তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 88৮ তাফসীরে ইব্ন কাছীর আবু দাউদ (র)......উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উমর হইতে ইহা বর্ণনা করিয়াছেন। আবূ দাউদ (র) আরো বলেন যে, মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)-এর সূত্রে ইব্রাহীম ইব্‌ন সা'দ (র)-ও ইহা উবায়দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন। ইহার সনদও সহীহ ৷ সনদের ধারাবাহিকতায় কোন ছেদ নাই । ইব্‌ন আসাকির (র) বলেন, ইহার সনদ সকল দুর্বলতা হইতে মুক্ত। মুহাম্মদ ইবৃন ইয়াহিয়া ইব্‌ন হিব্বান সালমা ইবৃন ফযল (র)-এর সূত্রেও ইহা বৰ্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। যাহা হউক, এই ব্যাপারে হযরত আবদুল্লাহ ইব্‌ন উমরের আমৃত্যু আমলের দ্বারা বুঝা যায় যে, প্রত্যেক নামাযে নতুনভাবে উষূ করা মুস্তাহাব । জমহুরের মাযহাবও ইহা বটে । ইব্‌ন জারীর (র).......ইব্ন সিরীন (র) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন সিরীন (র) বলেন ৪ খুলাফায়ে রাশেদীন প্রত্যেক নামাযে নতুন উষু করিতেন। ইব্‌ন জারীর (র).......ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইক্রিমা (রা) বলেন ৪ হযরত আলী (রা) প্রত্যেক নামাযে উষু করিতেন এবং এই আয়াতটি পড়িতেন ৪ slil sal li 3 131 el os UL ইব্ন মুসান্না (র)...... নিযাল ইবৃন সাবূরা (রা) হইতে বর্ণনা করেন যে, নিযাল ইব্‌ন সাকুরা (রা) বলেন £ একদা আমি দেখিলাম, আলী (রা) যোহরের নামায পড়িলেন। অতঃপর জনসমক্ষে বসিলেন। ইতিমধ্যে পানি নিয়া আসা হইলে তিনি মুখ ও হাত ধৌত করেন। ইহার পর তিনি মাথা এবং দুই পা মাসেহ করেন । অবশেষে তিনি বলেন, ইহা হইল তাহার উযূ যাহার উষূ নষ্ট হয় নাই । ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম (র)......ইব্রাহীম (র) হইতে বর্ণনা করেন £ঃ একদা হযরত আলী (রা) হালকাভাবে উষূ করিয়া বলেন যে, যাহাদের উষূ নষ্ট হয় নাই, ইহা হইল তাহাদের উযু ৷ হযরত আলী (রা) হইতে রিওয়ায়াতকৃত আসারগুলির একটি অপরটির সাহায্যে মযবূৃত ভিত্তিতে প্রতিষ্ঠা পাইয়াছে। ফলে ইহা শক্তিশালীরূপে পরিগণিত হইতেছে। ইব্‌ন জরীর (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) বলেন ৪ উমর (রা) একদা সংক্ষিপ্তভাবে উযু করিয়া বলেন যে, যাহাদের উষু বিনষ্ট হয় নাই, ইহা তাহাদের উযূ । ইহার সনদ সহীহ । মুহাম্মদ ইব্‌ন সিরীন (র) বলেন খলীফাদের প্রত্যেকে প্রত্যেক নামাযে নতুনভাবে উষ করিতেন। আবু দাউদ তায়ালিসী (র)......সাঈদ ইব্ন মুসাইয়াব (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেন £ উষূ নষ্ট না হইলেও উষূ করাটা বাড়াবাড়ি । তবে ইহার সনদ দুর্বল । অবশ্য যাহারা মনে করে যে, উষুূ নষ্ট হউক বা না হউক, প্রত্যেক নামাযের জন্যে নতুন উষূ করা জরুরী, তাহারা বাড়াবাড়িই করেন বটে। কেননা প্রত্যেক নামাযে নতুন উষূ করা মুস্তাহাবের পর্যায়ভুক্ত। হাদীস দ্বারাও এই কথা প্রমাণিত হয়। ইমাম আহমদ (র)......আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস ইব্ন মালিক (রা) বলেন ঃ নবী (সা) প্রত্যেক নামাযে নতুন করিয়া উযু করিতেন । আমর ইব্ন 5

— পৃষ্ঠা ৪৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।