তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪২৩ ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ Us ry al Ss) ale Cail, ss ST lati oll অর্থাৎ ‘আজ তোমাদের জন্য তোমাদের দীন পূণঙ্গি করিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূৰ্ণ করিলাম এবং ইসলামকে তোমাদেরকে দীনরূপে মনোনীত করিলাম !' ইহা এই উম্মতের জন্য আল্লাহর মহা দান। তিনি তাহাদের জীবন বিধানকে পূর্ণাঙ্গতা প্রদান করিয়াছেন । ফলে তাহারা অন্য কোন সংবিধানের মুখাপেক্ষী নয় । ইহা ছাড়া তাহারা অন্য কোন নবীর মুখাপেক্ষী নয়। আল্লাহ তা‘আলা তাহাদের নবীকে সর্বশেষ নবীর সম্মানে ভূষিত করিয়াছেন। এই নবীকে সমগ্র জিন্‌ ও মানব জাতির নবী করিয়া প্রেরণ করিয়াছেন । তিনি যাহা ' হালাল করিয়াছেন উহাই হালাল, যাহা হারাম করিয়াছেন উহাই হারাম ৷ তিনি যে দীন প্রর্বতন করিয়াছেন উহাই একমাত্র জীবন বিধান এবং তিনি যে সংবাদ দিয়াছেন উহা সন্দেহাতীতভাবে সত্য ও ন্যায্য । তাহার কথার মধ্যে মিথ্যা ও বৈপরীত্যের কোন অবকাশ নাই। যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ Vs Ge Lr Lk LS অর্থাৎ ‘তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায়ের মানদণ্ডে চূড়ান্ত ।' আল্লাহ তা‘আলা দীনকে পূর্ণাঙ্গতা প্রদান করার সঙ্গে সঙ্গে তাহার নিয়ামতকেও সম্পূর্ণ করিয়াছেন । তাই আল্লাহ তাআলা বলিয়াছেন 8৪ Ls BLN Kl nny ems ple Coal PEL RK oli ell অর্থাৎ ইহা তোমরা নিজেদের জন্য সাগ্রহে বরণ কর। কেননা ইহা সেই দীন যাহা আল্লাহ্‌ ভালবাসেন এবং যাহার উপর আল্লাহ সম্ভুষ্ট। আর এই দীনের জন্যই আল্লাহ তা‘আলা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূলকে প্রেরণ করিয়াছেন এবং এই দীনের জন্যে তিনি অবতীর্ণ করিয়াছেন শ্ৰেষ্ঠ গ্ৰন্থ (আল-কুরআন) । আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে আলী ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ৪ ১৫১,১০৭] ৩০২১৫1 ১১!1 আয়াতাংশে ‘দীন’ শব্দদ্বারা ইসলামকে বুঝানো হইয়াছে আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ ইসলাম সম্পর্কে তাহার নবী এবং মু'মিনদিগকে এই কথা অবহিত করিতেছেন যে, তিনি তোমাদের জন্য ঈমানকে পূণঙ্গি করিয়াছেন। ফলে ইহা হইতে অধিক আর কিছুর প্রতি তোমাদের মুখাপেক্ষী হইতে হইবে না। তেমনি তিনি যখন ইহাকে একবার পূর্ণতা দান করিয়াছেন, তখন তিনি আর ইহার অঙ্গহানি করিবেন না। আল্লাহ একবার যখন ইহার প্রতি সন্তুষ্ট হইয়াছেন, তখন আর অসন্তুষ্ট হইবেন না। আসাবাত (র) সুদ্দী (র) হইতে বলেন £ এই আয়াতটি আরাঞ্ষাত ময়দানে অবতীর্ণ হইয়াছিল । এই আয়াতটি নাযিল হওয়ার পর হালাল ও হারাম সম্পর্কে কোন আয়াত নাযিল হয় নাই এবং হজ্জ হইতে প্রত্যাবর্তন করিয়াই রাসূলুল্লাহ (সা) ইন্তিকাল করেন। আসমা বিন্তে উমাইয়া (রা) বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে হজ্জ করিয়াছিলাম। যখন আমরা সফরের অবস্থায় ছিলাম, তখন একদা আকস্মিকভাবে জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমণ করেন । ফলে রাসূলুল্লাহ (সা) বাহনের উপর উপবিষ্ট অবস্থায় একটু

— পৃষ্ঠা ৪২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।