগ্য । তবে তাহারা হয়ত মাসেহ দ্বারা হালকাভাবে ধোয়ার কথা বুঝাইতে চাহিয়াছেন। কেননা হাদীস দ্বারা ইহা প্রমাণিত সত্য যে, পদদ্বয় ধৌত করা ওয়াজিব । | স্মরণ রাখিতে হইবে যে, আলোচ্য বাক্যাংশকে যের দিয়া পড়ার অর্থ হইল বাক্যের সৌন্দর্য ও সংগতি বজায় রাখা। যথা আরবরা বলিয়া থাকে ৪ ১৯ ০ ১৯৯ তেমনি কুরআনেও রহিয়াছে £ ৪১১১০ CER ১১০ U১ ৫45, মোট কথা আরবরা ভাষার সৌন্দর্যের খাতিরে একইভাবে হরকত দিয়া থাকে। ইমাম আবূ আবদুল্লাহ শাফিঈ বলিয়াছেন £ মাসেহ করার অর্থ হইল যখন পায়ে মোজা থাকিবে, তখন মাসেহ করা । কেহ্ বলিয়াছেন ৪ যদিও আয়াতের দ্বারা মাসেহ করার কথা বুঝায়, তবুও এই মাসেহ্র উদ্দেশ্য হইল হালকাভাবে ধৌত করা । এই সম্বন্ধে উল্লেখিত প্রত্যেকটি হাদীসের মর্মার্থও ইহা । মোট কথা আয়াতের অর্থমতে পা ধোয়া ফরয বুঝায়। পরস্তু যে সমস্ত হাদীস ইতোপূর্বে পেশ করা হইয়াছে, তাহা দ্বারা এই কথা বুঝান হইয়াছে। এই সম্বন্ধে হাফিয বায়হাকী একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। উহা এইরূপ £ঃ আবূ আলী রোযবাদী (র)......হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) হইতে বর্ণনা করেন যে, নাযাল ইব্ন সাবূরা বলেন £ঃ একদা আলী (রা) কুফায় বসিয়া যোহরের নামাযের পর জনসাধারণের বিভিন্ন কাজে বসিলে কাজ করিতে করিতে আসরের ওয়াক্ত হইয়া যায়। তখন তাহার জন্য পানি আনা হইলে তিনি উহা হইতে অঞ্জলি ভরিয়া মুখমণ্ডল, হস্তদ্বয়, মাথা ও পদদ্বয় মাসেহ করেন এবং অপসন্দনীয় মনে করে। অথচ আমি যাহা করিলাম, রাসূলুল্লাহ (সা)-ও উহা করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন £৪ এই ধরনের উযূ হইল সেই ব্যক্তি জন্য, যাহার উযূ নষ্ট হয় নাই । প্রায় একই অর্থে সহীহ মুসলিমেও ইহা বর্ণিত হইয়াছে। উল্লেখ্য যে, শী‘আদের মধ্যে যাহারা পা মাসেহ করা মোজা মাসেহ করার মতই মনে করে, তাহারা ভুল বুঝিয়াছে এবং ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রহিয়াছে। তেমনি যাহারা উষূর মধ্যে পা মাসেহ করা বা ধৌত করা উভয়ই জায়েয মনে করেন, তাহারাও ভুলের মধ্যে রহিয়াছেন। যাহারা আবূ জাফর ইব্ন জারীরের উদ্ধৃতি দিয়া এই কথা বলেন যে, হাদীসের অর্থে পা ধোয়া ওয়াজিব বলিয়া বুঝা যায় এবং কুরআনের আয়াত দ্বারা বুঝা যায় যে, মাসেহ করা ওয়াজিব, তাহারাও শব্দের অর্থের বিভ্রান্তিতে পড়িয়াছেন। কেননা এই ব্যাপারে ইব্ন জারীর স্বীয় তাফসীরে যাহা বলিয়াছেন তাহার অর্থ হইল, উষযূর মধ্যে বিশেষত পদদ্বয়কে ডলিয়া ডলিয়া ধোয়া । কেননা উহাতে ময়লা মাটি ইত্যাদি জড়ায় । তাই উহা রগড়াইয়া ধোয়া ওয়াজিব । এই কথাটি বুঝাইতে ইব্ন জারীর মাসেহ শব্দটি ব্যবহার করিয়াছেন। ইহার ফলে অনেকে বুঝিয়াছেন যে, তিনি মাসেহ করা এবং ধৌত করাকে এইভাবে সামঞ্জস্য দান করিয়াছেন। মূলত মাসেহ দ্বারা তিনি ইহা বুঝান নাই । তিনি বুঝাইয়াছেন রগড়াইয়া ধোয়া । তাহা মূল ধৌতের আগে হউক বা পরে। কাছীর-_৩/৫৮
— পৃষ্ঠা ৪৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।