Contents সূরা মায়িদা 8৪৩৫ ইব্ন জারীর (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ যদি তুমি শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ কর এবং সে যদি উহার এক- তৃতীয়াংশ খাইয়া ফেলে, তবে তুমি অবশিষ্টাংশ খাইতে পারিবে। ইব্ন জারীর (র)......নাফি* হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলেন ৪ যখন তুমি তোমার শিকারী কুকুর বিসমিল্লাহ বলিয়া শিকারের জন্য প্রেরণ কর, তখন উহা ' তোমার জন্য যাহা শিকার করিবে, তাহা হইতে সে ভক্ষণ করুক বা উহা অভক্ষিত রাখুক, তাহা খাইতে পারিবে। নাফি‘, ইব্ন আবূ যি’ব, উবায়দুল্লাহ ইবন উমর, ইব্ন আব্বাস, আলী ইব্ন উমর, আবৃ হুরায়রা, সাদ ইব্ন আবূ ওয়াক্কাস এবং সালমান (রা) হইতেও ইহা বর্ণিত হইয়াছে। তবে আতা ও হাসান বসরী এই ব্যাপারে ভিন্নমত পোষণ করিয়াছেন। যুহরী, রবী‘আ ও মালিক (র) এইমত পোষণ করিয়াছেন। ইমাম শাফিঈর পূর্বের মত ছিল ইহা, ইমাম শাফিঈর এক নতুন মতেও ইহার প্রতি ইঙ্গিত রহিয়াছে। ইব্ন জারীর (র)......হযরত সালমান ফারসী (রা) হইতে মারফ্* সূত্রে বর্ণনা করেন যে, হযরত সালমান ফারসী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যদি কোন ব্যক্তি তাহার শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করে এবং শিকার এমন অবস্থায় পায় যে, শিকারী উহা হইতে কিছুটা খাইয়া ফেলিয়াছে, তবে বাকী অংশ খাইবে । অতঃপর ইব্ন জারীর (র) বলেন ৪ ইহার সনদে সন্দেহের অবকাশ রহিয়াছে এবং সালমান ফারসী (রা) হইতে সাঈদ ইব্ন মুসাইয়্যাব হাদীসটি শুনিয়াছেন কিনা তাহা আজো অজ্ঞাত । বিশ্বস্ত রাবীগণ ইহা উদ্ধৃত করেন বটে, কিন্তু মারফু' সনদে নয়, বরং সালমান ফারসীর অভিমত হিসাবে । এই ভিত্তিতে ইবৃন জারীর (র) ইহাকে সহীহ বলিয়াছেন। উল্লেখ্য যে, আলোচ্য হাদীসের সমর্থক হাদীস অন্য সূত্রেও বর্ণিত হইয়াছে। হাদীসটি নিম্নরূপ ৪ আবু দাউদ (র)......আবু সা‘লাবা হইতে বর্ণনা করেন £ আবূ সা‘লাবা নামক এক বেদুঈন রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্র রাসূল! আমার শিকারী কুকুর রহিয়াছে। সে সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি ? নবী (সা) বলিলেন ৪ তোমার কুকুর যদি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী হইয়া থাকে, তবে সে তোমার জন্য যাহা ধরিয়া আনে তাহা তুমি খাইবে । আবার জিজ্ঞাসা করিলেন, যবেহ করিতে যদি না পারি এবং উহা হইতে যদি সে খাইয়া ফেলে ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন ৪ হ্যা, যদি উহা হইতে খাইয়াও ফেলে । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল! তীর দ্বারা শিকার সম্পর্কে আপনার নির্দেশ কি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ করিতে পারি বা না পারি উভয় অবস্থায় কি খাইব ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ তোমার দৃষ্টির আড়াল হইতেও যদি লাগে এবং তালাশ করার পর যদি পাও, 'তবুও খাইবে । কিন্তু উহাতে অন্য কোন শিকারীর তীরের আঘাত না থাকা উচিত । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, প্ৰয়োজনবোধে মূর্তি পূজারীদের তৈজসপত্র ব্যবহার করা সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি?
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।