Contents 8২৪ তাফসীরে ইব্ন কাছীর নীচের দিকে ঝুঁকিয়া পড়েন। বাহনটি ওহীর ভার সহ্য করিতে না পারিয়া বসিয়া পড়িল। তৎক্ষণাৎ আমি রাসূলুল্লাহ (সা)-এর উপর আমার চাদরটি জড়াইয়া দিলাম । ' ইব্ন জারীর বলেন ঃ রাসূলুল্লাহ (সা) আরাফাত হইতে বিদায় গ্রহণ করার ৮১ (একাশি) দিন পর ইন্তিকাল করেন। উভয় রিওয়ায়াত ইব্ন জারীর (র) উদ্ধৃত করিয়াছেন। ইব্ন জারীর (র)......হারন ইব্ন আনতারার পিতা হইতে বর্ণনা করেন যে, হারূন ইব্ন আনতারার পিতা বলেন ৪ ১৫১,১৫] ০41 ১,511 এই আয়াতটি হজ্জে আরাফাতের দিন যখন অবতীর্ণ হইল, হযরত উমর (রা) কীদিতে লাগিলেন । রাসূলুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন যে, তুমি কাদিতেছ কেন ? তিনি বলিলেন, আমরা এই দীন সম্পর্কে আরো বেশি আশা করিয়াছিলাম। কিন্তু যখন উহা পুণঙ্গিতা লাভ করিয়াছে, তখন তো আর ইহার চেয়ে বেশি আশা করা যায় না; বরং ক্রমান্বয়ে ইহার অবনতিই আশা করা যায় । রাসূলুল্লাহ (সা) তখন বলিলেন, তুমি ঠিক বলিয়াছ ৷’. এই হাদীসটির সমর্থনে অন্য আর একটি হাদীস আসিয়াছে। হাদীসটি এই ৪ ইসলাম অপরিচিতের বেশে যাত্রা করিয়াছিল, আবার সত্বর সে অপরিচিত হইয়া প্রত্যাবর্তন করিবে। তাই সুসংবাদ সেই অপরিচিত সংখ্যক লোকদের জন্য । ইমাম আহমদ (র)......তারিক ইব্ন শিহাব হইতে বর্ণনা করেন যে, তারিক ইব্ন শিহাব বলেন £ একজন ইয়াহ্দী আসিয়া হযরত উমর ইব্ন খাত্তাব (রা)-এর নিকট বলিল £ হে আমিরুল মু'মিনীন! আপনারা আপনাদের গ্রন্থে এমন একটি আয়াত পাঠ করেন, তাহা যদি ইয়াহুদীদের উপর অবতীর্ণ হইত, তাহা হইলে আমরা সেই আয়াতটি অবতীর্ণ হওয়ার দিনটিকে ঈদ হিসাবে উদ্যাপন করিতাম । উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, সেই আয়াত কোন্টি ? ইয়াহ্দী বলিল, উহা হইল ঃ i ple Sadly Bs ET lk oll উমর (রা) বলিলেন $ আল্লাহর কসম! যেদিন ও যে সময়ে এই আয়াতটি রাসূলুল্লাহ (সা)-এর প্রতি অবতীর্ণ হয়, সেই সম্পর্কে আমি যথাযথ অবহিত রহিয়াছি। ইহা আরাফার দিন শুক্রবার বিকালে রাসূলুল্লাহ (সা)-এর উপর অবতীর্ণ হয়। জাফর ইব্ন আওনের সূত্রে ইমাম বুখারী এবং কায়স ইব্ন মুসলিমের সূত্রে ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈও এইরূপ বর্ণনা করিয়াছেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী (র)......তারিক হইতে বর্ণনা করেন যে, তারিক বলেন ৪ ইয়াহুদীরা উমর (রা)-কে বলিয়াছিল যে, আপনারা কুরআনে এমন একটি আয়াত পাঠ হিসাবে উদ্যাপন করিতাম । তখন উমর (রা) বলেন, আমার সঠিকভাবে জানা আছে যে, সেই আয়াতটি কখন, কোথায় এবং কিভাবে রাসূলুল্লাহ (সা)-এর উপর নাযিল হইয়াছিল। সেই দিনটি ছিল আরাফার দিন। আল্লাহর শপথ! আমি সে সময় আরাফায় ছিলাম । সুফিয়ান (র) বলেন ৪ আলোচ্য আয়াতটি শুক্রবার দিন অবতীর্ণ হইয়াছিল কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রহিয়াছে।
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।