তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 88১ ইহা দ্বারা ফিকহবিদগণ দলীল দেন যে, গনীমতের মালের মধ্য হইতে বন্টনের পূর্বে পানাহারের কোন বস্তু ব্যক্তিগতভাবে গ্রহণ করা জায়েয রহিয়াছে। আলোচ্য হাদীসের নিরিখে ইহা প্রমাণিত হয় বটে । উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে হানাফী, শাফিঈ ও হাম্বলী মাযহাব অনুসারীগণ মালিকীদের উপর প্রশ্ন উত্থাপন করিয়াছেন যে, ‘তোমরা যে বল, কিতাবীদের জন্য যে খাদ্য হালাল, আমাদের জন্যও তাহা হালাল । অথচ ইয়াহুদীরা চর্বিকে হারাম মনে করে এবং মুসলমানরা উহাকে হালাল বলিয়া খায়। তবে কি তোমরা উহা মুসলমানদের জন্যও হারাম বলিয়া বিশ্বাস কর ? কারণ আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল । অথচ ইহা তাহাদের খাদ্য নয়৷’ অবশ্য জমহুরও এই হাদীস দ্বারা দলীল দিয়াছেন। তবে এই ব্যাপারে আরও কথা রহিয়াছে। কেননা হাদীসে উল্লেখিত ব্যাপারটা হইল সম্পূর্ণ ব্যক্তিগত । ইহাও হইতে পারে যে, উহাতে যে চর্বি ছিল তাহা তাহাদের বিশ্বাসমতে বৈধ মেরুদণ্ড ও আঁত সংলগু চর্বি ছিল । আল্লাহই ভাল জানেন। ইহা হইতেও অধিক শক্তিশালী ও সহীহ হাদীস হইল এইটি যে, খায়বারবাসী রাসূলুল্লাহ (সা)-কে তাজা রোষ্ট করা একটি বকরী হাদীয়া স্বরূপ দিয়াছিল। উহারই সিনার গোশ্তে বিষ মাখানো ছিল। কেননা তাহারা জানিত যে, রাসূলুল্লাহ (সা) সিনার গোশত বেশি ভালবাসেন। রাসূলুল্লাহ (সা) সেই গোশত মুখে দিয়া দাত দ্বারা স্পর্শ করামাত্র বিষযুক্ত বকরীর সিনা বলিয়া উঠিল, আমাতে বিষ মিশ্রিত রহিয়াছে। তিনি তৎক্ষণাৎ উহা থু থু করিয়া ফেলিয়া দিলেন। তবুও ওয়াসাল্লামের সঙ্গে বাশার ইব্‌ন বাররা ইব্‌ন মা‘রূরও খাইতে বসিয়াছিলেন। তিনি বিষক্রিয়ায় মৃত্যুমুখে পতিত হন। তবে যে ইয়াহ্‌দী মহিলা এই দুষ্র্ম করিয়াছিল, তাহাকে হত্যা করা হইয়াছিল । তাহার নাম ছিল যয়নব। এই হাদীস হইতে দলীল নেওয়া হইয়াছে যে, রাসুলুল্লাহ (সা) স্বয়ং তাহার সঙ্গীদের নিয়া খাইতে প্রবৃত্ত হইয়াছিলেন এবং উঁহার যে যে অংশের চর্বি তাহারা হারাম মনে করে, উহা বাহির করা হইয়াছে কিনা তিনি তাহাও জিজ্ঞাসা করেন নাই । অন্য হাদীস হইতে উল্লেখিত হইয়াছে যে, একদা জনৈক ইয়াহুদী রাসূলুল্লাহ (সা)-কে দাওয়াত করিয়া তাহাকে যবের রুটি এবং পুরাতন শুকনা চর্বি খাইতে দেয় । ইব্‌ন আবু হাতিম (র)......মাকহুল হইতে বর্ণনা করেন যে, মাকহুল (র) বলেন ঃ আল্লাহ তা'আলা $ LL dl RY Hes BS Y এই আয়াতটি নাযিল করার পর উহা রহিত করেন এবং মুসলমাদের প্রতি দয়াপরবশ হইয়া নাযিল করেন ৪ ER CES El A pbs SUK Yai pol অর্থাৎ ইহা নাযিল করিয়া আল্লাহ তা'আলা আহলে কিতাবদের খাদ্যকে মুসলমানদের জন্য হালাল করিয়া দিয়াছেন। কাছীর-_৩/৫৬

— পৃষ্ঠা ৪৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।