Contents 8৪২০ তাফসীরে ইব্ন কাছীর PISIL yaad Si অর্থাৎ ‘হে মু’মিনগণ! জুয়ার তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য হারাম ৷ ‘আযলাম’-এর একবচন হইল যুলাম। কখনো যুলামকে ‘সালাম’ পড়া হয়। জাহিলী যুগের লোকেরা ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করিত। একস্থানে তিনটি তীর রাখিত। একটিতে লেখা থাকিত J2%1 (কর), দ্বিতীয়টিতে লেখা থাকিত 25 (করিও না) আর তৃতীয়টি খালি থাকিত। কেহ বলিয়াছেন, প্রথমটি লেখা থাকিত ',', '১১4! (প্রভু আমাকে নির্দেশ দিয়াছেন) । দ্বিতীয়টিতে লেখা থাকিত ' 5, 18 (প্রভু আমাকে নিষেধ করিয়াছেন) আর তৃতীয়টি খালি থাকিত। | যখন তাহাদের কোন কাজে দ্বিধা-দ্বন্ব সৃষ্টি হহঁত, তখন ইহা নিক্ষেপ করিত । যদি নির্দেশসূচক তীরটি উঠিত তবে তাহারা উহা করিত । নিষেধসূচক তীরটি উঠিলে উহা হইতে বিরত থাকিত এবং খালি তীরটি উঠিলে পুনরায় নিক্ষেপ করিত । *U3:%,১। (ইস্তিকসাম)-এর পারিভাষিক অর্থ হইল তীর দ্বারা ভাগ্য অন্বেষণ করা । ইহা আবূ জাফর ইব্ন জারীরের অভিমত । ইব্ন আবূ হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ হযরত ইব্ন আব্বাস (রা) ০১১১; [০০55০5 5,1, আয়াতাংশে উল্লেখিত £251 সম্পৰ্কে বলেন যে, £2'51 সেই তীরকে বলা হয় যদ্বারা বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । মুজাহিদ (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আযলাম সেই তীরকে বলে যা দ্বারা বিভিন্ন কাজের সময় সিদ্ধান্ত নেওয়া হয়। মুহাম্মদ ইব্ন ইসহাক সহ আরও অনেকে বলেন ঃ$ কুরায়শদের সর্বশ্রেষ্ঠ মূর্তিটির নাম ছিল এ (হুবল) । উহা কাবাগৃহের মধ্যের কূপের ভিতর সংস্থাপিত ছিল। কাবার জন্যে যে সমস্ত জিনিসপত্র উপঢৌকন স্বরূপ আসিত। তাহা উক্ত কূপের মধ্যে রাখা হইত । হুবলের নিকট সাতটি তীর রাখা হইত । এই তীরগুলিতে কিছু কথা লিখা থাকিত । মক্কাবাসীদের যখন কোন ব্যাপারে দ্বিধা-দ্বন্বের সৃষ্টি হইত, তখন তাহারা তীর নিক্ষেপ করিত এবং উহার নির্দেশ অনুযায়ী তাহারা কাজ করিত । সহীহদ্বয়ে উল্লেখিত হইয়াছে যে, নবী করীম (সা) যখন কাবাগৃহে প্রবেশ করেন, তখন তিনি তথায় হযরত ইব্রাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর প্রতিকৃতি দেখিতে পান এবং তাহাদের উভয়ের হস্তদ্বয়ে তীর ছিল। নবী করীম (সা) তখন বলেন $ তাহাদিগকে আল্লাহ তাআ'লা ধ্বংস করুন! তাহাদের ভালো করিয়াই জানা আছে যে, হযরত ইব্রাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) কখনো ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করেন নাই । সহীহদ্বয়ে আরো আসিয়াছে 8 যখন রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবূ বকর (রা) মদীনার উদ্দেশ্যে হিজরত করিয়া চলিয়া যান এবং সুরাকা ইব্ন মালিক ইবন জু'শুম তাহাদিগকে ধরিয়া আনিতে যাত্রা করেন, তখন সুরাকা বলেন যে, আমি তাহাদের ক্ষতিগ্রস্ত করিতে পারিব কি বিরুদ্ধে অর্থাৎ আমি তাহাদের ক্ষতি করিতে সমর্থ হইব না বলিয়া অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত প্রকাশ
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।