তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৩৭ চলিয়া আসে এবং শিকারকে আঘাত করে না । তাই শিকারী পাখি যদি শিকারের কোন অংশ খায় এবং নখ দ্বারা আহত করে, তবুও উহা খাইবে। ইব্রাহীম নাখঈ, শু‘বা এবং হাম্মাদ ইবৃন আবূ সুলায়মান (র)-ও ইহা বলিয়াছেন। ইহাদের দলীল হইল ইব্‌ন আবূ হাতিম (র)-এর বর্ণিত হাদীসটি । তিনি আদী ইব্ন হাতিম (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আ‘দী ইব্ন হাতিম (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, হে আল্লাহ্‌র রাসূল! আমরা কুকুর ও বাজপাখি দ্বারা শিকার করিয়া থাকি । উহা কি আমাদের জন্য হালাল ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ প্রশিক্ষণপ্রাপ্ত যে কোন শিকারী জন্তু যদি শিকার করিয়া উহা তোমার জন্য রাখিয়া দেয় এবং যদি উহা প্রেরণ করার সময় আল্লাহ্‌র নাম নিয়া থাক, তাহা হইলে উহার শিকার খাইবে। ইহা বলার পর তিনি আরও বলিলেন যে, তুমি যে কুকুরকে আল্লাহ্র নাম নিয়া ছাড়িয়া দিবে এবং সে যে জনত্তুকে ধরিয়া রাখিবে, উহা তুমি খাইবে । আমি বলিলাম, যদি সে শিকার মারিয়া ফেলে ? তিনি বলিলেন ৪ যদি মারিয়া ফেলে তবে তুমি কেন খাইবে না ? মারিয়া যদি ফেলেও এবং যদি না খায়, তবে তুমি খাইবে । আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমার কুকুরের সঙ্গে যদি অন্য কুকুরের মিশ্রণ ঘটে ? রাসূলুল্লাহ (সা) বলেন, হ্যা, তখন খাইবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আশ্বস্ত না হইতে পারিবে যে, উহা তোমার কুকুরই শিকার করিয়াছে। আমি আবার জিজ্ঞাসা করিলাম, আমাদের গোত্রের লোকেরা তীর দ্বারা শিকার করে, উহা কি আমাদের জন্য হালাল ? তিনি বলিলেন ঃ যে তীর শিকারকে আহত করে এবং যাহা নিক্ষেপ করার সময় আল্লাহ্র নাম নেওয়া হয়, উহা খাইবে। উল্লেখ্য যে, রাসুলুল্লাহ (সা) কুকুরের শিকার না খাওয়ার বেলায় শর্তারোপ করিয়াছেন। কিন্তু বাজপাখির বেলায় কোন শর্তারোপ করেন নাই । সুতরাং ইহা দ্বারা বুঝা গেল যে, তত মগ বাদত থা £ লগ আরাহ ছল ঘামেন! ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ ale DLT ESTs ELE ELL Ls VG ‘উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম লইবে।' অর্থাৎ যখন শিকারে পাঠাইবে তখন । যথা হযরত আদী ইব্‌ন হাতিম (রা)-কে রাসুলৃল্লাহ (সা) বলিয়াছিলেন যে, শিকারী কুকুর যদি আল্লাহর নাম নিয়া ছাড়া হয় এবং সে যদি শিকার ধরিয়া আনে, তবে উহা খাইবে । আবু সা’লাবার হাদীসে সহীহদ্বয়েও বর্ণিত হইয়াছে যে, যখন তুমি কুকুরকে, শিকারের জন্য পাঠাইবে, তখন আল্লাহর নাম লইবে এবং যখন তুমি শিকার লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করিবে, তখনও আল্লাহর নাম লইবে। ইহার ভিত্তিতে ইমামগণ যথা ইমাম আহমদ (র) গুরুত্বের সঙ্গে শর্তারোপ করিয়াছেন যে, শিকারের উদ্দেশ্যে শিকারী কুকুর প্রেরণ করার সময় এবং শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলিতে হইবে৷ কেননা আলোচ্য আয়াত এবং হাদীস দ্বারা ইহাই প্রমাণিত হয়।

— পৃষ্ঠা ৪৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।