তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪৩১ SE NL LL অর্থাৎ যে জস্তু যবেহ করার সময় আল্লাহ্‌র নাম লওয়া হইয়াছে উহা হালাল এবং পবিত্র । আর শিকারী কুকুর, চিতাবাঘ ও বাজপাখি প্রভৃতি তোমাদের জন্য যাহা শিকার করিবে, উহাও তোমাদের জন্য হালাল । ইহা হইল জমহুর সাহাবা, তাবিঈন ও ইমামগণের অভিমত । আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ১5০ ০ ৮1২, 0১15341 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ উহা হইল শিকারী কুকুর, বাজপাখি এবং প্রত্যেক পাখি যাহাকে শিকার শিক্ষা দেওয়া হয়। ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। তিনি আরো বলেন যে, খায়সামা, তাউস, মুজাহিদ, মাকহুল ও ইয়াহিয়া ইব্‌ন আবূ কাছীর (র) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। হাসান (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন $ বাজপাখি ও কুকুরই হইল কেবল শিকারীর অন্তর্ভুক্ত । আলী ইবৃন হুসায়ন (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে । মুজাহিদ (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি অন্যান্য পাখির শিকারকে মাকরূহ বলিয়া এই আয়াতটি পড়েন ৪ 8K COMI le সাঈদ ইবৃন জুবায়র (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে যাহ্‌হাক এবং সুদ্দী (র) হইতে ইব্ন জারীর (র)-ও ইহা নকল করিয়াছেন। হান্নাদ (র)......ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ বাজ বা অন্যান্য শিকারী পাখির শিকার যদি জীবিতাবস্থায় পাওয়া যায়, তবে উহা যবেহ করিয়া খাওয়া হালাল । অন্যথায় উহা খাইবে না, হালাল নয়। জমহুর হইতে বর্ণনা করা হইয়াছে যে, শিকারী কুকুর যেমন থাবা দ্বারা যখম করে, শিকারী পাখিও তেমনি থাবা দ্বারা যখম করে। সুতরাং পাখি এবং কুকুরের মধ্যে এই ব্যাপারে কোন পার্থক্য নাই । ইমাম চতুষ্টয় এবং অন্যান্যদের মতও এইরূপ । ইব্‌ন জারীর (র)-ও এই মত গ্রহণ করিয়াছেন। নিম্ন হাদীসটি হইল তাহাদের মতের দলীল ৪ হান্নাদ (র)......হযরত আদী ইব্ন হাতিম (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আদী ইব্ন হাতিম (রা) বলেন ৪ NE CO EO OR তিনি বলেন ৪ উহা তোমার জন্য যাহা শিকার করে তাহা খাইতে পার । ইমাম আহমদ (র) এই প্রসঙ্গে কালো কুকুর সম্পর্কে মন্তব্য করেন যে, উহার শিকার খাওয়া জায়েয নয়। কেননা তাহার মতে কালো কুকুর হত্যা করা ওয়াজিব । তিনি দলীল হিসাবে সহীহ মুসলিমে বর্ণিত আবূ বকর (রা)-এর হাদীসটি বর্ণনা করেন। হাদীসটি এই ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তিনটি জিনিস নামায ভঙ্গ করে। গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর । রাবী তখন রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, লাল কুকুর হইতে কালো কুকুরকে পার্থক্য করার কারণ কি? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন যে, কালো কুকুর শয়তানের দোসর । অন্য একটি হাদীসে উল্লেখিত হইয়াছে যে, একবার রাসূলুল্লাহ (সা) কুকুর হত্যা করার নির্দেশ দেন। পরে বলেন যে, সাধারণভাবে সকল কুকুর হত্যা করার প্রয়োজন নাই । উহা হইতে কালো কুকুরগুলি হত্যা কর ।

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।