তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৪৫০ তাফসীরে ইব্ন কাছীর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 8a sas stl এই আয়াতাংশের ব্যাখ্যায় একদল আলিম বলেন ৪ উষূর মধ্যে নিয়্যত ফরয। কেননা বলা হইয়াছে যে, <৯ 9 Lil ssLall ll eis 5151 অৰ্থাৎ ‘যখন তোমরা নামাযের জন্য দাড়াও, তখন তোমরা BNE ES FOR 2 HN যথা আরবরা বলেন ৪ £3 ১২০১| ০১১ 151 - ‘যখন আমীরকে দেখ তখন দাড়াইয়া যাও’; অর্থাৎ আমীরের জন্য দাড়াও । সহীহদ্বয়ে আসিয়াছে যে, lee UE aE YEE অর্থাৎ ‘প্রত্যেক আমল নিয়্যতের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি উহাই পাইবে যাহা সে নিয়্যত করিয়াছে ।' উষূর সময় মুখমণ্ডল ধৌত করার পূর্বে বিসমিল্লাহ বলা মুস্তাহাব । কারণ হাদীসে শক্তিশালী সূত্রে একদল সাহাবী হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি উযূতে বিসমিল্লাহ বলে নাই, তাহার উষুই হয় নাই । তেমনি উষূর পানি রাখা পাত্রে হাত দেওয়ার পূর্বে হাত ধুইয়া নেওয়া মুস্তাহাব । বিশেষত ঘুম হইতে উঠিয়া উযূ করার পূর্বে হাত ধুইয়া নেওয়ার ব্যাপারে তাগিদ রহিয়াছে। এই বিষয়ে হযরত আবু হুরায়রা (রা) হইতে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যখন তোমাদের কেহ ঘুম হইতে সজাগ হইবে, তখন যেন সে তাহার হাত তিনবার না ধোয়ার পূর্বে উযূর পানির পাত্রে হাত না দেয়। কেননা কে জানে রাত্রে তাহার হাত কোথায় গিয়াছিল। ফিকহবিদদের নিকট মুখমণ্ডলের দৈর্ঘ্যসীমা হইল কপালের চুলের প্রথম ভাগ হইতে থুতনি পর্যন্ত এবং প্রস্থের সীমা হইল দুই কানের লতি পর্যন্ত । অবশ্য কপালের চুলের শুরুটা মুখমণ্ডলের মধ্যে শামিল কি না, এই বিষয়ে ইখতিলাফ রহিয়াছে। তাহা ছাড়া দাড়ির প্রলম্বিত অংশের লোমগুলি মুখমণ্ডল ধৌত করার ফরযিয়াতের মধ্যে শামিল কিনা, এই বিষয়ে দুইটি উক্তি রহিয়াছে। এক, উহার রন্ধে রন্ধে পানি পৌঁছান ওয়াজিব। কেননা উহা মুখমণ্ডলে শামিল এবং মুখমণ্ডলের সাথে অবিচ্ছেদ্য । হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তির দাড়ি ঢাকা অবস্থায় দেখিয়া বলেন, উহা খুলিয়া ফেল । কেননা দাড়ি মুখমণ্ডলের সঙ্গে সংযুক্ত ৷ মুজাহিদ (র) বলেন $ দাড়ি চেহারার অংশবিশেষ । আরবীভাষীরা যুবকের দাড়ি গজাইলে বলে যে, তাহার চেহারা প্রকাশিত হইয়াছে। দাড়ি ঘন হইলে উষূর সময় উহা খেলাল করাও মুস্তাহাব । ইমাম আহমদ (র)...... শাকীক হইতে বর্ণনা করেন যে, Hr EET আমি উসমান (রা)-কে উযূ করিতে দেখিয়াছি। তিনি উষুূর মধ্যে মুখমণ্ডল ধৌত করার সময় তিনবার দাড়ি খেলাল করেন । অতঃপর তাহাকে লক্ষ্য করিয়া উসমান (রা) বলেন, তোমরা আমাকে যেইভাবে উষূ করিতে দেখিলে, ঠিক এইভাবেই রাসূলুল্লাহ (সা)-কে উষযূ করিতে দেখিয়াছি। আবদুর ' রাযযাকের সনদে ইব্‌ন মাজাহ ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেন, ইহা হাসান-সহীহ পর্যায়ের এবং বুখারীও ইহাকে হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন।

— পৃষ্ঠা ৪৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।