Contents ৪৩৬ তাফসীরে ইব্ন কাছীর রাসূলুল্লাহ (সা) বলিলেন £ ধৌত করার পর উহাতে তুমি খাও। নাসাঈ এবং আবু দাউদও ইহা বৰ্ণনা করিয়াছেন। আবু দাউদ (র).......আবূ সা*লাবা হইতে বর্ণনা করেন যে, আবূ সা‘লাবা (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমার শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করার সময় যদি তুমি আল্লাহ্র নাম লও, তবে তুমি উহা খাও ৷ যদিও উহার কোন অংশ শিকারী খাইয়া ফেলে । আর খাও তোমার হাত তোমার জন্য যে শিকার নিয়া আসে । উল্লেখিত উভয় হাদীসের সনদ অত্যন্ত শক্তিশালী । আদী (রা) হইতে সাওরী বর্ণনা করেন যে, আদী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলিয়াছেন ৪ তোমার শিকারী কুকুর তোমার জন্য যাহা শিকার করে, উহা খাও। আমি বলিলাম, যদি সে উহা হইতে খায় ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা, তবুও। আদী (রা) হইতে হাবীবের রিওয়ায়াতেও ইহা বর্ণিত হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় যে, শিকারী কুকুর তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলিলেও বাকী অংশ খাওয়া জায়েয । তাই ইহা হইল তাহাদের দলীল, যাহারা শিকারী কুকুরের শিকারকৃত জন্তুর কিছু অংশ শিকারী কর্তৃক ভক্ষিত হইলেও তাহা খাওয়া জায়েয বলেন । এমন কি যাহারা তাহাদের সমর্থনে আছেন এবং প্রায় এইরূপ মত পোষণ করেন, তাহারাও এইগুলি দলীল হিসাবে পেশ করেন। তাহাদের সম্পর্কে ইতোপূর্বে আলোচনা করা হইয়াছে। মধ্যপন্থা অবলম্বনকারীগণ বলেন ঃ শিকারী কুকুর যদি তাহার শিকার করার সাথে সাথেই খাইয়া ফেলে, তবে তাহা খাওয়া হারাম । আদী ইবন হাতিম (রা)-এর হাদীস ইহার প্রমাণ স্বরূপ । কারণ নবী (সা)-এর ‘যদি শিকারী শিকার খাইয়া ফেলে, তবে উহা খাইও না, কেননা আশংকা হয় যে, হয়ত শিকারী উহা তাহার নিজের জন্য শিকার করিয়াছিল’'-এই কথা উহার ইঙ্গিত বহন করে। কিন্তু যদি শিকারী শিকার করিয়া স্বীয় প্রভুর জন্যে অপেক্ষা করে এবং দীর্ঘ অপেক্ষার পরও যদি প্রভুকে না পায়, তারপর যদি সে ক্ষুধার তাড়নায় উহা খাইয়া ফেলে, তবে এই অবস্থায় অবশিষ্টাংশ খাওয়া হালাল । এই কথার দলীল হইল আবূ সালাবার হাদীস । এই ব্যাখ্যাটি খুবই উত্তম । ইহা দ্বারা দ্বিমুখী দুই হাদীসের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠিত করা যাইতেছে। উপরোল্লেখিত দলের ব্যাখ্যার উপর মন্তব্য করিয়া নিহায়ার লেখক আবূ মা‘আলী জাওনী বলেন ৪ যদি কেহ এমন ব্যাখ্যা করিয়া থাকে, তবে তাহা আল্লাহ্র বিশেষ অনুগ্রহের ফল বলিয়া বুঝিতে হইবে । কেহ বলিয়াছেন, উপরোল্লেখিত ব্যাখ্যা তাহার শিষ্যগণই করিয়াছেন। চতুর্থ মত স্বরূপ অন্য আর একদল বলেন £$ শিকারী কুকুরের ভক্ষিত শিকার খাওয়া হারাম । দলীল হইল আদী (রা)-এর হাদীস । তবে বাজপাখি ইত্যাদি ভক্ষিত শিকার খাওয়া হারাম নয়। কেননা উহাদিগকে শিকার করিয়া ভক্ষণের দ্বারা শিকার শিক্ষা দেওয়া হয়। ইব্ন জারীর (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইবন আব্বাস (রা) পাখি দ্বারা শিকার সম্পর্কে বলেন ৪ শিকারের জন্যে প্রেরণ করিবার পর যদি উহা শিকার হত্যা করিয়া ফেলে, তবুও উহা খাইবে। কেননা শিকারী কুকুর শিকার করিয়া উহা নিয়া মালিকের নিকট আসে না । অন্যদিকে শিকারী পাখি শিকার করিয়া উহা নিয়া মালিকের নিকট
— পৃষ্ঠা ৪৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।