তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৩৮ তাফসীরে ইব্ন কাছীর জমহুরের নিকটও এই মত অত্যন্ত প্রসিদ্ধ হিসাবে পরিগণিত। আয়াতের উদ্দেশ্যই হইল শিকারী প্রেরণ করার সময় ‘বিসমিল্লাহ’ বলার নির্দেশ দেওয়া । সুদ্দী প্রমুখও ইহা বলিয়াছেন। আলোচ্য আয়াতাংশের প্রেক্ষিতে আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ যখন শিকারী জন্তু শিকারের জন্য পাঠাইবে, তখন বিসমিল্লাহ বলিবে । তবে যদি বলিতে ভুলিয়া যাও, তবে তাহাতে দোষের কিছু নাই । কেহ্‌ বলিয়াছেন ৪ আলোচ্য আয়াতাংশের মাধ্যমে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার জন্য আদেশ দেওয়া হইয়াছে যথা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উমর ইব্‌ন আবৃ সালমার পালিত মেয়েকে বলিয়াছিলেন যে, (খাওয়ার সময়) আল্লাহর নাম লও, ডান হাঙে এবং সামনের দিক হইতে খাওয়া শুরু কর। সহীহ বুখারীতে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে £ লোকজন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! এমন অনেক লোক আমাদের জন্য গোশ্ত নিয়া আসে যাহারা নও মুসলিম । তাহারা উহা যবেহ করার সময় আল্লাহর নাম নেয় কি না তাহা কে জানে? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ তোমরা খাওয়ার সময় আল্লাহর নাম লইয়া উহা খাইও । ইমাম আহমদ (র) ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন 8 একদা রাসুলুল্লাহ (সা) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খানা খাইতেছিলেন। এমন সময় এক বেদুঈন আসিল এবং সে উহা হইতে দুই লোকমা খাইল । অতঃপর ব্লাসূলুল্লাহ (সা) বলিলেন, যদি লোকটি বিসমিল্লাহ বলিত, তবে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হইত । তাই তোমাদের কেহ যখন খানা খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে এবং যদি শুরুতে বলিতে ভুলিয়া যাও, তবে যখনই স্মরণ আসিবে তখনই বলিবে- বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহী । ইব্‌ন মাজাহ (র)...... ইয়াযীদ ইব্‌ন হারূনের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই হাদীসটির সনদে হযরত আয়েশা (রা) হইতে আবদুল্লাহ ইব্‌ন উবায়দ ইব্ন উমায়রের মধ্যে ছেদ পড়িয়াছে। অর্থাৎ তিনি সরাসরিভাবে আয়েশা (রা) হইতে ইহা শুনেন নাই । উপরোল্লেখিত সনদে এইরূপ যে ছেদ রহিয়াছে, উহার প্রমাণ হইল ইমাম আহমদের বর্ণিত হাদীসটি । উহা এই $ ইমাম আহমদ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খাইতে বসেন । এমন সময় ক্ষুধার্ত এক বেদুঈন আসে এবং সে উহা হইতে দুই লোকমা খায়। তখন রাসুলুল্লাহ (সা) বলেন, লোকটি যদি বিসমিল্লাহ বলিত, তাহা হইলে উক্ত খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হইত । অতএব তোমরা যখন খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে। যদি খাওয়ার শুরুতে বিসসিল্লাহ বলিতে ভুলিয়া যাও, ত তবে যখন স্মরণ আসিবে তখন বলিবে- 4] ১২1, 4/91 আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ প্রমুখ হিশাম দাস্তওয়াই হইতে ইহা বর্ণনা করিয়াছেন ৷ তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । ইমাম আহমদ (র)......মুসান্না ইবন আবদুর রহমান খুযাঈ হইতে বর্ণনা করেন যে, জাবির . ইব্‌ন সাহাব বলেন £ একদা আমি মুসান্না ইবন আবদুর রহমান খুযাঈর সঙ্গে ‘ওয়াসিত’ নামক

— পৃষ্ঠা ৪৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।