তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৩৯ স্থানের উদ্দেশ্যে সফরে বাহির হই । তিনি সর্বদা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিতেন এবং শেষ লোকমায় বলিতেন ৪ ১১5 €/'$ 4{/! 4১, আমি তাহাকে বলিলাম, আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিয়া থাকেন এবং শেষ লোকমায় বলেন, 5২5 51 <]]| ০ তদুত্তরে তিনি আমাকে বলিলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ খাইতে বসিয়া যতক্ষণে বিসমিল্লাহ না বলা হয়, ততক্ষণ পর্যন্ত শয়তান সঙ্গে খাইতে থাকে । যখন বিসমিল্লাহ বলা হয়, তখন আর শয়তান তাহার পেটে উহা রাখিতে পারে না, বমি করিয়া ফেলিয়া দেয় । জাবির ইব্ন সুবাইহ রাগবী ও আবু বাশার বসরীর সূত্রে নাসাঈ ও আবূ দাউদ (র)-ও ইহা বৰ্ণনা করিয়াছেন ইব্ন মুঈন বলেন, হাদীসটির রাবী নির্ভরযোগ্য । তবে আবুল ফাতাহ আযদী বলেন, ইহা দ্বারা দলীল দেওয়া যাইব না। ইমাম আহমদ (র)......হযরত ত আৰু হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুযায়ফা (রা) বলেন £ঃ আমরা যখন রাসুলুল্লাহ (সা)-এর সঙ্গে খাইতে বসিতাম, তখন তিনি খাদ্যে হাত না দেওয়ার পূর্বে আমরা কেহ হাত দিতাম না । একদা আমরা তাঁহার সঙ্গে খানা খাইতেছিলাম, এমন সময় একটি মেয়ে হামাগুড়ি দিতে দিতে আসিল এবং (মনে হইল) কে যেন তাহাকে পিছন থেকে ধাক্কা দিতেছিল। আসিয়াই সে খানা উঠাইয়া মুখে দিতে চাহিল । তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) মেয়েটির হাত ধরিয়া ফেলেন । ইত্যবসরে একজন বেদুঈন আসিল । আসিয়াই সে খাদ্যে হাত দিতে উদ্যত হইলে রাসুলুল্লাহ (সা) বলেন ৪ যদি আহারের'সময় বিসমিল্লাহ বলা না হয়, তবে শয়তান সেই খাদ্য তাহার জন্য হালাল করিয়া নেয় । সে আমাদের সঙ্গে খাওয়ার উদ্দেশ্যে প্রথমে এই বাচ্চা মেয়েটার সঙ্গে আসিয়াছে, আমি তাহার হাত ধরিয়া ফেলিয়াছি। তারপর সে এই বেদুঈনের সঙ্গে আসিয়াছে। আমি তাহার হাতও ধরিয়া ফেলিয়াছি। যাহার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম! এই দুইজনের হাতের সাথে শয়তানের হাতও আমার হাতের মধ্যে রহিয়াছে । আ‘মাশের সনদে মুসলিম, আবূ দাউদ ও নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন। হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে...... ইব্‌ন জুবাইজ (র)-এর সূত্রে মুসলিম এবং তিরমিযী ব্যতীত সকল আহলে সুনান বর্ণনা করিয়াছেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যখন কোন লোক বাড়িতে প্রবেশ করার সময় ও আহার করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান (তাহার সাঙ্গ-পাঙ্গদিগকে) বলে তোমাদের জন্য না আছে রাত্রি কাটানোর জায়গা, আর না আছে রাত্রের আহারের ব্যবস্থা । পক্ষান্তরে কেহ যদি বাড়িতে প্রবেশ করার সময় ও আহারের সময় আল্লাহর নাম উচ্চারণ না করে, তবে শয়তান বলে, তোমরা রাত্রি কাটানোর এবং রাত্রের আহারের সংস্থান পাইয়াছ । ইহা হইল আবূ দাউদের রিওয়ায়াত। ইমাম আহমদ (র)......জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন ৪ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আসিয়া তাহাকে বলেন, আমরা আহার করি কিন্তু আহার করিয়া পরিতৃপ্ত হই না । রাসুলুল্লাহ (সা) তাহাকে বলিলেন £$ সম্ভবত তোমরা পৃথক পৃথকভাবে আহার কর। তোমরা সকলে মিলিয়া একত্রে আহার করিবে এবং বিসমিল্লাহ বলিবে। ইহাতে আল্লাহ তাআলা তোমাদের খাদ্যে বরকত দিবেন। :

— পৃষ্ঠা ৪৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।