তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা j 8২১ করিয়াছিল। দ্বিতীয় ও তৃতীয়বারেও সেই একই অনাকাঙ্কিত ইঙ্গিত দিয়াছিল যে, আমি তাহাদের ক্ষতিসাধন করিতে পারিব না। এতদসত্ব্বেও তিনি অবদমিত না হইয়া তাহাদের অন্বেষণে বাহির হইলেন। সেই সময় সুরাকা অমুসলিম ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। ইব্ন মারদুবিয়া (র)......হযরত আবূ দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আবূ দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ সেই ব্যক্তি জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করিতে পারিবে না, যে ভবিষ্যদ্বাণী করে অথবা তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করে কিংবা শুভাশুভের বিশ্বাসে সফর হইতে বিরত থাকে। মুজাহিদ (র) বলেন £ আরবে জুয়ার তীরকে ১2: (আযলাম) বলা হইত এবং রোম ও পারস্যে বলা হইত _0 বা বর্শা । ইহা দ্বারা তাহারা জুয়া খেলিত । মুজাহিদ (র) এই স্থানে ১2 :,| দ্বারা জুয়া অর্থ করিয়াছেন। তাহার এই অর্থের মধ্যে ব্যাপক সন্দেহের অবকাশ রহাছে। কেননা এখানে ০১: দ্বারা ভাগ্য নির্ণয় পদ্ধতিকে বুঝান হইয়াছে, যদিও তাহারা ইহা দ্বারা কখনো কখনো জুয়াও খেলিত। আল্লাহই ভালো জানেন। অবশ্য আল্লাহ তা'আলা ১.১]! দ্বারা জুয়া এবং তীর দ্বারা ভাগ্য নির্ণয় উভয়কে বুঝাইয়াছেন। এই সূরার শেষের দিকে আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন $ Jar IIT UAT tally AN Uhl et al a ESTA ES 392 Of Sh sips Cdl 5S pS +. ial bill EEOC PEO RMR FA RE? ‘হে বিশ্বাসিগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কার্য । সুতরাং তোমরা উহা বর্জন কর যাহাতে তোমরা সফলকাম হইতে পার:। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবূ কি তোমরা নিবৃত্ত হইবে না ?' অনুরূপভাবে এইখানেও আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ GG IS ISI Nydas Sl অর্থাৎ ‘তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা পাপ, ভ্রষ্টতা, মূর্খতা এবং শিরকের কাজ ৷’ তবে আল্লাহ তা‘আলা মু’মিন বান্দাদের এই আদেশ করিয়াছেন যে, তাহারা যখন কোন কাজে দ্বিধা-দ্বন্দের সম্মুখীন হয়, তখন যেন তাহারা বঞ্ছিত কাজের জন্য ইবাদতের দ্বারা ইস্তেখারা করে এবং তাহারা যেন বাঞ্ছিত কাজের জন্য আল্লাহর নিকট মঙ্গল কামনা করে। সুনান সংকলকগণ এবং বুখারী ও ইমাম আহমদ (র)......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।