SJUo]L সূরা মায়িদা 885 আমের আনসারী বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনারাও কি সেইরূপ করিতেন ? উত্তরে তিনি বলিলেন, আমরা উষূ নষ্ট না হওয়া পর্যন্ত এক উষূ দ্বারা কয়েক ওয়াক্ত নামায পড়িতাম । বুখারী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন এবং সুনান রচয়িতাগণ আমর ইব্ন আমির (রা) হইতে অন্য সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র)......ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি উযু থাকিতে উষূ করিবে, তাহার জন্য দশটি নেকী লিখা হইবে। আবু দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ (র)......ইবৃন উমর (রা) হইতে আফ্রিকীর সনদে ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) বলেন, ইহার সনদ দুর্বল । ইব্ন জারীর বর্ণনা করিয়াছেন যে, একদল লোক বলেন £ এই আয়াতটি নাযিল হইয়াছে এই কথা অবহিত করানোর জন্য যে, নামায ব্যতীত অন্য কোন কাজে উষূ করা ওয়াজিব নয়। কেননা রাসূলুল্লাহ (সা)-এর উষূ ভাঙ্গিয়া গেলে আবার উযূ না করিয়া কোন আমলই করিতেন না। আবু কুরাইব (র)......আবদুল্লাহ ইব্ন আলাকামা ইব্ন ওয়াক্কাসের পিতা হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন আলকামা ইব্ন ওয়াক্কাসের পিতা বলেন $ যখন রাসুলুল্লাহ (সা) পেশাব করার ইচ্ছা করিতেন, তখন আমরা তাহার সাথে কথা বলিলে তিনি কথা বলিতেন না এবং সালাম দিলেও সালামের জবাব দিতেন না । অতঃপর আল্লাহ তা'আলা এই কঠোরতা হইতে অবকাশ দিয়া এই আয়াতটি নাযিল করেন ৫ salt dls 5 13 al HEL ইব্ন আবু হাতিম (র)....... আবু কুরাইব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তবে হাদীসটি নিতান্ত দুর্বল এবং এই হাদীসের সনদে যে জাবিরের কথা উল্লেখিত হইয়াছে, তিনি হইলেন জাবির ইব্ন যায়দ জু‘ফী ৷ তিনি দুর্বল রাবী বলিয়া চিহ্নিত । আবু দাউদ (র)...... হযরত আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন ৪ একদা রাসুলুল্লাহ (সা) শৌচ করিয়া আসিলে তাহার সামনে খানা হাযির করা হয় এবং বলা হয় যে, উযূ করার জন্য পানি আনিব কি? উত্তরে তিনি ইমাম তিরমিযী (র) এই হাদীসটি আহমদ ইবৃন মুনীয়ের সূত্রে এবং নাসাঈ ইসমাঈল হইতে যিয়াদ ইব্ন আইয়ূবের সূত্রে ইহা রিওয়ায়াতে করিয়াছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান । মুসলিম (র)...... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ৪ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর দরবারে বসা ছিলাম । এমন সময় তিনি শৌচকার্য হইতে ফিরিয়া আসেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গে তাহার জন্য খানা নিয়া আসা হয়। তখন জনৈক ব্যক্তি বলিলেন, হে আল্লাহর রাসূল! উষযূ করিবেন ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ খুব কম, নামাযের ওয়াক্তেই আমি উযূ করিয়া থাকি । . কাছীর-_৩/৫৭
— পৃষ্ঠা ৪৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।