তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৫৩ হযরত আলী (রা) হইতে আব্দে খায়রের রিওয়ায়াতে রাসুলুল্লাহ (সা)-এর উষূর বিবরণ প্রায় একইরূপ বর্ণিত হইয়াছে মুআবিয়া ও মিকদাদ ইব্ন মাদী কারিব (রা) হইতে আবূ দাউদের অন্য একটি হাদীসেও রাসুলুল্লাহ (সা)-এর উষূর বিবরণে প্রায় একইরূপ বর্ণনা করা হইয়াছে। যাহারা বলেন যে, সম্পূর্ণ মাথা মাসেহ করা ফরয, উল্লেখিত হাদীসসমূহ তাহারা দলীল হিসাবে গ্রহণ করেন যথা ইমাম আহমদ ইব্ন হাম্বল । আর যাহারা কুরআনের আয়াতকে ক্ষিপ্ত মনে করিয়া হাদীসকে উহার ব্যাখ্যা হিসাবে গণনা করেন, তাহাদের মাযহাবও ইহা । হানাফীগণ বলেন, মাথার এক-চতুৰ্থাংশ মাসেহ করা ফরয । উহার পরিমাণ হইল ললাটের সমান। আমাদের শাফিঈদের অভিমত হইল যে, সাধারণতভাবে মাথা মাসেহ ফরয । উহার কোন নিধারিত পরিমাণ নাই। মাথার চুলের একাংশের উপর মাসেহ করিলেই হইল । অথচ উভয় পক্ষের দলীল হইল হইল মুগীরা ইব্ন শু'বা (রা)-এর হাদীসটি । উহাতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ একদা রাসুলুল্লাহ (সা) সফরে চলার পথে পিছনে থাকিয়া যান। আমিও তাহার সঙ্গে পিছনে থাকিয়া যাই । রাসূলুল্লাহ (সা) প্রাকৃতিক কার্য সারিয়া আসিয়া আমাকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে পানি আছে কি ? আমি পাত্রে করিয়া তাহার নিকট পানি নিয়া আসিলাম । অতঃপর তিনি দুই পাঞ্জা ও মুখমণ্ডল ধুইলেন। তারপর হাতের উপর হইতে জুব্বা সরাইয়া উভয় হাত ধুইলেন। অতঃপর ললাট সমেত চুল ও পাগড়ি এবং মোজাদ্বয়ের উপর মাসেহ করিলেন । মুসলিম ইত্যাদিতে পূর্ণ হাদীসটি রহিয়াছে। ইহার উত্তরে ইমাম আহমদ ও তাহার সঙ্গীগণ বলেন ঃ এই স্থানে তিনি মাথার প্রথমাংশের উপর মাসেহ করিয়া অবশিষ্টাংশ পাগড়ির উপরে পূর্ণ করেন। আমাদের কথাও ইহাই । ইহার দৃষ্টান্ত স্বরূপ বহু হাদীস রহিয়াছে । রাসুলুল্লাহ (সা) বরাবরই পাগড়ি এবং মোজার উপর মাসেহ করিতেন । এই ব্যাখ্যাই উত্তম। ইহা দ্বারা কখনো প্রমাণিত হয় না যে, মাথার কিয়দংশ বা শুধুমাত্র কপাল সমেত চুল মাসেহ করিলেই হইল এবং পাগড়ির উপর মাসেহ করিতে হইবে না। আল্লাহ ভাল জানেন। দ্বিতীয়ত, মাথার তিনবার মাসেহ করা মুস্তাহাব, না একবার করিলেই যথেষ্ট ? এই ব্যাপারে ইখতিলাফ রহিয়াছে। যথেষ্ট মনে করেন, তাহারা হইলেন ইমাম আহমদ ইবৃন হাম্বল ও তাহার সঙ্গীগণ । দলীল আবদুর রাযযাক ......হুমরান ইব্‌ন আবান হইতে বর্ণনা করেন যে, হুমরান ইব্‌ন আবান বলেন ৪ঃ আমি উসমান ইব্‌ন আফ্ফানকে দেখিয়াছি যে, তিনি উযূ করিতে বসিয়া প্রথমে দুই কজি পৰ্যন্ত তিনবার করিয়া ধৌত করেন। তারপর কুলি করেন ও নাকে পানি দেন। তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করেন। তারপর ডান হাতের কনুইসহ তিনবার ধৌত করেন। তারপর বাম হাতের কনুইসহ সেই রকম ধৌত করেন। তারপর মাথা মাসেহ করেন। তারপর ডান পায়ের গোড়ালীসহ তিনবার ধৌত করেন। তারপর বাম পায়ের গোড়ালীসহ তিনবার ধৌত করেন। অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এই রকম উষূ করিতে দেখিয়াছি। তাই

— পৃষ্ঠা ৪৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।