তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা . 8২৫ উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটি শুক্রবার দিন অবতীর্ণ হওয়ার ব্যাপারে সুফিয়ানের সন্দেহ পোষণ করা মানে, এই হাদীসটি বর্ণনা করার বেলায় তাহার অসতর্কতা । কারণ তিনি সন্দেহ করিতেছেন যে, তাহার শায়খ তাহাকে শুক্রবারের কথা বলিয়াছিলেন কিনা । অবশ্য সুফিয়ান সাওরীর এই ব্যাপারে সন্দেহ করাটা আশ্চর্য ব্যাপার । কেননা ইহা এমন একটি প্রসিদ্ধ কথা যে, এই ব্যাপারে প্রত্যেক ইতিহাস লেখক একমত ৷ এমনকি ফকীহগণের মধ্যেও এই ব্যাপারে ' কোন মতবিরোধ নাই । মূলত এই ব্যাপারে এত অধিক সংখ্যক সহীহ্‌ হাদীস বর্ণিত হইয়াছে যে, ইহাতে সন্দেহের অবকাশ থাকিতে পারে না । হযরত উমর (রা) হইতেও এই হাদীস বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। আল্লাহই ভালো জানেন। ইব্‌ন আবূ যি’ব ওরফে কবীসা হইতে.....ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইবনে আবূ যি’ব বলেন ঃ উমর (রা)-কে কা'ব বলেন যে, যদি এই আয়াতটি অন্য কোন উম্মতের প্রতি নাযিল হইত, তবে যেদিনে এই আয়াতটি নাযিল হইয়াছে, সেই দিনটিকে তাহারা ঈদ হিসাবে পালন করিত । উমর (রা) জিজ্ঞাসা করিলেন, কোন্‌ আয়াতটি ? তিনি বলিলেন ৪ ১+! <১ <1 ৩১1 এই আয়াতটি । উমর (রা) বলিলেন, ইহা কোন দিন কোন স্থানে নাযিল হইয়াছিল সে সম্পর্কে আমি সম্যক অবগত রহিয়াছি! ইহা আরাফার দিন শুক্রবার নাযিল হইয়াছিল । আল্লাহর শোক্র, আরাফা এবং শুক্রবার উভয়টিই আমাদের ঈদের দিন। ইব্‌ন জারীর (র)......ইব্‌ন হাশিমের গোলাম আম্মার (রা) হইতে বর্ণনা করেন যে, আম্মার (রা) বলেন ৪ একদা ইবন আব্বাস (রা) 4,১ ৫] ১৫% ০11 এই আয়াতটি পাঠ করিলে জনৈক ইয়াহুদী বলিল, বি এইড যাত টিত দতএতিলানিল। = তাতেতাযরা ইহা নাযিলের দিনটিকে ঈদ হিসাবে পালন করিতাম। ইব্‌ন আব্বাস (রা) তাহাকে বলিলেন, ইহা দুইটি ঈদের মধ্যে নাযিল হইয়াছে। একটি হইল ঈদ, অপরটি হইল শুক্রবার । ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতটি রাসূলুল্লাহ (সা)-এর দন্ডায়মান অবস্থায় বিকালে আরাফায় নাযিল হইয়াছিল । ইব্‌ন জারীর (র)......আমর ইবন কায়স সকুনী হইতে বর্ণনা করেন যে, আমর ইব্ন কায়স সকুনী বলেন £ তিনি মুআবিয়া (রা)-কে মিম্বারে বসিয়া এই আয়াতটি পাঠ করিতে শুনিয়াছেন। আয়াতটি শেষ করিয়া মুআবিয়া (রা) বলেন, এই আয়াতটি আরাফা ও জুমু'আর দিনে অবতীর্ণ হয়৷ ইব্ন মারদুবিয়া (র)......হযরত সামুরা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত সামুরা (রা) বলেন £ঃ এই আয়াতটি আরাফার দিন অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ (সা) তখন মাওকাফে অবস্থান করিতেছিলেন। অন্য রিওয়ায়াতে তাবারানী, ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ হযরত নবী (সা) সোমবার প্রবেশ করেন, সোমবার দিন বদরে বিজয় লাভ করেন এবং সূরা মায়িদার ॥<] ০4 ১! ১২,১ এই আয়াতটিও নাযিল হয় সোমবার দিন। তাই সোমবার দিনের ইবাদতে বহু ফযীলত ও অধিক নেকী রহিয়াছে। তবে এই হাদীসটি গরীব এবং ইহার সনদ দুর্বল । কাছীর-_৩/৫৪

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।