Contents সূরা মায়িদা : 8৫১ আবু দাউদ (র)...... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস ইব্ন মালিক (রা) বলেন £ রাসুলুল্লাহ (সা) উষূ করার সময় অঞ্জলী ভরিয়া থুতনির নিচে পানি দিতেন এবং দাড়ি খেলাল করিতেন ৷ একদা তিনি বলেন, এইভাবে করিতে আল্লাহ্ পাক আমাকে নির্দেশ দিয়াছেন। TE UO 2 a OE a 0) Ce বৰ্ণনা করা হইয়াছে। বায়হাকী বলেন ঃ হুযূর (সা)-এর দাড়ি খেলাল করার ব্যাপারে আম্মার, আয়েশা এবং উম্মে সালমা (রা) হইতেও হাদীস বর্ণিত হইয়াছে। আলী (রা) প্রমুখ হইতেও ইহা বর্ণিত হইয়াছে । ইহা তরক করার ব্যাপারে বর্ণিত হইয়াছে ইব্ন উমর ও হাসান ইব্ন আলী (রা) হইতে এবং ইমাম নাখঈ ও তাবিঈদের একটি দলও ইহা বর্ণনা করিয়াছেন। সহীহ হাদীসে বিভিন্ন সূত্রে হযরত রাসূল (সা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি যখন উযূ করিতেন, তখন কুলি করিতেন এবং নাকে পানি দিতেন। এই বিষয়ে ইমামদের মতভেদ রহিয়াছে যে, উষূ এবং গোসলের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, না মুস্তাহাব ? ইমাম আহমদ ইবন হাম্বলের মতে উযূ এবং গোসল উভয়ের মধ্যে ইহা ওয়াজিব । ইমাম শাফিঈ এবং ইমাম মালিকের মতে উভয় সময়ে ইহা মুস্তাহাব! ইমামদ্বয়ের দলীল হইল সুনানসমূহে বৰ্ণিত রিওয়ায়াতটি, যাহাকে ইব্ন খুযায়মা সহীহ বলিয়াছেন। হাদীসটি হইল এই যে, রিফা‘আ ইব্ন রাফি যারকী (র) হইতে ইব্ন খুযায়মা বর্ণনা করেন $ তাড়াহুড়া করিয়া নামায আদায়কারী এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ তোমাকে যেইভাবে উষূ করার নির্দেশ দিয়াছেন, তুমি সেইভাবে উযু কর । ইমাম আবূ হানীফা (র) বলেন £ গোসলে ইহা ওয়াজিব কিন্তু উযূতে ওয়াজিব নয় । ইমাম আহমদ (র) হইতে অন্য রিওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, উভয়ক্ষেত্রে নাকে পানি দেওয়া ওয়াজিব, কুলি করা ওয়াজিব নয় । তাহার দলীল হইল এই ৪ সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উষু করিবে সে নাকে পানি দিবে। অন্য রিওয়ায়াত আসিয়াছে যে, তোমাদের কেহ্ যখন উষূ করিবে, তখন নাকের ছিদ্র দুইটির মধ্যে পানি প্রবেশ করাইবে, তাহার পর নাক ঝাড়িয়া ফেলিবে। ১5:31 অর্থ হইল নাকের ছিদ্রের মধ্যে পানি ঢুকাইয়া উত্তমরূপে উহা পরিষ্কার করা । ইমাম আহমদ (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ ইব্ন আব্বাস (রা) উযূ করিতে বসিয়া হস্তদ্বয় ধৌত করিলেন, ইহার পর এক অঞ্জলি পানি নিয়া কুলি করিলেন এবং এক হাত দিয়া নাকে পানি দিয়া অন্য হাতের সাহায্যে নাক পরিষ্কার করিলেন। অতঃপর মুখমণ্ডল ধৌত করিলেন। অতঃপর অঞ্জলিপূর্ণ পানি নিয়া ডানহাত ধৌত করিলেন। আবার এক অঞ্জলি পানি নিয়া বাম হাত ধৌত করিলেন। ইহার পর মাথা মাসেহ করিলেন। আরেক অঞ্জলি পানি নিয়া ডান পায়ে ঢালিয়া দিয়া উহা ধৌত করিলেন। পরিশেষে আর এক অঞ্জলি পানি নিয়া বাম পা ধৌত করিলেন। অতঃপর বলিলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে এইভাবে উষূ করিতে দেখিয়াছি ।
— পৃষ্ঠা ৪৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।