Contents সূরা মায়িদা 88৭ কেহ বলিয়াছেন £ ঘুম হইতে উঠিয়া যদি নামাযে দাড়াইবার ইচ্ছা কর, তবে তখন উযূ করিবে । অবশ্য উল্লেখিত উভয় উক্তির ভাবার্থ প্রায় একই । কেহ বলিয়াছেন £ আয়াতটি সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। অর্থ!" ইহা দাবা নামাযে দীড়াইবার পূর্বে উযূ করিবার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। তাই যদি কেহ্ পবিত্র না থাকে, তবে তাহার জন্য নামাযের পূর্বে উষযূ করা ফরয এবং যদি পবিত্র থাকে, তবে তাহার জন্য উযূ করা মুস্তাহাব । কেহ বলিয়াছেন £৪ ইসলামের প্রথমদিকে প্রত্যেক নামাযের পূর্বে উযু ক্রা ওয়াজিব ছিল। কিন্তু পরে এই নির্দেশ রহিত করা হয়। ইমাম আহমদ (র).......সুলায়মান ইব্ন বুরাইদার পিতা হইতে বর্ণনা করেন যে, সুলায়মান ইব্ন বুরাইদার পিতা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) প্রত্যেক নামাযের পূর্বে উযূ করিতেন । তবে মক্কা বিজয়ের দিন তিনি উযূ করিয়া মোজার উপর মাসেহ করিয়াছিলেন এবং একই উযূতে বেশ কয়েক ওয়াক্ত নামায পড়েন । ইহা দেখিয়া উমর (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি যাহা করিলেন এমন তো আর কখনো করিতে দেখি নাই! রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে উমর! ইহা আমি জানিয়া শুনিয়া ইচ্ছাকৃতভাবেই করিয়াছি। আলকামা ইবনে মারসাদ (র) হইতে সুফিয়ান সাওরীর সনদে মুসলিম এবং আহলে সুনানগণও ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইব্ন মাজাহয় সুফিয়ান হইতে আলকামা ইব্ন মারসাদের স্থলে মুহাবির ইব্ন দিসারের নাম উল্লেখিত হইয়াছে। অবশ্য উভয়ে সুলায়মান ইব্ন বুরাইদা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইব্ন জারীর (র)..,...ফযল ইব্ন মুবাশশার হইতে বর্ণনা করেন যে, ফযল ইব্ন মুবাশশার (র) বলেন £ আমি জাবির ইব্ন আবদুল্লাহকে এক উষূতে কয়েক ' ওয়াক্ত নামায পড়িতে ' দেখিয়াছি। তবে পেশাব করিলে বা অন্য কারণে উযূ ভাঙ্গিয়া গেলে উযূ করিতেন । আর উষযুর অবশিষ্ট পানি দ্বারাই মোজা মাসেহ করিতেন । তাহার এইরূপ আমল দেখিয়া আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা নিজের মতানুসারে করিতেছেন? তিনি বলিলেন, না, আমি নবী (সা)-কে এইরূপ করিতে দেখিয়াছি। তাই আমিও রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণ করিতেছি । যিয়াদ বাকাই হইতে ইব্ন মাজাহও ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......উবায়দুল্লাহ ইব্ন আবদুল্লাহ ইব্ন উমর হইতে বর্ণনা করেন ৪ উবায়দুল্লাহ ইব্ন আবদুল্লাহ ইব্ন উমরকে জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি আবদুল্লাহ ইব্ন উমরকে উষূ থাকুক বা না থাকুক প্রত্যেক. নামাযে উষূ করিতে দেখিয়াছেন ? অন্যথায় এই হাদীসটি আপনি কাহার সনদে বর্ণনা করেন ? তিনি বলিলেন, আমাকে আসমা বিনতে যায়দ ইব্ন খাত্তাব (রা) বলেন, তাহাকে আবদুল্লাহ ইব্ন হানযালা ইব্ন গাসীল (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) প্রত্যেক নামাযে উযূ করিতে আদেশ করিয়াছেন, চাই উষু থাকুক বা না থাকুক । কেহ যদি প্রত্যেক নামাযে উষযূ করিতে অপারগ হয়, তবে উষূ থাকা অবস্থায় তাহাকে মিসওয়াক করার আদেশ করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন উমর (রা) দেখেন যে, তাহার ইহা করার শক্তি রহিয়াছে, তাই তিনি আমৃত্যু প্রত্যেক নামাযের বেলায় নতুন করিয়া উযূ করিয়াছেন। "2
— পৃষ্ঠা ৪৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।