তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৫৬ | তাফসীরে ইব্ন কাছীর উল্লেখ্য যে, ॥<1=',1, -কে 15,1 -ও পড়া হইয়া থাকে ইহা দ্বারাই শী'আ সম্প্রদায় দলীল গ্রহণ করিয়াছেন যে, পায়ের উপরও মাসেহ করা ওয়াজিব । কেননা তাহারা বলেন যে, ইহার সংযোগ হইল মাথা মাসেহ করার সঙ্গে । তাই মাথার পরে পা মাসেহ করিতে হইবে। পূর্ববর্তী কোন কোন মনিষী হইতে এইরূপ বর্ণিত হওয়ার কারণে পা মাসেহ করার পক্ষেও একটা দল গজাইয়া উঠে । ইব্‌ন জারীর (র)......হুমাইদ হইতে বর্ণনা করেন যে, হুমায়দ (র) বলেন ৪ এক মজলিসে মূসা ইব্‌ন আনাস হযরত আনাস (রা)-কে বলেন, একদা হাজ্জাজ আহওয়ায নামক স্থানে পবিত্রতার উপর এক ভাষণ দেন। আমরা তাহার সঙ্গে ছিলাম । তিনি বলিয়াছিলেন, পবিত্রতা অর্জনের জন্যে মুখমণ্ডল ধৌত করিবে, উভয় হাত ধুইবে, মাথা মাসেহ করিবে এবং পা ধুইবে। সাধারণত পায়ের তলায় ধূলা-ময়লা বেশি লাগিয়া থাকে। তাই উহার উপর, নীচ এবং গোড়ালী সুন্দর করিয়া ধৌত করিবে। ইহা শুনিয়া আনাস (রা) বলিলেন, আল্লাহ তা'আলা সত্য বলিয়াছেন, কিন্তু হাজ্জাজ মিথ্যা বলিয়াছে। কেননা আল্লাহ তা'আলা মাথা এবং পা মাসেহ করিতে বলিয়াছেন। অবশ্য আনাস (রা) পা মাসেহ করার পূর্বে উহা তিনি পানিতে ভিজাইয়া নিতেন । ইহার সনদ সহীহ । ইব্‌ন জারীর (র)......আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন $ কুরআনে পা মাসেহ করার নির্দেশ আসিয়াছে, কিন্তু সুন্নাত হইল ধৌত করা । ইহার সনদও সহীহ । ইব্‌ন জারীর (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ উষূর মধ্যে দুইটি অঙ্গ ধুইতে হয় এবং দুইটি অঙ্গ মাসেহ করিতে হয় কাতাদা হইতে সাঈদ ইব্‌ন আবূ উরওয়াও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ LE INET Es অর্থ হইল, মাথা এবং পা মাসেহ করা । ্‌ এক রিওয়ায়াতে ইব্‌ন উমর, আলকামা, আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন আলী, হাসান ও জাবির ইব্ন যায়দ (র) হইতে এবং অন্য রিওয়ায়াতে মুজাহিদ (র) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর (র)...... আইয়ুব হইতে বর্ণনা করেন যে, আইয়ূব বলেন ৪ আমি ইকরিমাকে পদদ্বয় মাসেহ করিতে দেখিয়াছি । ইব্ন জারীর (র)......শা‘বী হইতে বর্ণনা করেন যে, শা‘বী বলেন ৪ জিবরাঈলের মাধ্যমে পা মাসেহ করার হুকুম নাযিল হইয়াছে। অতঃপর তিনি বলেন, তোমরা দেখিতেছ না কি, যে অঙ্গগুলি ধোয়ার নির্দেশ দেওয়া হইয়াছে, তায়াম্মুমের মাধ্যমে উহা ত্যাগ করিতে বলা হইয়াছে। ইসমাঈল হইতে ইয়াযীদ সূত্রে ইবৃন আবু যিয়াদ বর্ণনা করেন যে, ইসমাঈল একদা আমর (রা)-কে বলেন যে, লোকে বলে, জিবরাঈল (আ) পা ধোয়ার নির্দেশ নিয়া অবতরণ করিয়াছিলেন। ইহার উত্তরে তিনি বলেন, জিবরাঈল (আ) পা মাসেহ করবার হুকুম নিয়া নাযিল হইয়াছিলেন।

— পৃষ্ঠা ৪৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।