তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪8৫২ - তাফসীরে ইব্ন কাছীর আবু সালমা মানসূর ইব্‌ন সালমা খুযাঈ হইতে মুহাম্মদ ইব্‌ন আবদুর রহীম ও বুখারী ইহা বর্ণনা করিয়াছেন। | : 3a 115১51, - ‘হাত কনুই পৰ্যন্ত ধৌত করিবে’, অর্থাৎ কনুইসহ ৷ যথা আল্লাহ তাআলা অন্যত্ৰ বলিয়াছেন ৪ lS Cia SLE SI leds ily, অর্থাৎ ‘তোমরা তোমাদের মালসহ ইয়াতীমদের মাল ভক্ষণ করিও না ॥' হাফিয দারে কুতনী এবং আবূ বকর বায়হাকী (র) জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে বলেন ঃ রাসুলুল্লাহ (সা) উযূ করার সময় স্বীয় কনুইদ্বয়ের উপর দিয়া পানি বহাইতেন। কিন্তু এই হাদীসের রাবী কাসিম অগ্রহণযোগ্য এবং তাহার দাদা দুর্বল রাবী হিসাবে প্রসিদ্ধ । আল্লাহ ভাল জানেন । যে উযু করে, তাহার জন্য উত্তম হইল উষুর সময় কনুইর সহিত বাহুদ্বয়ও ধুইয়া নেওয়া । হযরত আবু হুরায়রা (রা) হইতে নুআইম আল-মুজমির সনদে বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আমার উন্মাত কিয়ামতের দিন উষূর চিহ্নগুলি উজ্জ্বল অবস্থায় আনীত হইবে । সুতরাং তোমাদের সম্ভব হইলে ওজ্জবল্যের সীমা বৃদ্ধি করিয়া নিবে। মুসলিম (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ঃ আমি আমার বন্ধু রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন ঃ মু’মিনকে সেই স্থান পর্যন্ত অলংকার পরানো হইবে, যে স্থান পর্যন্ত তাহার উযুর পানি পৌছিবে। ROE ১২:১০! অৰ্থাৎ ‘তোমাদের মাথা মাসেহ করিবে।' স্পষ্টভাবেই বুঝা যায় যে, ইহার মাধ্যমে , অক্ষরটি সম্পৃক্ততা বা মিলাইয়া দেওয়ার জন্য ব্যবহৃত হইয়াছে। উহা আংশিক অর্থ বুঝানোর জন্যও ব্যাবহৃত হইতে পারে। তবে এই অর্থ হওয়ার ব্যাপারে সন্দেহ রহিয়াছে। এই বিষয়ে দুইটি অভিমত রহিয়ছে। উসূলবিদগণের কেহ্‌ কেহ বলিয়াছেন, যেহেতু আয়াতের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, তাই হাদীসে ইহার যে ব্যাখ্যা দিয়াছে, তাহাই কর্তব্য । সহীহদ্বয়ে......আমর ইব্ন ইয়াহিয়া মুযানীর পিতা হইতে বর্ণিত হইয়াছে £ জনৈক ব্যক্তি আপনি উষূ করিয়া আমাদিগকে রাসুলুল্লাহ (সা)-এর উষু দেখাইয়া দিবেন কি ? তিনি বলিলেন, হ্যা, পানি নিয়া আইস । সে পানি নিয়া আসিলে তিনি প্রথমে হস্তদ্বয় দুইবার করিয়া ধুইলেন। ইহার পর তিনবার কুলি করিলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমগ্ুল ধৌত করিলেন ও হাতের কনুই সমেত দুইবার ধুইলেন। ইহার পর দুই হাতের তালু দিয়া মাথা মাসেহ করিলেন অর্থাৎ হাতের তালুদ্বয় মাথার প্রথমাংশ হইতে শুরু করিয়া গ্রীবা পর্যন্ত নিলেন ও সেখান হইতে আবার মাথার সামনের দিকের প্রথমাংশে নিয়া আসিলেন। তারপর পদদ্বয় ধৌত করিলেন। .

— পৃষ্ঠা ৪৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।