Contents সূরা মায়িদা ৪২৯ আবূ দাউদ (র).......হযরত সামুরা (রা) হইতে বর্ণনা করেন যেঁ, হযরত সামুরা (রা) বলেন ৪ জনৈক ব্যক্তি সপরিবারে ‘হাররা’ নামক স্থানে অবতরণ করে। এক লোক তাহাকে বলিল, আমার উটটা হারাইয়া গিয়াছে। যদি তুমি আমার উটটা পাও, তবে: তোমার কাছে রাখিয়া দিও। লোকটি উটটি পাইল কিন্তু মালিককে আর পাইল না । এমন সময় উটটা রোগাক্রান্ত হইয়া পড়িল । তখন তাহার স্ত্রী তাহাকে বলিল, উটটা যবেহ কর । কিন্তু সে যবেহ করিতে অস্বীকার করিল এবং পরে উটটা মারা গেল । অতঃপর তাহার স্ত্রী তাহাকে উটটার চামড়া ছাড়াইতে এবং খাওয়ার জন্য গোশৃত ও চর্বি শুকাইতে বলিল । কিন্তু লোকটি অস্বীকার করিয়া বলিল যে, রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা না করিয়া আমি উহা করিব না। অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে বলিলেন £ তোমার নিকট কি এতটুকু পরিমাণ খাদ্য নাই যে, উহা খাইলেও তোমার চলিবে ? লোকটি বলিল, না। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪£ তবে তোমরা উহা খাও । রাবী বলেন, এমন সময় উটটির মালিক আসিয়া উপস্থিত হইলে তাহাকে সেই লোকটি সকল ঘটনা খুলিয়া বলিল। উটের মালিক বলিল, কেন আপনারা যবেহ করিলেন না ? সে উত্তরে বলিল, আপনার নিকট লজ্জিত হইব বলিয়া যবেহ করি নাই । একমাত্র আবু দাউদই ইহা বর্ণনা করিয়াছেন। আলোচ্য হাদীসের ভিত্তিতে কেহ কেহ বলেন যে, এই ধরনের লোকদের জন্য হারাম বস্তু পেট ভরিয়া খাওয়া এবং প্রয়োজনমত কিছুদিনের জন্য সঞ্চিত রাখাও জায়েয ৷ আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক বলেন ৪ ০% ১০ ১ অর্থাৎ যাহারা আল্লাহ্র নাফরমানীমূলক কাজে লিপ্ত হয় না, ত তাহাদের জন্য অপারগ অবস্থায় হারাম বস্তু ভক্ষণ করা বৈধ । এই আয়াতে আল্লাহ তাহার অনুগত বান্দাদের জন্য অপারগ অবস্থায় উহা খাওয়া জায়েয হওয়ার কথা বলিয়াছেন এবং অন্যান্যদের সম্পর্কে নিশ্চুপ রহিয়াছেন। তবে সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন $ ESS Edt le SUSG se YU LE hl a অর্থাৎ ‘যাহারা অনন্যোপায় হয়, অথচ অন্যায়কারী ও সীমালংঘনকারী নয়, তাহাদের কোন পাপ হইবে না ৷' এই আয়াতের ভিত্তিতে ফিকহবিদগণের একটি দল বলেন ৪ সফরে নাফরমানীমূলক কাজে লিপ্ত ব্যক্তি সফর সংক্রান্ত ব্যাপারে শরী‘'আতের কোন সুযোগ পাওয়ার যোগ্য নয়। পাপকার্যে লিপ্ত ব্যক্তির জন্য শরী‘আতের সুযোগ ও শিথিলতা প্রয়োজ্য নয়। আল্লাহই ভালো জানেন। EAL Sr HINO RSIES EENLAB oY SATU HIS Co) En ata 22 Ss HORSE | SANE < 27 ae ols 1s ue
— পৃষ্ঠা ৪২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।