Contents সূরা মায়িদা 8৫৫ জন্য আসিয়াছে। অর্থাৎ ইহা তারতীব বা ধারাবাহিকতার দাবিদার । সেক্ষেত্রে এই কথা কেহই বলিতে পারিবে না যে, প্রথমে মুখমণ্ডল ধৌত করা ওয়াজিব নয়। প্রথমটিকে যখন প্রথম স্থানে রাখা হইতেছে, তখন অন্যগুলি বিচ্ছিন্নভাবে সম্পন্ন করিবে, ইহা কেমন কথা ? তাই বলা যায় যে, আয়াতের বিবরণের ধারা অনুযায়ী উযূর অঙ্গগুলি ধোয়া ওয়াজিব । ইহার জবাবে অপর একদল বলেন ঃ$ সাধারণ অর্থে কোন তারতীব নাই তাহা আমরা মানি না। কেননা অঙ্গগুলি ধোয়ার ব্যাপারে প্রথমে মুখমণ্ডলের কথা উল্লেখ করা হইয়াছে। প্রথমে যখন মুখমণ্ডল ধোয়ার কথা বলিয়াছেন তখন বুঝা যায়, উহার বিবরণ অনুসারে ধারাবাহিকতা রক্ষা করাও ওয়াজীব। পরস্তু সকলে সর্বসম্মতিক্রমে এই কথার উপর একমত । ইহার জবাবে কেহ কেহ বলেন £ ,|, যে তারতীবের জন্য নয়, এই কথা অসমর্থনযোগ্য । বরং ইহা তারতীবের জন্য ব্যবহৃত হইয়াছে। কেননা বহু ব্যাকরণবিদ, ভাষাবিদ এবং আইন শাস্ত্রবিদ এখানে ,1, তারতীবের জন্য ব্যবহৃত হইয়াছে বলিয়া সিদ্ধান্ত দিয়াছেন। অবশ্য যদি আমরা মানিয়াও নিই যে, আভিধানিক অর্থে ,।, তারতীবের জন্য নয়; তবুও বলার থাকে যে, শরী‘আতের পরিভাষা, ইহার শৃংখলা ও মর্যাদা রক্ষার জন্য হইলেও তারতীব বজায় রাখা কর্তব্য । ইহার দলীল স্বরূপ পেশ করা যায় যে, রাসূলুল্লাহ (সা) যখন বায়তুল্লাহ তাওয়াফ করিয়া সাফা নামক তোরণ দিয়া বাহির হইয়া আসেন, তখন তিনি পাঠ করিতে ছিলেন ঃ Al iad te 59 alls all Sl “ অতঃপর তিনি বলেন £ আমি সেখান দিয়া শুরু করিব যেখান দিয়া আল্লাহ শুরু করিয়াছেন ইহা হইল মুসলিমের বর্ণনা । নাসাঈর বর্ণনায় এইরূপ রহিয়াছে যে, তোমরা সেখান হইতে শুরু কর, যেখান দিয়া আল্লাহ শুরু করিয়াছেন। ইহাতে তারতীবের নির্দেশ দেওয়া হইয়াছে। ইহার সনদও সহীহ । অর্থাৎ ইহা দ্বারা এই কথা বুঝা যায় যে, তারতীবের সঙ্গে কার্য সম্পাদন করিতে হইবে । আল্লাহ্ই ভাল জানেন। কেহ বলিয়াছেন ৪ হাত এবং পা ধৌত করার মধ্যভাগে যখন মাসেহ করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে, তখন সহজেই বুঝা যায় যে, এইভাবে বলার উদ্দেশ্য হইল তারতীব বজায় রাখা । কেহ বলেন £$ ধারাবাহিকভাবে আমর ইব্ন শুআয়বের দাদা ও তাহার পিতা হইতে আমর ইব্ন শুআয়বের সূত্রে আবূ দাউদ প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) উযূর অঙ্গুলি একবার একবার ধৌত করিয়াছেন। অতঃপর বলিয়াছেন ৪ এই হইল উযু, ইহা ব্যতীত আল্লাহ নামায কবূল করেন না৷ এই হাদীসটির বিশ্রেষণের দুইটি দিক হইতে পারে। এক, হয়ত রাসুলুল্লাহ (সা) তারতীবের সঙ্গে উযূ করিয়াছিলেন। রাসূলুল্লাহ (রা) যদি তারতীবের সঙ্গে উযূ করিয়া থাকেন তাহা হইলে নিঃসন্দেহে বলা যায় যে, তারতীব ওয়াজীব ৷ দুই, পক্ষান্তরে যদি তখন রাসূলুল্লাহ (সা) তারতীব ছাড়া উযূ করিয়া থাকেন তাহা হইলে তারতীব ওয়াজীব নয়। অথচ রাসুলুল্লাহর (সা)-এর এলোমেলোভাবে উযূ করার কথা কেহ বলেন নাই । তাই বুঝা যায় যে, উষূর মধ্যে তারতীব ওয়াজিব ।
— পৃষ্ঠা ৪৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।