তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 88৩ ইহার পর আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 41 = ০4০৮, অৰ্থাৎ ‘তোমাদের যবেহকৃত জন্তুর গোশত তাহাদিগকে খাওয়ান তোমাদের জন্য বৈধ ।' তবে ইহা দ্বারা এই অর্থ গ্রহণ করা ঠিক হইবে না যে, তাহাদের ধর্মে তোমাদের যবেহকৃত জন্তু তাহাদের জন্য হালাল করা হইয়াছে হ্যা, বেশি হইলে ইহা বলা যায় যে, তাহাদিগকে তাহাদের কিতাবে এই নির্দেশ দেওয়া হইয়াছে যে, যে জীব আল্লাহর নামে যবেহ করা হইবে, উহা খাইবে । হউক তাহা তোমাদের ধর্মের অনুসারী কেহ বা অন্য ধর্মের কোন ব্যক্তির যবেহ । অবশ্য প্রথম উক্তিটি সুন্দর অর্থাৎ তোমরা কিতাবীদিগকে তোমাদের যবেহকৃত জদ্তুর গোশত ভক্ষণ করাও, যেমন তোমরা তাহাদের যবেহকৃত জত্তুর গোশ্ত খাইতে পার । আসলে ব্যাপারটা অদল-বদলের মত প্রায় । যথা নবী (সা) মুনাফিকদের নেতা আবদুল্লাহ্‌ হয ক কর জাগা গথা দহি লবংজহ কাজের ছাহ দাফন করা হইয়াছিল । ইহার কারণ স্বরূপ কেহ বলেন, রাসূলুল্লাহ (সা)-এর চাচা হযরত আব্বাস (রা) যখন মদীনায় আগমন করিয়াছিলেন, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই তাহাকে নিজের জামাটি প্রদান করিয়াছিলেন । তাই রাসূলুল্লাহ (সা) উহার বিনিময় স্বরূপ তাহার কাফনের জন্য নিজের জামা প্রদান করেন। | একটি হাদীসে উল্লেখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তোমরা মু'মিন ব্যতীত অন্য কাহারো সঙ্গে উঠাবসা করিবে না এবং আল্লাহ ভীরু মুত্তাকী ব্যতীত অন্য কাহাকেও নিজেদের খাদ্য খাইতে দিবে না। উল্লেখ্য যে, এই হাদীসটি উপরে উল্লেখিত অদল-বদলের বিরুদ্ধে দীড় করানো ঠিক হইবে না। কেননা হয়ত মুস্তাহাব হিসাবে এই হুকুম দেওয়া হইয়াছে। আল্লাহই ভাল জানেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ Ul 5s Sloss অর্থাৎ ‘সতী-সাধ্বী মুসলিম মহিলা বিবাহ তোমাদের জন্য হালাল করা হইয়াছে ৷' অবশ্য উল্লেখিত আয়াতাংশটিকে আলোচ্য বিষয়ের অবতরণিকা হিসাবে ধরা যাইতে পারে। কেননা ইহার পরই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ BELG ts PES G5) 3d oe Slall অর্থাৎ ‘তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হইয়াছে ।' কেহ কেহ বলেন ৪ এই স্থানে 4২:১ -এর অর্থ হইল আযাদ মহিলা, দাসী নয়। ইব্‌ন জারীর (র) ইহা মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। মুজাহিদের পূর্ণ বক্তব্য হইল এই £ ১১,০: অৰ্থ আযাদ মহিলা ৷ তাই বুঝা যায় যে, দাসীরা ইহার অন্তর্ভুক্ত নয়। আবার এই অর্থ করা যাইতে পারে যে, ইহা দ্বারা সতী-সাধ্বী'সচ্চরিত্রা স্বাধীন নারীদিগকে বুঝান হইয়াছে। মুজাহিদ হইতে অন্য আর একটি রিওয়ায়াতে এইরূপ উল্লেখিত হইয়াছে। জমহুরেরও এই মত । তাই ইহাই সঠিক মত । তাহা না হইলে যিশ্মী এবং এবং অসতী দুশ্চরিত্রা নারীও ইহার অন্তর্ভুক্ত হইয়া যাইবে এবং ইহার ফলে সমাজে বিশৃংখলা সৃষ্টি হইবে । সমাজের সুস্থ পরিবেশ সম্পূর্ণরূপে পাল্টাইয়া যাইবে। স্বামী তখন সাক্ষী গোপালে পরিণত হইবে।

— পৃষ্ঠা ৪৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।