তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২৮ তাফসীরে ইব্ন কাছীর আবু কুরাইব (র)......হযরত হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, কোন্‌ অবস্থায় হারাম বস্তু খাওয়া হালাল ? তিনি উত্তরে বলিলেন £ যখন তুমি তোমার পরিবারবর্গের জন্যে দুধ বা অন্য কোন খাদ্যদ্রব্য সংগ্রহ করিতে না পারিবে, তখন উহা খাওয়া হালাল হইবে । ইব্ন হুমাইদ (র).... .উরওয়া ইব্ন যুবায়রের দাদা হইতে বর্ণনা করেন যে, উরওয়া ইব্‌ন যুবায়রের দাদা বলেন ৪ জনৈক বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে হালাল ও হারাম বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ (সা) বলেন, পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম । তবে তুমি যদি কখনো অনন্যোপায় হইয়া কোন বস্তু খাইতে বাধ্য হও, তখন হালাল- হারাম বিবেচনা না করিয়া খাইতে -পারিবে। সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করিল, উক্ত অনন্যোপায় অবস্থাটি কি ? তেমনি সেই অবস্থাটিই বা কি, যে অবস্থায় আমাকে হারাম বস্তু খাওয়া হইতে নিবৃত্ত থাকিতে হইবে ? রাসূলুল্লাহ (সা) জবাবে বলিলেন ৪ যখন তুমি কোন হালাল বস্তু সংগ্রহ করিতে অক্ষম হইবে ও হারাম বস্তু খাইতে বাধ্য হইবে, তখন তুমি প্রয়োজনমত তোমার পরিবার-পরিজনকে উহা হইতে খাওয়াইবে এবং যখন উহা পরিহার করার অবস্থা সৃষ্টি হইবে তখন পরিহার করিবে । তুমি যদি তোমার পরিবার-পরিজনকে রাতেরবেলায় যৎসামান্য পরিমাণ * পানীয় দিয়াও ক্ষুধা ও পিপাসার জ্বালা নিবারণ করিতে পার, তবে হারাম বস্তু গ্রহণ করা হইতে নিবৃত্ত থাকিবে। আবূ ওয়াকিদ লাইসীর হাদীসে উল্লেখিত |, ০ ০5 JL এর অর্থ হইল সকালের খাদ্য এবং ($5,585 1.5 অর্থ সন্ধ্যার খাদ্য । ({ 2<5L5.3১5, 154555 9! অর্থাৎ অথবা যদি কোন তরি-তরকারি না পাও, তবে হারাম খাদ্য হইতে ভক্ষণ করিবে। 0) 5৪5-5 5! -কে চারভাবে পড়া যায় । অর্থাৎ 1,455 হামযা দ্বারা, |1৪,১%=-5- . সাকিন ও = সাকিন দ্বারা এবং তাশদীদ দ্বারা । ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে ইহা বর্ণনা করিয়াছেন। আবূ দাউদ (র).......নাজীহ আমিরী হইতে বর্ণনা করেন ঃ একদা নাজীহ আমিরী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করেন যে, কোন্‌ অবস্থায় আমাদের জন্য মৃত জ্তু খাওয়া হালাল? রাসূলুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন £ঃ তোমাদের খাদ্য কি? উত্তরে তিনি বলিলেন, আমরা সকালে এবং বিকালে এক পেয়ালা করিয়া দুধ খাই । রাসূলুল্লাহ (সা) বলিলেন, এই অবস্থা ক্ষুধার্ত অবস্থা । এই অবস্থায় তোমাদের জন্য মৃত জন্তুর গোশৃত খাওয়া হালাল । একমাত্র আবূ দাউদ (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, তাহারা সকাল বিকালে যাহা খাইত তাহা তাহাদের জন্য ছিল খুবই অপ্রতুল, প্রয়োজনের তুলনায় খুবই সামান্য । এই জন্যে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে মৃত জন্তু খাওয়ার অনুমতি দিয়াছিলেন। কোন কোন ফিকহবিদ ইহা হইতে দলীল গ্রহণ করেন যে, এই জাতীয় লোকদের জন্য পেট পুরিয়া হারাম বস্তু খাওয়া জায়েয । কেননা এই হাদীসে ‘জীবন বাচানোর জন্যে সামান্য পরিমাণ খাওয়া যাইতে পারে’- এই ধরনের কোন শর্তারোপ করা হয় নাই । আল্লাহই ভালো জানেন।

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।